Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/01010175395-00|) স্ার্বাভীম্ত্ দাবীদারদেনর বিক্কছ্ধে কোরআনে জেহাদ সুগভীর প্রভাব বিস্তারকারী এ সব বক্তব্য রাখার পর পরিশেষে তাওহীদের সাক্ষ্য প্রদানের ও শেরককে প্রত্যাখ্যান করার নির্দেশ দেয়া হয়েছে এবং এই দুয়ের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদের ঘোষণা দেয়া হয়েছে। আর এ ক্ষেত্রে প্রতিটি বক্তব্যে বলো" শব্দটি দ্বারা আদেশ দেয়া হয়েছে বলো বলো, আল্লাহই একমাত্র ইলাহ। এভাবে গোটা “বলো, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা কার? বলোঁ, সব কিছুই আল্লাহর ।...... (আয়াত ১২ - ১৩) ও ও এখানে সত্যের বর্ণনা দান ও তার পক্ষে সিদ্ধান্ত ঘোষণার জন্যে কাফেরদের মুখাপেক্ষী হওয়া অতপর তাদের সাথে মোমেনদের চিরন্তন বিচ্ছেদ ঘোষণা করা হয়েছে । এ জন্যে রসূল (স.) কে মোশরেকদের মুখোমুখি হবার আদেশ দেয়া হয়েছে। এই মোশরেকরা জানে যে, আল্লাহ তায়ালাই অ্টা। কিন্তু যারা সৃষ্টি করে না তাদের কে আল্লাহর সমকক্ষ বানায় । এই সমকক্ষদেরকে তারা নিজেদের জীবন পরিচালনার কাজেও আল্লাহর অংশীদার ও কৃর্তত্বশীল বানায় । রসূল (স.)-কে আল্লাহ এই মোশরেকদের মুখোমুখি হয়ে আকাশ-ও পৃথিবীর সব কিছুর ত্রষ্টা যখন আল্লাহ তায়ালা, তখন তার মালিক কে, তা জিজ্ঞাসা করতে বলা হয়েছে। এই প্রশ্ন দ্বারা আল্লাহর মালিকানাভক্ত স্থানের সীমানা জ্ঞাপন করা হয়েছে। সেই সীমানা হলো “আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে। কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ তায়ালা জানিয়েছেন যে, কাফের ও মোশরেকরা এ কথা অস্বীকার করতো না এবং এই নিয়ে তর্কও করতো না যে, আকাশ ও পৃথিবীর সব কিছুই আল্লাহর সৃষ্টি এবং আল্লাহরই মালিকানাতুক্ত সম্পদ । আল্লাহ তায়ালা বলছেন, তুমি বলো, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, এ সব কার? তুমি বলে দাও, আল্লাহর ।' আরবরা যতোই জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত থাক না কেন, তারা বর্তমান যুগের বৈজ্ঞানিক' জাহেলিয়াতের তুলনায় কিছুটা উন্নত ছিলো । বর্তমান বৈজ্ঞানিক জাহেলিয়াত চিন্তার দিক থেকে সেই প্রাচীন জাহেলিয়াতের চেয়ে নিকৃষ্টতর। কেননা এ জাহেলিয়াত এমন একটি মহাসত্য সম্পর্কে অজ্ঞ এবং এ সম্পর্কে নিজের বিবেক বুদ্ধিকে স্বেচ্ছায় না দেখে শুনেই রুদ্ধ করে রেখেছে, যে মহাসত্যকে আরবরা জানতো ও স্বীকার করতো । তারা জানতো ও স্বীকার করতো যে, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, তার স্রষ্টা ও মালিক আল্লাহ তায়ালা । কিন্তু এই সত্যের ভিত্তিতে যে স্বাভাবিক ও যৌক্তিক সিদ্ধান্ত উপনীত হবার কথা, সে সিদ্ধান্তে তারা উপনীত হতো না। আল্লাহ তায়ালা একাই যে সব জিনিসের অ্রষ্টা ও মালিক, সে সব জিনিসের সার্বভৌম কর্তৃতি তথা শাসন ও আইন প্রণয়নের এখতিয়ারও যে তার একারই এবং একমাত্র তার অনুমতি ও বিধান ছাড়া যে সে সব জিনিস ব্যবহার করা উচিত নয়, সেই কথাটাই তারা বৃঝতো না। এ কারণেই তাদেরকে মোশরেক বলে আখ্যায়িত করা হয়েছে এবং তাদের জীবনকে বলা হয়েছে জাহেলিয়াতের জীবন । তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে যে, যারা নিজেদের জীবনের সমস্ত কর্মকান্ড থেকেই আল্লাহর কর্তৃত্ব ও সার্বভৌমত্কে নির্বাসিত করে এবং নিজেরাই সার্বভৌমতু ভোগ করে, তাহলে তাদেরকে ও তাদের জীবনকে কী নামে আখ্যায়িত করা হবে? তাদেরকে অবশ্যই মোশরেক ব্যতীত অন্য কোনো নামে আখ্যায়িত করার উপায় নেই। আন্রাহ স্বয়ং তাদেরকে কাফের, যালেম ও ফাসেক নামে আখ্যায়িত করেছেন, তাই তারা নিজেদেরকে যতোই মুসলমান বলে আখ্যায়িত করুক এবং তাদের জন্ম সংক্রান্ত সার্টিফিকেটে তাদেরকে যে উপাধিতেই ভূষিত করা হোক না কেন। |

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।