110010://1519111801-$/0101017555-00|) ভাষায় বর্ণনা করা যায় না। এ ধরনের বিষয়গুলো মানুষ নিজের ভাষায় বর্ণনা করতে পারে না বা | কাউকে জানাতে পারে না । তবে মন দিয়ে অনুভব করতে ও আস্বাদন করতে পারে । ইসলামী মতাদর্শে এ বিষয়টি আল্লাহর ইলাহত্ ও তার সাথে বান্দার সম্পর্ক বিষয়ক তত্বের একটি মৌলিক দিক । আর এ তর্তবটি অত্যন্ত সৃক্ষ্, চমকপ্রদ, ভালোবাসা উদ্দীপক আশ্বীসদায়ক। এ তত্ুটি জানতে পেরে মানুষের বিস্ময়ের অবধি থাকে না। এক শ্রেণীর মানুষ ইসলামের এই দিকটি নিয়ে নানা করীমের অপপ্রচারে লিগ্ত। কারণ ইসলাম আল্লাহর বান্দাদের কাউকে আল্লাহর পুত্র বলে স্বীকার করে না, যেমনটি বলে থাকে বিকৃত খৃষ্ট মতবাদের লোকেরা । ইসলামী মতাদর্শ এই সব মুর্খতাসুলভ ধ্যান ধারণার অনেক উর্ধে । তথাপি আল্লাহ তায়ালা ও তাঁর বান্দাদের মধ্যে দয়া ও করুণার সম্পর্ক তার দৃষ্টিতে এতো গভীর যে, তা ভাষায় বর্ণনা করা যায় না। কেবল মন দিয়ে তার স্বাদ উপভোগ করতে পারে। আল্লাহর দয়া, অনুগ্রহ ও করুণা তার সকল বান্দার ওপর বর্ষিত হয়ে থাকে । আল্লাহর রহমত ও কৃপার ওপর তাদের জীবন ও অস্তিত্ নির্ভরশীল। প্রতিটি প্রাণী, বস্তু ও বিশ্ব জগতের জীবনের প্রতিটি মুহূর্তে তার প্রকাশ ঘটছে। বিশেষত মানুষের জীবনে এর কোনো সীমা-পরিসীমা নেই। তবে এর কয়েকটি প্রধান ক্ষেত্রের উল্লেখ করছি। প্রথমতঃ স্বয়ং মানুষের অস্তিত্ব লাভই আল্লাহর একটি বিরাট রহমত । মানুষ আদৌ জানে না কোথা থেকে তার উত্তব ঘটলো । বিশ্বের অন্য সকল সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ হয়ে যে পৃথিবীতে তার আবির্ভাব ঘটলো, এটাই তার এক দুর্লভ করুণা । আল্লাহ তায়ালা যে প্রকৃতির বহু জিনিস ও বহু শক্তিকে মানুষের অনুগত ও বশীভূত করে সৃষ্টি করেছেন, এটাও তার এক বিরাট অনুগ্বহ। আর এটাই ব্যাপকতর অর্থে আল্লাহর রেষেক বা জীবিকা । এই জীবিকার মধ্য দিয়েই মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত কাটে । আল্লাহ তায়ালা কর্তৃক মানুষকে বিদ্যা শিক্ষা দানের মাধ্যমেও তার রহমতের অভিব্যক্তি ঘটে । প্রথমে তো তাকে জ্ঞানার্জনের যোগ্যতা দান করেন। অতপর সেই যোগ্যতার সাথে প্রকৃতির যে সব জ্ঞান দিতে চান, তার সময় ঘটান । বিস্ময়ের ব্যাপার এই যে, আল্লাহর দেয়া এই জ্ঞানের জোরেই কোনো কোনো হতভাগা এত দন্তে মেতে ওঠে যে, আল্লাহকে ও তার বিধানকে অস্বীকার করতে চায় । বলা বাহুল্য, আল্লাহর দেয়া জ্ঞান বা বিদ্যাও ব্যাপকতর অর্থে এক ধরনের জীবিকা । আল্লাহ তায়ালা যে পৃথিবীতে মানুষকে নিজের প্রতিনিধি বা খলীফা করে পাঠিয়েছেন, অতপর তাকে সর্বক্ষণ তদারক করেছেন, যখনই সে আন্মাহর নির্দেশ ভূলে গেছে, অমনি তাকে হেদায়াতের কথা স্মরণ করিয়ে দেয়ার জন্যে ক্রমাগত নবী ও রসূল পাঠিয়েছেন, এটাও তার এক দুর্লভ করুণা ও অনুগ্রহ । শুধু তাই নয়, যখনই মানুষ গোমরাহীর অতল তলে ডুবে গেছে এবং কোনো সতর্ককারীর সতর্কবাণীতে ভ্রাক্ষেপ করেনি, তখন তার প্রতি যে সহিষ্ুতার আচরণ করেছেন, সেটাও আল্লাহর এক অপার অনুগ্রহ । আল্লাহর পক্ষে তাকে পাকড়াও করে তাৎক্ষণিকভাবে শাস্তি দেয়া সহজ। কিন্তু তার দয়া ও সহিষ্্ুতাই তাকে অবকাশ দিয়ে থাকে । যে ব্যক্তি না জেনে গুনাহর কাজ করে, অতপর তাঁওবা করলে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে দেন এবং তার ওপর দয়া করেন, সেই ব্যক্তির বেলায়ও আল্লাহর রহমত তথা করুণা প্রকাশ পায়। খারাপ কাজ করলে তিনি যে একটি খারাপ কাজের বদলায় একটি গুনাহ এবং ভালো কাজ করলে তিনি যে একটি ভালো কাজের বদলায় দশটি সওয়াব দান করেন, আর যাকে ইচ্ছা করেন দ্বিগুণ প্রতিদান দেন এবং ভালো কাজ দ্বারা মন্দ কাজ নষ্ট করে দেন, এসবই আল্লাহর অনুগ্রহ ও করুণা । রসূল (স.) নিজের সম্পর্কে পর্যন্ত বলেছেন যে, আল্লাহর রহমত তাকে আপাদমস্তক ভত্াদালদল তা ন্দ্দনজ্লষল
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।