110010://1519111801-$/0101017535-00|) তাদের অবস্থাকে এভাবে অংকন করা যে, এটা এমন চিত্র, যা বারবার বলা দৃষ্টাত্তসমূহের চিত্রকে মানবতার সামনে উন্মোচন করে । তার পেছনে দুই বা ততোধিক উদ্দেশ্যও লুক্কায়িত থাকতে পারে। এ চিত্র কোরআনের নিদর্শনাবলীর অস্বীকারকারীদের সামনে তাদের ঘৃণিত এবং কুৎসিত চেহারাকে অংকন করে দেয়। এটা এমন যেন কোনো ব্যক্তি কুৎসিত ও বিশ্রী চেহারার অধিকারী ব্যক্তির সামনে একটি আয়না তুলে ধরলো যাতে সে তার বিশ্রী অবয়ব দেখে লজ্জিত হলো । সাথে সাথে এ চিত্র মোশরেকদের বিমুখতা এবং অস্বীকারকারীদের অস্বীকারের প্রতি মোমেনদের অন্তকরণকে আরো উদ্বেলিত করে তুলে এবং তাদের অন্তরকে হকের ওপর অবিচল করে তুলে সুতরাং তারা মিথ্যাচার, অস্বীকার, ফেতনা ফাসাদের দ্বারা পরিবেশে প্রভাবিত হয় না। অনুরূপভাবে এ চিত্র মহান আল্লাহর অপার সহিষ্ণুতা ও ধৈর্যের প্রতি ইংগিত বহন করে যে, তিনি | হঠকারিতা, ধৃষ্টতা ও অস্বীকার সত্তেও মোশরেকদের ওপর দ্রুত শাস্তি অবতরণ করে না। এসব কিছু হচ্ছে মূলত ওই যুদ্ধের হাতিয়ার যা মুসলিম সম্প্রদায়ের লোকেরা মোশরেকদের বিরুদ্ধে কোরআনে হাকীমের মাধ্যমে ব্যবহার করবে । ০মোশন্েেকদেন অন্পিক ধাল্রনা ও অবাভ্তল দাবী দাওক্সা অতপর আন্মাহ তায়ালা মোশরেকদের হঠকারিতাপূর্ণ এবং অজ্ঞতাপূর্ণ দাবী দাওয়া ও ্রস্তাবাবলীর কথা উল্লেখ করেছেন। আর তা হচ্ছে এই যে, আল্লাহ তায়ালা নবী মোহাম্মদ (স.)-এর কাছে একজন ফেরেশতা কেন পাঠাচ্ছেন না- যে দাওয়াতের প্রচার প্রসারের ক্ষেত্রে তার সাহায্য সহযোগিতা করবে এবং তার রেসালাতের সত্যতা মানুষের কাছে উপস্থাপন করবে, এবং সে ফেরেশতাদের প্রকৃতি এবং তাদেরকে দুনিয়াতে পাঠাবার আল্লাহর বিধান সম্পর্কে অজ্ঞতার কথা তাদের সামনে উপস্থাপন করবে । সর্বশেষে, আল্লাহ তায়ালা তাদের ভ্রান্ত দাবী দাওয়া ও প্রস্তাবে সাড়া না দেয়ার মাঝে কী রহমত লুক্কায়িত আছে তাও বর্ণনা করবে । (আয়াত ৮-৯) মোশরেকদের ভ্রান্ত এ দাবী এবং এ সাদৃশ্য পূর্বেকার দাবী-দাওয়া- যার বর্ণনা কোরআনে হাকীমের বিভিন্ন স্থানে এসেছে এবং তার কোরআনী জবাব কয়েকটি বাস্তব সত্যের দিকে ইংগিত করে, যার বর্ণনা আমি যথাসম্ভব এখানে উপস্থাপন করবো। প্রথমত, আরবের মোশরেকরা আল্লাহকে অস্বীকার করতো না, বরং তারা মোহাম্মদ (স.) যে আল্লাহর রসূল তার প্রমাণ চাইতো এবং তারা একথারও প্রমাণ চাইতো যে কোরআনে করীম আল্লাহর পক্ষ হতে নাধিলকৃত সত্য গ্রন্থ কিনা । তারা একটি সুনির্দিষ্ট প্রস্তাবও পেশ করতো । তা হচ্ছে, আল্লাহ তায়ালা মোহাম্মদ (স.)-এর কাছে একজন ফেরেশতা পাঠান না কেন? যে তার সাথে থাকবে এবং সাহায্য সহযোগিতা করবে । অধিকন্তু সে তার রেসালাতের সত্যতা প্রমাণ করবে। এটা মোশকরেকদের এ সাদৃশ্য অসংখ্য প্রস্তাবের একটি । যার উল্লেখ কোরআনে করীমের অসংখ্য স্থানে এসেছে। উল্লেখিত আয়াতের প্রস্তাব সদৃশ অসংখ্য প্রস্তাব সূরা আল ইসরায় বর্ণিত হয়েছে যাতে তাদের হঠকারিতা, ধৃষ্টতা এবং জাগতিক তথ্য এবং অসংখ্য প্রকৃত মূল্যবোধের অজ্ঞতা প্রমাণিত হয়েছে। এরশাদ হচ্ছে, “আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপমা দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি। কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি এবং তারা বলে, আমরা কখনো আপনাকে বিশ্বাস করবো না, যে পর্যন্ত না আপনি তুপৃষ্ঠ থেকে আমাদের জন্যে একটি ঝরনা প্রবাহিত করে দিবেন। কিংবা আপনার জন্যে খেজুরের ও আংগুরের একটি বাগান হবে, অতপর আপনি তার মধ্যে
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।