Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017555-00|) “হে নবী! আপনি বলে দিন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করে দেখো মিথ্যারোপকারীদের পরিণাম কী হয়েছে? উপদেশ গ্রহণ করা, চিন্তা গবেষণা করা এবং জানার উদ্দেশ্যে পৃথিবীতে পরিভ্রমণ করা এবং বিভিন্ন ঘটনায় অংকিত, চাক্ষুষ কীর্তি ও নিদর্শনাবলী এবং এ সম্পর্কিত সুদূরপ্রসারী আলোচনায় বর্ণিত ইতিহাসে লিপিবদ্ধ আল্লাহর বিধান জানার লক্ষ্যে ভ্রমণ করা- সত্যিকারার্থে আরববাসীদের কাছে ছিলো একেবারেই নতুন । প্রাচীনকালে আরববাসীরা ব্যবসা-বাণিজ্য, জীবিকা নির্বাহ, শিকার এবং মেষ চরাবার লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন স্থানে পরিভ্রমণ করতো এবং এক স্থান থেকে অন্য স্থানে তারা স্থানান্তরিত হতো । কিন্তু শিক্ষামূলক ও উপদেশ গ্রহণ করা এবং জানার লক্ষ্যে ভ্রমণ করা তাদের কাছে ছিলো বিলকুল নতুন। আর এ নতুন পন্থাই তাদেরকে জাহেলিয়াতের গহব্বর থেকে টেনে তুলে উন্নতির উচ্চ শৃংগে পৌছিয়ে দিয়েছে। মানব ইতিহাসের ব্যাখ্যা এটার সাথে সংগতি পূর্ণ ও ছিলো, যার প্রতি কোরআনে হাকীম আরব সমাজকে দিকনির্দেশনা দিতো । অনুরূপভাবে সে ব্যাখ্যা নির্দিষ্ট ও প্রচলিত নিয়ম-মাফিক ছিলো, যার প্রভাব ও ফলাফল বাস্তবায়িত হতো যখনই তার কারণসমূহ পাওয়া যেতো, ইতিহাসের ব্যাখ্যায় উল্লেখিত পদ্ধতিটি সে যুগের মানব বিবেকের কাছে সম্পূর্ণ নতুন বিষয় ছিলো, কেননা যে ইতিহাস থেকে তখন ঘটনা বর্ণনা করা হতো, তা ছিলো শুধু প্রত্যক্ষ দর্শন অথবা বিভিন্ন ঘটনাবলী, রীতি-নীতি ও মানুষের বর্ণনা বিশেষ । এটা বিশ্লেষণমূলক বা গঠনমূলক কোনো পদ্ধতি ছিলো না, যা বিভিন্ন ঘটনার মাঝে সংযোগ সৃষ্টি করতে পারে । সর্বোপরি যা এবং বিভিন্ন স্তর ও পর্যায়ের মাঝে সম্পর্ক ও সংযোগ নির্ধারণ করতে পারে । তারা অবাক ও আশ্চর্যাবিত হয়ে পড়ে ওই ব্যাপক পরিবর্তন দেখে যা আরব সমাজ নবুওতে মোহাম্মদীর সিকি শতাব্দীতে অর্জন করতে সক্ষম হয়েছে। অথচ এটা এমন একটা ক্ষুদ্র সময় যা অর্থনৈতিক অবস্থার তড়িৎ উন্নতি সাধনের জন্যে মোটেও যথেষ্ট নয়। তাদের এ বিস্ময় অতিদ্রুত দূরীভূত হয়ে যাবে যদি তারা অর্থনৈতিক উন্নতির কারণসমূহের অন্বেষণে তাদের মনোযোগকে নিবদ্ধ করে । এতে তারা আল্লাহ তায়ালা প্রদত্ত নতুন বিধানে তার রহস্য অনুসন্ধান করতে পারবে যে বিধান বিশ্বনবী মোহাম্মাদুর রসূলুল্লাহ সে.) মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। এ বিধানে সুপ্ত রয়েছে মোজেযা আর এ বিধানেই লুক্কায়িত আছে ওই রহস্য যা তারা দীর্ঘদিন যাবত ওই মিথ্যা উপাস্যের কাছে অন্বেষণ করে আসছিলো । আধুনিক বন্তুবাদীরাও আজ একে অর্থনীতির উপাস্য হিসাবে মিনে নিয়েছে। অন্যথায় আরব উপদ্বীপের দ্রুত অর্থনৈতিক পরিবর্তন কিভাবে হলো, এটা আকীদাগত চিন্তা ধারা, শাসন ব্যবস্থা, চিন্তা গবেষণার পদ্ধতি, চারিত্রিক মূল্যবোধ, জ্ঞানের ব্যাপ্তি এবং সমাজের বিভিন্ন অবস্থা থেকে উৎপন্ন বিষয় । এসব কিছু কি অন্য কিছুর মাধ্যমে সিকি শতাব্দীতেই অর্জিত হতে পেরেছে? | (ষষ্ঠ আয়াত) এ আয়াতে প্রদত্ত ইংগিতের পাশাপাশি বর্ণিত হয়েছে নিম্নের আয়াতের ইংগিত (১১ আয়াত)। এ সূরা এবং গোটা কোরআনে করীমের অসংখ্য আয়াতের ইংগিত সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি পেশ করে- যা মান চিন্তা ধারার কাছে নতুন এবং অপরিচিত । অথচ এটাই হচ্ছে স্থায়ী একক বিধান ।

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।