110010://1519111801-$/0101017595-00|) হি আল্লাহর বান্দাদের মধ্যে এমন এক সৃষ্টি রয়েছে, যার নাম ফেরেশতা । কোরআনে করীম তাদের গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে যা অবহিত করেছে, তা তাদেরকে বুঝা এবং তাদের সম্পর্কে আলোচনা ও গবেষণার জন্যে যথেষ্ট । তারা আন্নাহর সৃষ্টিকুলের একটি সৃষ্টি, যারা দাসত্ব এবং নিরংকুশ আনুগত্যের মাধ্যমে আল্লাহর অনুগত । তারা আল্লাহর কাছে; কিন্তু কিভাবে এবং কোন ধরনের নৈকট্য, তা আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না। এরশাদ হচ্ছে, “তারা বলেন, দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন । তার জন্যে কখনও এটা যোগ্য নয়, বরং তারা তো তার সম্মানিত বান্দা । তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তার আদেশেই কাজ করে। তাদের সামনে ও পেছনে যা আছে, তা তিনি জানেন। তারা শুধু তাদের জন্যে সুপারিশ করে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা সদা তার ভয়েই ভীত। “আর যারা তাঁর সান্নিধ্যে আছে তারা তার এবাদাতে অংহকার করে না এবং অলসতাও করে না। তারা রাতদিন তীর পবিব্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না।' তারা (ফেরেশতারা) আল্লাহর আরশ বহন করে এবং কেয়ামত দিবসে অনুরূপভাবে তার আরশকে বেষ্টন করে রাখবে । কিন্তু এটা কিভাবে সম্ভব হবে? সে সম্পর্কে আল্লাহ তায়ালা আমাদেরকে যে পরিমাণ অবহিত করেছেন, তার অধিক আমাদের কোনো জ্ঞান নেই, কেননা এটা এক অদৃশ্য বস্তু । এরশাদ হচ্ছে, “যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বীস স্থাপন করে । অন্যত্র এরশাদ হয়েছে, “আপনি ফেরেশতাগণকে দেখবেন, তারা আরশের চারপাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে। তাদের সবার মাঝে ন্যায়বিচার করা হবে । বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর ।' ফেরেশতারা জান্নাত এবং জাহান্নামের রক্ষী তারা জান্নাতবাসীকে সালাম ও দোয়ার মাধ্যমে স্বাগত জানাবে এবং তারা জাহান্নামবাসীকে তিরস্কার এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকবে । এরশাদ হচ্ছে, “যারা তাদের পালনকর্তাকে ভয় করতো, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে । যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতপর সদা সর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ করো ।' অন্যত্র এরশাদ হচ্ছে, “আমি জাহান্নামের তত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি।' ফেরেশতারা পৃথিবীবাসীদের সাথে বিভিন্নভাবে আচরণ করে, যা নিন্নে বর্ণিত হলো, ফেরেশতারা আল্লাহর নির্দেশে পৃথিবীবাসীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত হয়, তারা তাদের অনুসরণ করে, তাদের যাবতীয় কার্ধাদিকে লিপিবদ্ধ করে । আর যখন তাদের মৃত্যু আসে, তখন তারা আত্মা হস্তগত করে। “তিনি স্বীয় বান্দাদের ওপর ক্ষমতাশালী । তিনি তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী প্রেরণ করেন। এমনকি, যখন তোমাদের কারো মৃত্যু আসে, তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয় এবং নিজেদের দায়িত্ পালনের ব্যাপারে তারা সামান্যতম শৈথিল্যও দেখায় না।'
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।