Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) “আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতারা বললো, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে, যে ংগা-হাংগামা সৃষ্টি করবে এবং যমীনে রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিভ্রতা বর্ণনা করছি। তিনি বললেন, নিসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। আর আল্লাহ তায়ালা শিখালেন আদমকে সমস্ত বস্তু-সামগ্রীর নাম । তারপর সে সমস্ত বস্তৃ-সামগ্রী ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, অতপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো । তারা বললো, তুমি পবিত্র । আমরা কোনো কিছুই জানি না, তবে তুমি যা আমাদেরকে শিখিয়েছ (সেগুলো ব্যতীত)। নিশ্চয় তুমিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা ৷ তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আসমান ও যমীনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করেই অবগত রয়েছি এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো, আর যা তোমরা গোপন করো এবং যখন আমি আদম (আ.)-কে সেজদা করার জন্যে ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো । সে (নির্দেশ) পালন করতে অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো । ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলো ।' এ প্রশস্ত ক্ষেত্র যা মানব জীবন এ উর্ধজগতের সাথে সংশ্লিষ্ট । এটা হচ্ছে চিন্তা ধারার প্রশস্ততা, এ অস্তিত্বে নিগুঢ় তত্বুসমূহ উপলব্ধি করার প্রশস্ততা, অনুভূতির প্রশস্ততা এবং মানসিক, আত্মিক ও আধ্যাত্মিক গতি ও আন্দোলনের প্রশস্ততা। ইসলামী চিন্তা চেতনা ও উপলব্ধিই মুসলমানকে এ সকল প্রশস্ততা দান করেছে । কোরআনে হাকীম মুসলমানদের সামনে এ প্রশস্ত ক্ষেত্রটি এবং অদৃশ্য জগতের সাথে সংশিষ্ট অদৃশ্য জগতকে উপস্থাপন করেছে। যারা মানব জাতির সামনে এ প্রশস্ত ক্ষেত্র এবং পুরো অদৃশ্য জগতকেই রদ্ধ করে রাখতে চায়, তারা নিসন্দেহে মানব জাতির ঘৃণ্যতম অনিষ্টতা করছে। তারা সীমিত অনুভূতি গন্ডির মাঝে মানব জাতির জগতকে সীমাবদ্ধ রাখতে চায়। তার মাধ্যমে তারা মানব জাতিকে প্রাণী জগতের অন্তর্ভুক্ত করতে চায়। আল্লাহ তায়ালা মানব জাতিকে চিন্তা ধারা, বুদ্ধি-বিবেক এবং উপলব্ধির শক্তিদানে সম্মানিত করেছেন। তার বদৌলতে মানুষ ওই সমস্ত বস্তু অনুভব করতে সক্ষম- যা চতুষ্পদ জন্তু করতে সক্ষম নয়। অনুরূপভাবে মানুষ তার মাধ্যমে জ্ঞান ও অনুভূতির প্রশস্ত মহাসাগরে জীবন যাপন করতে সক্ষম এবং বিবেক বুদ্ধি এবং আধ্যাত্মিকতার মাধ্যমে এ অদৃশ্য জগত সাদৃশ্য জগতে যাত্রা করতে সক্ষম। আরববাসীরা তাদের চিন্তা চেতনায় বহু ক্রটি সত্তেও জাহেলিয়াতের উল্লেখিত দৃষ্টিকোণ থেকে আধুনিক (বৈজ্ঞানিক!) জাহেলিয়াতের থেকে উন্নত ছিলো, যারা গোটা গোয়ব) অদৃশ্যকেই বিদ্রাপ করে। যারা এ ধরনের অদৃশ্য জগতের প্রতি বিশ্বাসকে সাধারণ এবং অবৈজ্ঞানিক বিষয় হিসাবে গণ্য করে এবং যারা অদৃশ্য জগত সংক্রান্ত বিষয়কে এক পাল্লায় আর বিজ্ঞানকে অপর পান্ায় রাখে। “অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে, তিনি ব্যতীত কেউ এ সম্পর্কে কিছুই জানে না।” এ আয়াতের ব্যাখ্যায় আমি তাদের যুক্তিহীন দাবী সম্পর্কে আলোচনা করবো, যার সাথে বিজ্ঞান এবং দ্বীনের কোনো সম্পর্ক নেই। এখানে ফেরেশতা সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনার মাঝেই আমি সীমাবদ্ধ থাকবো। | . এখানে আমি প্রশ্নীকারে বলতে চাই যে, যারা অদৃশ্য জগতকে অস্বীকার করে, তাদের কাছে এমন কি বৈজ্ঞানিক যৌক্তিক দলীল প্রমাণাদি রয়েছে, যার ভিত্তিতে তারা ফেরেশতা নামক সৃষ্টিকে অস্বীকার করতে পারে এবং তাকে চিন্তা এবং উপলব্ধির গভি থেকে দূরে সরিয়ে দিতে পারে? সর্বোপরি তাদের কাছে এমন কী জ্ঞান লুক্কায়িত রয়েছে, যার কারণে তারা ফেরেশতাদের অস্তিত্বকে অস্বীকার করছে? |

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।