Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00| অপর কোনো দেহে পরিচিত জীবন ছাড়া অন্য প্রকার জীবনের অস্তিত্বকে অস্বীকার করতে তাদের জ্ঞান সক্ষম নয়। যে দেহের পরিবেশের বিন্যাস, প্রকৃতি এবং পারিপার্থিকতা, পৃথিবীর পরিবেশ, পরিস্থিতি, প্রকৃতি ও পারিপার্থিকতা থেকে সম্পূর্ণ ভিন্ন। যেখানে তারা অদৃশ্য জগতের অস্তিত্বের অস্বীকারের একটি যুক্তি প্রমাণও উপস্থাপন করতে সক্ষম নয়, সেখানে তারা এ জগতকে অস্বীকার করতে কিভাবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে পারে? বিচারের জন্যে তাদেরকে আমি আমাদের আকীদা বিশ্বাস বা আল্লাহর উক্তির শরণাপন্ন করতে চাই না, বরং আমি তাদেরকে তাদের জ্ঞানেরই শরণাপন্ন করতে চাই- যাকে তারা নিজেদের উপাস্য হিসাবে গ্রহণ করে । আসলে আমি জ্ঞান থেকে উৎসারিত কোনো দলীল প্রমাণাদি ছাড়া তাদের মাঝে শুধু দান্তিকতা ও হঠকারিতাই দেখতে পাই এটাই তাদেরকে ফেরেশতা নামক সৃষ্টির অযৌক্তিক অস্বীকারের দিকে টেনে নিয়ে গেছে। শুধু এই অপবাদে যে, এটা অদৃশ্য জগতের একটি সৃষ্টি । এ বিষয়টি যখন পর্যালোচনা করি, তখন আমি দেখতে পাই যে, তারা যে অদৃশ্য গোয়ব)-কে অস্বীকার করছে তা এমন বাস্তব সত্য যার অস্তিত্রে স্বীকৃতি বর্তমানে তাদের নিজেদের জ্ঞান বিজ্ঞানই। | আল্্লাহক্র ন্িদর্শল দেখাল জন্মে েমশ্শ েম্পাম্তন্েক্র সফল এ অধ্যায়ের যবনিকা টানা হয়েছে পূর্ববর্তাঁ পয়গান্বরদের সাথে উপহাসকারীদের পরিণাম উল্লেখ করে । রসূলদের মিথ্যা প্রতিপন্নকারীও তাদের পূর্বসূরীদের পরিণতির প্রতি চিন্তা গবেষণা করা এবং সেই পরিণতি ও ধ্বংসযজ্ঞ অবলোকন করার মধ্য দিয়ে পৃথিবীতে ভ্রমণ করার এখানে বিধানই উৎকৃষ্ট সাক্ষ্য । (আয়াত ১০- ১১) উপরোন্িখিত সংক্ষিপ্ত আলোচনা তাদের হঠকারিতা ও দান্তিকতাপূর্ণ বিমুখতার উল্লেখের পর তাদের এটা অজ্ঞতা এবং দাস্তিকতাপূর্ণ প্রস্তাবসমূহ এবং তার ডাকে সাড়া না দেয়ার মাঝে আল্লাহর যে করুণা ও ধৈর্য রয়েছে সে বর্ণনাও করা হয়েছে । এর মাঝে দুটি বাহ্যিক উদ্দেশ্য নিহিত । এক. বিরোধীদের গৌড়ামি-হঠকারিতা এবং মিথ্যারোপকারীদের অবাধ্যতা থেকে রসূল (স.)-কে সান্ত্বনা দেয়া এবং তার মনবেদনা দূর করা, রসূলদের সাথে উপহাসকারী এবং তাদেরকে মিথ্যা সাব্যস্তকারীদেরকে পাকড়াও করার আন্মাহর বিধানের প্রতি রসূল (স.)-এর অন্তরকে আশ্বস্ত করা এবং এ মর্মে তীকে সান্ত্বনা দেয়া যে, এ বিমুখতা, বিরোধিতা ও মিথ্যা প্রতিপন্ন করা হক এ ন্যায়ের পথে দাওয়াত দেয়ার ইতিহাসে নতুন কিছু নয়। তার পূর্বেকার রসূলরাও এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। উপহাসকারীরাও- প্রতিফল পেয়েছে এবং যারা তাদের সাথে উপহাস করেছিলো তাদেরকে ওই শাস্তি বেষ্টন করে নিয়েছে যা নিয়ে তারা উপহাস করতো । পরিশেষে বাতিলের ওপর হকই বিজরী হলো। | দুই, আরব জাতির উপহাসকারী ও মিথ্যারোপকারীদের অন্তর যেন তাদের পূর্বসূরী উপহাসকারী ও মিথ্যারোপকারীদের পরিণতি উপলব্ধি করে এবং তাদের নিজেদের জন্যে আপেক্ষমান পরিণতি সম্পর্কেও স্মরণ করিয়ে দেয় যে, যদি তারা বিদ্বীপ, উপহাস এবং মিথ্যারোপের মাঝে নিমজ্জিত থাকে তাহলে তাদেরও একই পরিণতি হবে । আল্লাহ তায়ালা নবী রসূলদের অবাধ্যতা, তাদের সাথে বিদ্রুপ করা এবং তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করার জন্যে পূর্ববর্তী যুগের লোকদেরকে পাকড়াও করেছেন, যারা তাদের চেয়ে শক্তিশালী, প্রভাব প্রতিপত্তিশীল এবং ধন সম্পদের অধিকারী ছিলো । এ আয়াতগুলোর ব্যাখ্যার শুরুতে এ সম্পর্কে ইংগিত করা হয়েছে। এক্ষেত্রে নিম্নোক্ত আয়াত আমাদের দৃষ্টি আকর্ষণ করে । এরশাদ হচ্ছে,

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।