110010://1519111801-$/0101017535-00|7 1 ঝরনাসমূহ প্রবাহিত করে দেবেন। অথবা আপনি যেমন বলে থাকেন, তেমনিভাবে আমাদের ওপর আসমানকে খন্ড বিখন্ড করে ফেলে দেবেন অথবা আল্লাহ তায়ালা ও ফেরেশতাদেরকে আমাদের | সামনে নিয়ে আসবেন । অথবা আপনার কোনো সোনার তৈরী ঘর হবে অথবা আপনি আকাশে আরোহণ করবেন এবং আমরা আপনার আকাশে আরোহণকে কখনো বিশ্বাস করবো না, যে পর্যন্ত না আপনি অবতীর্ণ করেন আমাদের প্রতি এক গ্রন্থ, যা আমরা পাঠ করবো । বলুন, পবিত্র মহান আমার পালনকর্তা, একজন মানব, একজন রসূল বৈ আমি কে? “আল্লাহ কি মানুষকে পয়গান্বর . করে পাঠিয়েছেন? তাদের এই উক্তিই মানুষকে ঈমান আনয়ন থেকে বিরত রাখে, যখন তাদের কাছে হেদায়াত । আসে বলুন, যদি পৃথিবীতে ফেরেশতারা বসবাস করতো, তবে আমি আকাশ থেকে কোনো ফেরেশতাকেই তাদের কাছে পয়গান্বর করে প্রেরণ করতাম ।” (সূরা আল ইসরা ] ৮৯-৯৫) এ ধরনের ভ্রান্ত দাবী দাওয়া ও প্রস্তাবের মাধ্যমে তাদের হঠকারিতা, অবাধ্যতা এবং অজ্ঞতা প্রকাশ পায়। অন্যথায় তারা দীর্ঘদিনের অভিজ্ঞতার নিরিখে নবী মোহাম্মদ (স.)-এর চরিত্র সম্পর্কে ভালো করেই অবগত ছিলো । তারা রসূলের সততা ও আমানতদারী সম্পর্কে সম্যক ওয়াকেফহাল ছিলো । তারা তাকে “আল আমীন' (বিশ্বাসী) হিসেবে ডাকতো এবং আদর্শগত প্রচন্ড বিরোধ ও দন্দু থাকা সত্তেও তারা তার কাছে ধন সম্পদ গচ্ছিত রাখতো । এমনকি আদর্শ নবী মোহাম্মদ (স.) যখন মক্কা থেকে মদীনায় হিজরত করেছিলেন, তখন চাচাত ভাই আলী (রা.)-কে তীর স্থলে রেখে গিয়েছিলেন কোরায়শদের গচ্ছিত সম্পদ তাদের কাছে ফিরিয়ে দেয়ার জন্যে । রসূল (স.) এবং কোরায়শদের মাঝে আদর্শগত বিরোধ থাকা সত্তেও রসূল (স.) এ কাজটি করেছিলেন । এমনকি তারা রসূল (স.)-কে হত্যার ষড়যন্ত্রও করেছিলো । রসূল (স.)-এর সততা আমানতের ন্যায় | তাদের কাছে গ্রহণযোগ্য ছিলো । যখন রসূল (স.) আল্লাহর নির্দেশে প্রথমবারের মতো প্রকাশ্যে | আরব নেতৃবৃন্দকে সাফা পর্বত প্রান্তরে সমবেত হওয়ার জন্যে আহবান জানিয়েছিলেন, তখন তারা সকলেই তার ডাকে সাড়া দিয়ে সেখানে সমবেত হয়েছিলো । তিনি তাদেরকে তখন প্রশ্ন করে বলেছিলেন, যদি আমি তোমাদেরকে কোনো বিশেষ বিষয়ে অবহিত করি, তা কি তোমরা বিশ্বীস করবে? তখন তারা সমস্বরে বলেছিলো, তুমি আমাদের কাছে পরীক্ষিত সত্যবাদী । কারণ তারা যদি তার সততা সম্পর্কে জানতে চাইতো, তবে তাদের কাছে তার উপায়-উপকরণ ও দৃষ্টান্ত খ্য ছিলো । তারা তীকে সত্যবাদী হিসেবেই জানতো । সামনে নবী সম্পর্কে আল্লাহর সত্য সংবাদ আসছে যে, তারা (মোশরেকরা) তীকে মিথ্যাবাদী সাব্যস্ত করেনি । এরশাদ হচ্ছে, আমার জানা আছে যে, তাদের উক্তি আপনাকে দুগ্কখিত করে, এর দ্বারা তারা তো শুধু আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং যালেমরা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে । (সূরা আল আনয়াম-৩৩) এটা হচ্ছে অস্বীকার এবং বিমুখতার ব্যাধী। এটা গোয়ার্তুমী এবং দান্তিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। এটা একথারই প্রমাণ নয় যে, তারা রসূল (স.)-এর সততায় সন্দেহ প্রকাশ করেছে। তারা যেসব জড়বাদী যুক্তি প্রমাণ অন্বেষণ করছে, সেগুলোর চেয়ে সর্বাধিক গ্রহণযোগ্য যুক্তি প্রমাণ খোদ কোরআনে হাকীমেই বিদ্যমান রয়েছে । কোরআনে করীম স্বয়ং এবং তার বর্ণনা এ বিষয়ের উৎকৃষ্ট সাক্ষ্য যে, এ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকেই এসেছে। তারা আল্লাহকে অস্বীকার করতো না, তারা এটা ভালো করেই জানতো এবং অনুভব করতো যে, কোরআন আল্লাহরই নাধিলকৃত গ্রন্থ। ভাষা সাহিত্য এবং শৈল্পিক অনুভূতির মাধ্যমে মানব শক্তির
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।