110010://1519111801-$/0101017535-00|) অন্যত্র এরশাদ হয়েছে, “তার পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে তাদের অগ্বে এবং পশ্চাতে, আল্লাহ্র নির্দেশে তারা ওদের হেফাযত করে ।' সে যে কথাই উচ্চারণ করে, তা করার জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।' ফেরেশতারা রসূলদের কাছে আল্লাহর এঁশীবাণী পৌঁছে দেয় । আল্লাহ তায়ালা আমাদেরকে এ ব্যাপারে বিভিন্ন স্থানে অবহিত করেছেন যে, জিবরাঈল (আ.) এ কাজের জন্যে দায়িতৃপ্রাপ্ত। এরশাদ হচ্ছে, “তিনি স্বীয় নির্দেশে বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা, নির্দেশসহ ফেরেশতাদেরকে এই মর্মে নাযিল করেন, যে “হুশিয়ার করে দাও, আমি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব, আমাকে ভয় করো ।" অন্যত্র এরশাদ হচ্ছে, “আপনি বলে দিন, যে কেউ জিবরাঈলের শত্রু হয়- যেহেতু তিনি আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাযিল করেছেন । আল্লাহ তায়ালা তাকে (জিবরাঈল (আ.)-কে) শক্তিশালী বলে আখ্যায়িত করেছেন। আর রসূল (স.) তাকে মাত্র দুইবার ফেরেশতার আকৃতিতে দেখতে পেয়েছেন । অথচ সে অসংখ্য বার রসূল (স.)-এর কাছে এসেছে। এরশাদ হচ্ছে, নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়। তোমাদের সংগী পৎন্রষ্ট হননি এবং বিপথগামীও হননি এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। কোরআন ওহী যা প্রত্যাদেশ হয় তা-ই তিনি বলেন। তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেশতা, সহজাত শক্তি সম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেলো । উর্ধ দিগন্তে অতপর নিকটবর্তী হলো ও ঝুলে গেলো। তখন দুই ধনুকের ব্যবধান ছিলো অথবা আরও কম । তখন আল্লাহ তায়ালা তীর বান্দার প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে? নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিলো, সিদরাতুল মোনতাহার কাছে। যার কাছে অবস্থিত রয়েছে বসবাসের জান্নাত । যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তা দ্বারা আচ্ছন্ন ছিলো, তার ৃষ্টিবিভ্রম হয়নি এবং সীমালংঘনও করেনি । নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেনি ।' ফেরেশতারা বাতিল অসত্য ও তাগৃতের সাথে যুদ্ধরত অবস্থায় মোমেনদের কাছে দৃঢ়তা, শি কেরা লে রান মা ভান রর প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো । অন্যত্র এরশাদ হচ্ছে, 'আপনি যখন বলতে লাগলেন মোমেনদেরকে- তোমাদের জন্যে কি যথেষ্ট নয় যে, তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে তিন হাজার ফেরেশতা পাঠাবেন । অবশ্য তোমরা যদি সবর করো এবং বিরত থাকো, আর তারা যদি তখনই তোমাদের ওপর চড়াও হয়, তাহলে তোমাদের পালনকর্তা চিহ্ত ঘোড়ার ওপর পাঁচ হাজার ফেরেশতা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন। বস্তুত এটা তো আন্মাহ তোমাদের সুসংবাদ দান করলেন, যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা আসতে পারে । আর সাহায্য শুধুমাত্র পরাক্রান্ত, মহাজ্ঞানী আল্লাহরই পক্ষ থেকে ।
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।