11000://1519111801-$/010101535-00|) “তোমরা কি ভেবে দেখেছো লাত ও ওযযা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? পুত্র সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা সন্তান আল্লাহর জন্যে? এমতাবস্থায় এটা তো হবে | খুবই অসংগত বন্টন। এতো কতো গুলো নাম বৈ কিছু নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব পুরুষরা নিজেরাই রেখেছো। এর সমর্থনে আল্লাহ তায়ালা কোনো দলীল নাযিল করেননি । তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে । অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে। মানুষ যা চায় তা কি পায়? অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মংগলই আল্লাহর হাতে । আকাশে অনেক ফেরেশতা রয়েছে । তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতোক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, সে অনুমতি না দেন। যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে । অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা কেবল অনুমানের ওপর চলে, সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয় ।' ফেরেশতা সম্পর্কিত খালণা কোরআনে হাকীম এ সুরার এ দু* আয়াত এবং অন্যান্য সূরার অসংখ্য আয়াতে ফেরেশতাদের প্রকৃতি সম্পর্কে তাদের উপলব্ধির দ্বিতীয় ভ্রান্ত ধারণাটিও তাদের জন্যে পরিষ্কার করে দিয়েছে এরশাদ হচ্ছে, “তারা আরও বলে যে, তার কাছে কোনো ফেরেশতা কেন প্রেরণ করা হলো না? যদি আমি কোনো ফেরেশতা প্রেরণ করতাম, তোদের) ফায়সালা তো এখনই শেষ হয়ে যেতো । অতপর তাদেরকে সামান্যও অবকাশ দেয়া হতো না! (আল আনয়াম ৮) এটা আল্লাহর বান্দাদের মধ্য থেকেই এবং এ সৃষ্টির পরিচয়ের একটি দিক। তারা দাবী করতো, আল্লাহ তায়ালা যেন রসূলের সাহায্যার্থে ফেরেশতা পাঠান। কিন্তু ফেরেশতা পাঠাবার ক্ষেত্রে আল্লাহর বিধান হচ্ছে, যখনই কোনো সম্প্রদায় তার প্রেরিত রসূলকে অস্বীকার করতো তখনই তিনি সেই জাতিকে নিশ্চিহ করে দিতেন ধ্বংস যদি আল্লাহ তায়ালা আরবের মোশরেকদের ডাকে সাড়া দিয়ে ফেরেশতা পাঠাতেন, তবে গোটা ব্যাপারটাই শেষ হয়ে যেতো, একটা ধ্বংসযজ্ঞ অনুষ্ঠিত হতো। ফেরেশতা অবতরণের পর তাদেরকে আর সামান্যতম সুযোগ দেয়া হতো না। এটাই কি তারা কামনা করতো? তাদের দাবীতে সাড়া না দেয়ার মাঝে তাদের জন্যেই কল্যাণ নিহিত ছিলো । পক্ষান্তরে তাদের দাবীতে সাড়া দেয়ার মাঝে যে ধ্বংস ও বিনষ্ট লুক্কায়িত আছে, তারা এটা কেন বুঝে নাঃ এমনিভাবে কোরআনী বক্তব্য তাদের প্রতি আল্লাহ পাকের করুণা এবং ধৈর্য প্রমাণ করে, অনুরূপভাবে তা তাদের স্বার্থ সম্পর্কে অজ্ঞতা এবং ফেরেশতা নাযিলের ক্ষেত্রে আল্লাহর বিধানের কথাও বর্ণনা করে। তারা তাদের জীবনবিধ্বংসী অজ্ঞতার দরুন হেদায়াতকে অস্বীকার করে, আল্লাহর করুণাকে অস্বীকার করে এবং যুক্তি প্রমাণ অন্বেষণে বাড়াবাড়ি করে। এটা সৃষ্টির পরিচয়ের দ্বিতীয় দিক, যা দ্বিতীয় আয়াতটিতে রয়েছে, _.. শদি আমি কোনো ফেরেশতাকে রসূল করে পাঠাতাম, তবে সে মানুষের আকারেই হতো । এতেও ওই সন্দেহই করতো, যা তারা এখন করছে ।' (আনআম ৯) তাদের দাবী ছিলো, আল্লাহ তায়ালা যেন তার রসূলের কাছে ফেরেশতা পাঠান, যে তার দাবীর সত্যতা প্রমাণ করবে। কিন্তু ফেরেশতা হচ্ছে ভিন্ন আরেক সৃষ্টি । বিশেষ স্বভাবের অধিকারী যা একমাত্র আল্লাহ তায়ালাই ভালো করে জানেন। আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে যা বলেছেন তা ছাড়া আমাদের তাদের সম্পর্কে কিছুই জানা নেই। আল্লাহ্র সৃষ্ট মানুষের আকৃতিতে বিচরণ করতে তারা সক্ষম নয়। কারণ তারা এই মর্তের অধিবাসী নয় । তথাপি তাদের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে
— Page 72 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.