110010://1519111201-$/0101017535-00|7 আসুন, আবার আয়াতটির দিকে ফিরে যাই এবং দেখি, আকাশ ও পৃথিবীর সব কিছুর মলিকানা আল্লাহর জন্যে নির্দিষ্ট করার পর সেখানে আর কী বলা হয়েছে। বলা হয়েছে, “তিনি দয়াশীলতাকে নিজের কর্তব্য হিসাবে নির্ধারণ করেছেন ।” অর্থাৎ তিনি সব কিছুর মালিক এবং এ ব্যাপারে তাকে চ্যালেঞ্জ করার কেউ নেই, কিন্তু নেহায়েৎ দয়াপরবশ হয়ে তিনি দয়াশীলতাকে নিজের কর্তব্যরূপে স্থির করেছেন এবং তা করেছেন সম্পূর্ণ স্বাধীন ইচ্ছার ভিত্তিতে 1 কেউ তীর ওপর এটাকে চাপিয়ে দেয়নি, কেউ তীর কাছে দাবী জানায়নি, এমনকি প্রস্তাব আকারে কেউ তীর কাছে এটা পেশও করেনি । নিছক নিজের ইচ্ছা ও অনুগহের বশে তিনি দয়া ও করুণাকে তীর সৃষ্টি জগত সম্পর্কে এবং দুনিয়া ও আখেরাতে তার সিদ্ধান্ত গ্রহণের মূলনীতি হিসাবে ধার্য করেছেন। তাই এই মূলনীতিতে বিশ্বাস স্থাপন করাও ইসলামের দৃষ্টিতে অপরিহার্য । বিশ্বাস করতে হবে যে, বান্দাদের ওপর আল্লাহর দয়া ও অনুগ্রহই মূল কথা । এমনকি তাদের ওপর যখন তিনি বিপদ-মুসিবত দিয়ে পরীক্ষা করেন, তখন তার মাধ্যমেও তিনি প্রকৃতপক্ষে অনুগ্হই করেন। একটি দল যাতে নিষ্ঠা, আন্তরিকতা, একান্তিকতা, 'জ্ঞান, সচেতনতা, যোগ্যতা, ও প্রস্তুতির গুণাবলী অর্জন করো, আল্লাহর অর্পিত খেলাফতের দায়িত্ব পালনের উপযুক্ত হয়ে গড়ে ওঠে, যাতে মুসলিম জাতির ভেতর থেকে ভেজাল, ভন্ড ও কপট লোকজন বেরিয়ে গিয়ে শুধুএকনিষ্ঠ ও সুযোগ্য লোকেরা অবশিষ্ট থাকে। কারা রসূলের অনুসারী এবং কারা নয় তা যাতে জানা যায় এবং যাতে লোকেরা যুক্তি প্রমাণের ভিত্তিতেই বাঁচে এবং যুক্তি-প্রমাণের ভিত্তিতেই মরে, সে জন্যেই তিনি বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন। এ সব পরীক্ষার মধ্যে দয়া ও করুণা সুস্পষ্ট । এ ছাড়া আল্লাহর দয়া ও অনুথহ মানুষের সম আযুফ্কাল ও সকল প্রজন্ম জুড়েই বিস্তৃত। মানুষের জীবনের একটি মুহূর্ত ও আল্লাহর অনুগহের বাইরে নয়। আল্লাহর দয়া ও অনুগ্রহ কোথায় কোথায় ও কী কী আকারে আসে, তার সবটা গুণে গুণে উল্লেখ করার চেষ্টা আমি করবো না। তবে তার কিছু কিছু সংক্ষেপে উল্লেখ করবো । তার আগে আয়াতের এ অংশটি নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। “তিনি দয়াশীলতাকে নিজের কর্তব্য হিসাবে নির্ধারণ করেছেন ।' এই বক্তব্যটি সূরার অন্য এক জায়গায় এভাবে এসেছে, 'তোমাদের প্রতিপালক দয়াশীলতাকে নিজের কর্তব্য হিসাবে নির্ধারণ করেছেন ।' এখানে যে | বিষয়টি বিশেষ বিবেচনার দাবী রাখে, তার দিকে ইতিপূর্বেই আভাস দিয়েছি। সেটি এই যে, তিনি সব কিছুর শ্ষ্টা, মালিক, মহাশক্তি ও পরাক্রমশালী হওয়া সত্তেও নিজের বান্দাদের ওপর দয়া ও করুণা বর্ষণকে সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের কর্তব্যরূপে স্থির করেছেন। এটি এত বড় একটি বিষয় যে, মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। এখানে আরো একটি বিবেচ্য বিষয় এই যে, আল্লাহ তায়ালা যে নিজের জন্যে দয়া ও অনুগ্বহ করাকে একটা কর্তব্যরূপে স্থির করেছেন, সেটা বান্দাদেরকে জানানোও তীর পক্ষ থেকে একটি বিরাট অনুগ্রহ । প্রথম অনুগহের চেয়ে এটা কোনোক্রমেই কম নয় । আল্লাহর সামনে বান্দার এমন কী গুরুত্ব যে, তিনি তাকে নিজের মনোভাব জানাবেন এবং তিনি যে দয়াশীলতাকে স্বেচ্ছায় নিজের কর্তব্যরূপে স্থির করেছেন, তা জানাতে রসূলকে নির্দেশ | দেবেন? বস্তুত, এটাও তার এক বিরাট অনুগ্রহ । বিষয়টা নিয়ে ভাবতে গেলে সত্যিই অবাক হয়ে যেতে হয়। সেই সাথে মহান আল্লাহর প্রতি এমন ভালোবাসা ও আশাবাদের সৃষ্টি হয় যে, তা
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।