Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) যার বদৌলতে তারা মানব জীবনে কোনো দায়িত্ব আঞ্জাম দেয়ার ক্ষেত্রে মানুষের আকৃতি গ্রহণ করতে সক্ষম। যেমন রেসালাতের দায়িত্ব আঞ্জাম দেয়া, আল্লাহর রসূলদের অস্বীকারকারী ও মিথ্যা প্রতিপন্নকারীদেরকে নিশ্চিহ্ন করে দেয়া, মোমেনদেরকে অটল রাখা অথবা মুসলমানদের শক্রদের সাথে যুদ্ধ করা এবং তাদেরকে হত্যা করা । এছাড়াও আরও অসংখ্য দায়িত্ব যা তাদের কীধে অর্পণ করা হয়েছে, যার বর্ণনা কোরআনে হাকীমের মাঝে এসেছে। তারা আল্লাহ পাকের নির্দেশের অমান্য করে না এবং তারা যে কাজের প্রতি আদিষ্ট হয়েছে, তা পুরোপুরি আঞ্জাম দিয়ে থাকে। যদি আল্লাহ তায়ালা তাঁর রসুলের সত্যতার জন্যে কোনো ফেরেশতা পাঠাতেন, তবে সে ফেরেশতার আকৃতিতে না হয়ে মানুষের আকৃতিতেই আত্মপ্রকাশ করতো । গোটা ব্যাপারটা আবারও তাদের কাছে সন্দেহযুক্ত থেকে যেতো । যখন বাস্তব সত্য বস্তুই তাদের কাছে সংশয়যুক্ত ! অথচ মোহাম্মদ সে.) তাদেরকে বলে, আমি মোহাম্মদ যাকে তোমরা ভালো করেই চিনো- তোমাদেরকে ভয় প্রদর্শন ও সুসংবাদ দান করার জন্যে আল্লাহ তায়ালা আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তাদের সংশয় ও সন্দেহের মাত্রা কতোই না বৃদ্ধি পেতো, যখন তাদের কাছে মানুষের আকৃতিতে একজন ফেরেশতা আসতো, যাকে তারা চিনে না এবং বলতো, আমি টির আমাকে আল্লাহ তায়ালা তীর রসূলের সত্যতার জন্যে পাঠিয়েছেন তাহলে তারা তাকেও অমান্য করার ওজুহাত পেতো । অর্থাৎ যেখানে তারা মৌলিক সত্য বস্তুর ক্ষেত্রেই সন্দেহে লিগ । যদি আল্লাহ তায়ালা মানুষের আকারে ফেরেশতাকে পাঠাতেন, তবে তিনি তাদেরকে ঠিক তেমনি সংশয়ে লিপ্ত করতেন যেমন তারা এখন লিপ্ত রয়েছে। আর তারা কখনও সঠিক পথের সন্ধান পেতো না। এমনিভাবে আল্লাহ তায়ালা তার সৃষ্টি জগতের প্রকৃতি সম্পর্কে তাদের অজ্ঞতাকে উন্মোচন করেন। অধিকন্তু তিনি যুক্তি প্রমাণ বিহীন তাদের হঠকারিতা ও অবাধ্যতাকেও উন্মোচন করেছেন। তৃতীয়ত, ওই বাস্তব সত্য যাকে কোরআনী ভাষ্য চিন্তা গবেষণার ক্ষেত্রে বর্ণনা করেছে তা হচ্ছে, ইসলামী চিন্তা ধারা প্রকৃতি এবং তার উপাদানসমূহ। তন্মধ্যে দৃশ্য ও অদৃশ্য জগতসমূহ, . যাদের ক্ষেত্রে ইসলাম মুসলমানকে অবহিত করেছে যে, প্রথমত এগুলোকে উপলব্ধি করতে হবে অতপর তার কাছাকাছি যেতে হবে। অদৃশ্যমান জগতের মধ্যে একটি হচ্ছে ফেরেশতা জগত। ইসলাম তার প্রতি ঈমান আনাকে ঈমানের অন্যতম বিষয় হিসাবে নির্ধারণ করেছে, এ ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে না। আর এই ঈমান হচ্ছে, আল্লাহ তায়ালা, ফেরেশতাকুল, আসমানী কেতাবসমূহ, রসূলরা, পরকাল, মওতের পর পুনরুথান এবং ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনা । সূরা আল ফাতেহার আলোচনা করতে গিয়ে আমি এ জাতীয় কিছু বক্তব্য পেশ করেছি। যার সার হচ্ছে এই যে, অদৃশ্যের প্রতি ঈমান আনা মানব জীবনে একটি বিশাল পদক্ষেপ। কারণ তার মাধ্যমে মানুষ সংকীর্ণ গন্ডি থেকে পার ওই জিনিস অনুভব করে যে, এমন এক অজানা অদৃশ্য জগত রয়েছে যার অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়। কিন্তু তার অনুভব সম্ভব । এটা নিসন্দেহে জৈব অনুভূতির বেষ্টনী থেকে মানব অনুভূতির স্তরে স্থানান্তর ৷ মানব অনুভূতি ছাড়া এ ক্ষেত্রকে বন্ধ করার চেষ্টা- পেছনে প্রত্যাবর্তন করা ছাড়া আর কিছুই নয়। বস্তুবাদী মতাদর্শসমূহ তার জন্যেই চেষ্টা চালায় এবং তাকে প্রগতি হিসাবে আখ্যায়িত করে। তীর কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে। এগুলো তিনি ব্যতীত কেউ জানে না'- এ আয়াতের ব্যাখ্যা করার সময় আমি “গায়ব'- অদৃশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো । অদৃশ্য জগতের মধ্য থেকে আমি এখানে শুধু ফেরেশতা জগত সম্পর্কেই আলোচনা করবো । বিলাল ভষ্ঠ ১০

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।