Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) আল্লাহ তায়ালা আরও এরশাদ করেন, “যখন নির্দেশ দান করেন ফেরেশতাদেরকে তোমাদের পরওয়ারদেগার যে, আমি সাথে রয়েছি . তোমাদের, সুতরাং তোমরা মুসলমানদের চিত্তসমূহকে ধীরস্থির করে রাখো । আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করে দেবো । কাজেই গর্দানের ওপর আঘাত হানো এবং তাদের জোড়ায় জোড়ায় আঘাত হানো।” ফেরেশতারা মোমেনদের কাজে নিয়োজিত। তারা তাদের পালনকর্তার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে এবং মোমেনদের অপরাধের জন্যে ক্ষমা প্রার্থনা করে এবং তাদের জন্যে তাদের প্রভুর কাছে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দোয়া করে । এরশাদ হচ্ছে, যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মোমেনদের জন্যে ক্ষমা প্রার্থনা করে। বলে, “হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তাওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ দাদা, পতি পত্বী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকেও । নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় এবং আপনি তাদেরকে অমংগল থেকে রক্ষা করুন। আপনি যাকে সেদিন অমংগল থেকে রক্ষা করবেন, তার প্রতি অনুগ্ধহই করবেন, এটাই মহা সাফল্য ।” তারা মোমেনদের রূহ (জান) কবযের সময় তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়, পরকালে সুসংবাদের সাথে তাদেরকে স্বাগত জানায় এবং জান্নাতে তাদেরকে সালাম দেয় । এরশাদ হচ্ছে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক । তোমরা যা করতে, তার প্রতিদান জান্নাতে প্রবেশ করো । অন্যত্র আল্লাহ তায়ালা এরশাদ করেন, “তা হচ্ছে বসবাসের বাগান । তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপ দাদা, স্বামী স্ত্রী ও সন্তানেরা । ফেরেশতারা তাদের কাছে আসবে প্রত্যক্ষ দরজা দিয়ে । বলবে, তোমাদের সবরের কারণে তোমাদের ওপর শাস্তি বর্ষিত হোক। আর তোমাদের এ পরিণাম গৃহ কতোই না চমতকার ।' ফেরেশতারা কাফেরদেরকে জাহান্নামে তিরস্কার, ধিক্কার ও শাস্তির মাধ্যমে ডাকবে যার বর্ণনা ইতিপূর্বে দেয়া হয়েছে। অনুরূপভাবে তারা সত্যের যুদ্ধে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মৃত্যুর সময় তারা তাদের রূহ শাস্তি, তিরস্কার, লাঞ্কনা ও গঞ্জনার মাধ্যমে কবজ করবে । এরশাদ হচ্ছে, “যদি আপনি দেখেন যখন যালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে, তোর আত্মা বের করে দেয়। আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে। কারণ, তোমরা আল্লাহর ওপর মিথ্যা কথা বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে ।” অন্যত্র আল্লাহ তায়ালা এরশাদ করেন, রো রার্ারিটার জা ওর অনিভি ছে বরাতের হাঃ জার তখন তাদের অবস্থা কেমন হবে? মানব জাতির পিতা হযরত আদম (আ.)-এর সৃষ্টিলগ্ন থেকে শুরু করে মানব জাতির সাথে তাদের সম্পর্ক চলে আসছে। এমনিভাবে এ সম্পর্ক বিভিন্ন যুগে মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে, যার দিকে কোরআনে হাকীমের বাছাইকৃত আয়াতে আমি ইতিপূর্বে ইংগিত করেছি। মানব উৎপত্তির সাথে ফেরেশতাকুলের সম্পর্কের আলোচনা আল কোরআনের বিভিন্ন স্থানে এসেছে। তন্মধ্যে সূরা আল বাকারার আলোচনাটি প্রণিধানযোগ্য ৷ এরশাদ হচ্ছে,

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।