110010://1519111801-$/0101017535-00|7 ৃ জানিনা যে, মানুষ কতো অক্ষম এবং আল্লাহর অনুগ্রহ কতো বিপুল ও ব্যাপক। বস্তুত আল্লাহর দয়া ও অনুগহের পূর্ণ বিবরণ দেয়ার মতো ভাষা আমাদের জানা নেই। এমনকি মোমেন বান্দার ওপর আল্লাহর অনুগ্রহের এমন একটি মুহুর্তের অনুভূতিও সে ভাষায় ব্যক্ত করতে পারে না, যখন সে তার অনুগ্রহের ফলে আল্লাহকে চিনতে পারে । তার সাথে তার সম্পর্ক গড়ে ওঠে এবং তার কাছে আশ্রয় লাভ করে সে নিশ্চিন্ত হয়। আল্লাহর এই রহমত, দয়া, করুণা ও অনুগ্রহ সম্পর্কে রসূল (স.) যে বর্ণনা দিয়েছেন তার কিছু নমুনা এখানে তুলে ধরছি। _ বোখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে যে রসূল (সা) বলেছেন : আল্লাহ যখন সৃষ্টিজগতকে সৃষ্টি করেন, তখন একটি পুস্তকে লিখে রাখেন যে, “আমার দয়া আমার ক্রোধের ওপর বিজয়ী হয়েছে।' অতপর এই পুস্তকটি তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। বোখারী ও মুসলিমে আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত অপর এক হাদীসে রসূল (স.) বলেছেন, আল্লাহ তায়ালা তীর দয়াকে একশো ভাগ করে এক ভাগ তীর সৃষ্টি জগতের মধ্যে বিতরণ করেন, যা দিয়ে সৃষ্টিজগত পরস্পরের প্রতি প্রীতি ও দয়া বিনিময় করে, আর বাকী ৯৯ 'ভাগ তিনি নিজের কাছে রেখে দেন। যে এক ভাগ পৃথিবীতে পাঠান, তার প্রভাবেই একটি পশু তার নখরগুলোকে নিজের বাচ্চার কাছ থেকে দূর রাখে, যাতে সে আঘাত না পায় । | মুসলিম শরীফে সালমান ফারসী (রা.) থেকে বর্নিত আছে যে, রসূল (স.) বলেছেন, আল্লাহর একশোটা রহমত রয়েছে। এর একটির প্রভাবে তার গোটা সৃষ্টিজগত পরস্পরের প্রতি দয়া বিনিময় করে। আর বাকী ৯৯টি কেয়ামতের দিনের জন্যে রাখা হয়েছে। মুসলিম শরীফের অপর হাদীসে রসূল (স.) বলেন, আল্লাহ যেদিন আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেন, সেদিন একশটি রহমত সৃষ্টি করেন। এর প্রত্যেকটি আকাশ ও পৃথিবীর সমান । এর মধ্যে | একটি রহমত তিনি পৃথিবীতে পাঠান । এরই প্রভাবে জননী তার সন্তানকে স্সেহ করে এবং পশু ও এই রহমত দিয়ে পূর্ণতা দান করবো । রসূল (স.)-এর এই ওহীভিত্তিক উদাহরণ দ্বারা আল্লাহর রহমতের ব্যাপকতা ও বিশালত্বকে উপলব্ধি করা মানুষের বোধশক্তির পক্ষে সহ্জ হয়ে যায় । মানুষ ও অন্যান্য প্রাণীর জননীকুল শিশু সন্তানদের প্রতি কিরূপ মমতাময়ী ও শ্নেহশীল হয়ে থাকে, বিশেষত মানুষের হৃদয় শিশু, বৃদ্ধ, দুর্বল, রোগী, আত্মীয়স্বজন, সাথী, বন্ধুবান্ধবের প্রতি কিরূপ দয়ার, করুণাময় ও প্রেমময় হয়ে থাকে এবং পশু পাখি পরস্পরকে কিরূপ ভালোবাসে, তা দেখে মানুষ মাত্রেই বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে । অতপর চিন্তা করে যে, এত সব ন্নেহমমতা ও ভালোবাসা যখন আল্লাহর অসংখ্য দয়া ও | করুণার মধ্য থেকে একটি মাত্র দয়া ও করুণা থেকে উৎসারিত, তখন আল্লাহর সমস্ত দয়া একত্রিত হয়ে যে বৃহত্তম ও বিশালতম দয়ার সাগর তৈরি হয়, তা কতো বড়। এভাবে আল্লাহর [ দয়া ও রহমতের গোটা ভান্ডারকে কল্পনা করা তার পক্ষে কিছুটা সহজ হয়ে যায়। রসূল সে.) আল্লাহর রহমত তথা দয়ার এই ভাভডারের কথা তার সাহাবীদেরকে প্রায়ই স্মরণ করিয়ে দিতেন। যেমন হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত আছে যে, রসূল (স.)-এর 885558855/957585515535845858858
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।