Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) দৌরাত্ম্য কত তা তারা ভালো করেই জানতো । তারা এটাও জানতো যে, এ কোরআন তাদের দৌরাত্মের উর্ধে। যারা কথা শিল্প ও অলংকার শাস্ত্র নিয়ে চর্চা করে না, তাদের চেয়ে যারা কথা শিল্প নিয়ে চর্চা করে তাদের উপরোক্ত উপলব্ধি অনেক বেশী । যারা কথা শিল্প ও অলংকার শাস্ত্র নিয়ে চর্চা করে, তারা ভালো করেই উপলব্ধি করতে পারে যে, এ কোরআন রচনা তাদের সাধ্যের উর্ধে । এ বাস্তবতাকে অবাধ্য ও জেদী ব্যক্তি ছাড়া আর কেউ অস্বীকার করতে পারে না যে, নিজের মাঝে সত্যকে পেয়েও গোপন রাখে । কোরআনের বিষয়বস্তু অর্থাৎ আকীদাগত চিন্তা ধারা ওই পন্থা যাকে কোরআনে হাকীম আকীদা বিশ্বাস প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং ফলাফল ও অনুপ্রেরণাদানকারী উপলব্ধিসমূহের প্রকাশে গ্রহণ করেছে তার সব কিছুই মানব চিন্তা চেতনা এবং বর্ণনাভংগির বিভিন্ন পন্থা ও পদ্ধতির কাছে অপরিচিত । এ অনুভূতি আরববাসীর অন্তরের অন্তস্তলে অস্পষ্ট ছিলো না, এমনকি তাদের বক্তব্য ও অবস্থা এ কথাই প্রমাণ করতো যে, তারা আল কোরআন আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ হওয়া ব্যাপারে কোনো প্রকার সন্দেহ প্রকাশ করে না। এমনিভাবেই প্রতিভাত হয় যে, এ সমস্ত দাবী দাওয়া ও প্রস্তাবাবলী যুক্তি আসলে সত্য অন্বেষণের লক্ষ্যে নয়, বরং তা ছিলো অবাধ্যতার বিভিন্ন মাধ্যম দান্তিকতার বিভিন্ন পদ্ধতি এবং বাক বিতভ্ভা ও হঠকারিতা ও গোয়ার্তুমির একটি পরিকল্পনা মাত্র। তাদের অবস্থা পূর্ববর্তী আয়াতে বর্ণনা করা হয়েছে। যদি আমি কাগজে লিখিত কোনো বিষয় তাদের প্রতি নাযিল করতাম, অতপর তারা তা স্বহস্তে স্পর্শ করতো, তবু অবিশ্বীসীরা একথাই বলতো যে, রিররযাজহির কিছু নয়।' দ্বিতীয়ত, আরবরা পূর্ব থেকেই ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে অবহিত ছিলো । তাদের দাবী ছিলো যেন আল্লাহ তায়ালা তার রসূলের কাছে জনৈক ফেরেশতা পাঠান যে তার সত্যতা প্রমাণ করবে এবং তার সাথে সাহায্যকারী হিসাবে মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দেবে। কিন্তু তারা এই সৃষ্টি (ফেরেশতা)-এর প্রকৃতি সম্পর্কে অবহিত ছিলো না, যা আল্লাহ তায়ালা ছাড়া অন্য কেউ অবগত নয়। তারা এই সৃষ্টি, তার প্রভুর সাথে সম্পর্কের প্রকার নিয়ে প্রমাণহীন চিন্তা করতে গিয়ে অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলো । কোরআনে করীম ফেরেশতা সংক্রান্ত আরববাসীর অসংখ্য ভ্রান্ত ধারণা এবং পৌত্তলিক কল্পকাহিনী বর্ণনা করেছে এবং এগুলো সম্পর্কে বিশুদ্ধ ধারণা তাদের সামনে উপস্থাপন করেছে। যাতে করে তাদের মধ্য হতে ওই সমস্ত লোকের চিন্তা চেতনা পরিশুদ্ধ হতে পারে যারা এ দ্বীনের মাধ্যমে হেদায়াতপ্রাপ্ত হয়। অনুরূপভাবে এ সৃষ্টির সাথে তাদের পরিচয়টাও একটা বিশুদ্ধ হবে। এ দিক থেকে ইসলাম যেমন অন্তরের পরিশুদ্ধি এবং পরিবেশ পরিস্থিতির ংস্কার সংশোধন এবং পরিবর্তনের মাধ্যম, তেমনি বিবেক বুদ্ধি এবং অনুভূতির বিশুদ্ধকরণের মাপকাঠিও বটে । কোরআনে হাকীম আরববাসীদের ভ্রান্ত ধারণা ও চিন্তা চেতনা এবং তাদের অজ্ঞতার কিছু নিদর্শন উল্লেখ করতে গিয়ে বর্ণনা করে যে, তারা ধারণা করতো ফেরেশতারা আল্লাহর কন্যা । অথচ আল্লাহ তায়ালা তাদের ধারণা থেকে সম্পূর্ণ মুক্ত। তাদের ধারণা মতে ফেরেশতাদের সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য । অনুরূপভাবে কোরআনে করীম রসূল (স.)-এর কাছে ফেরেশতা পাঠাবার তাদের দাবীও উল্লেখ করেছে যে, ফেরেশতা এসে তার মিশনের সত্যতার স্বীকৃতি দিবে। কোরআনে করীম অসংখ্য স্থানে তাদের প্রথম ভ্রান্ত ধারণা (ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান) পরিশুদ্ধ করেছে। যেমন সূরা আন নাজমে এসেছে,

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।