Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00| তাদের ঘটনাবলী আমাদের সামনে কাহিনীতে রূপান্তরিত হয়ে আছে। অনুরূপভাবে বাহ্যিক শক্তি ও বিশাল ধন সম্পদের প্রাচুর্য থাকা সত্তেও ফ্রা্প এবং ইংল্যান্ডসহ বহু পশ্চিমী উন্নত দেশের পতন অবশ্যন্তাবী। যে পতনের প্রাথমিক আলামত পরিস্ফুটিত হতে শুরু করেছে । আর এই পতনের শেষ অবস্থা উর্ধাকাশে বিদ্যুতের ন্যায় চমকাচ্ছে। জাতিসমূহের বিভিন্ন স্তর এবং ইতিহাসের বিভিন্ন ঘটনার ব্যাখ্যা থেকে নৈতিক অবক্ষয়ের অংশটুকুকে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা সর্বদাই উহ্য রাখে। কারণ, তার দৃষ্টিকোণ হচ্ছে জীবন থেকে নৈতিক উপাদানকে দূরে রাখা এবং আকীদাগত বুনিয়াদকে দূরে রাখা, যার ওপর নৈতিক উপাদান প্রতিষ্ঠিত। এটা হাস্যজনক অবস্থা বৈ আর কিছুই নয়- কারণ মানব জীবনের বিভিন্ন পর্যায় স্তর এবং ঘটনার ব্যাখ্যা একমাত্র আকীদাগত বুনিয়াদের ভিত্তিতেই সম্ভব । ব্যাপকতা, সততা ও বাস্তবতাসমেত ইসলামী ব্যাখ্যা বস্তুবাদী উপাদানের প্রভাবকে উপেক্ষা করে না। পক্ষান্তরে বস্তুবাদী ব্যাখ্যা এ সমস্ত উপাদানকে প্রধান বস্তু হিসাবে নির্ধারণ করে । বরং তা এ সকল উপাদানকে ব্যাপক জীবন পরিসরে উপযোগী স্থান দান করে । একইসাথে তা অপরাপর কার্যকরী উপাদানকে স্পষ্ট করে, উপস্থাপন করে, যাকে হঠধমীরা ছাড়া আর কেউ 1 অস্বীকার করে না। অনুরূপভাবে ইসলামী ব্যাখ্যা প্রত্যেক বস্তুর মূল নিয়ামক আল্লাহর নির্ধারণকে ধরে, বাস্তব আচরণ এবং নৈতিক উপাদানকেও প্রকাশ করে দেয় । তা কোনো উপাদানকে উপেক্ষা করে না- যার মাধ্যমে মানব জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়ে থারে। অতপর আল্লাহ তায়ালা মানব জাতির হঠকারিতা ও গোয়ার্তুমির একটি প্রকৃতি চিত্রায়িত করেছেন। যার থেকে নানা ধরনের বিমুখতা সৃষ্টি হয়। তাই তিনি মানব মনের এক আশ্চর্যজনক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। যার পুনরাবৃত্তি সর্বযুগে, সর্বপরিবেশে এবং সর্ব প্রজন্মে পরিলক্ষিত হয়ে এসেছে। সে আর অন্য কিছুরই নয়; সে হচ্ছে হঠকারী অন্তরের দৃষ্টান্ত । কোরআনে করীম তা স্বল্প কথায় তার সুনিপুণ বর্ণনাভংগির মাধ্যমে মানব জাতির সামনে পেশ করেছে। (আয়াত ৭) আল্লাহর বিভিন্ন আয়াত ও নিদর্শনাবলী থেকে তাদের বিমুখতার কারণ এই নয় যে, তার সত্যতার প্রমাণাদি দুর্বল ও অস্পষ্ট অথবা তাতে বিবেকের মতদ্বৈধতা রয়েছে। বরং তার একমাত্র কারণ হচ্ছে প্রচন্ড গোয়ার্তুমি ও নির্লজ হঠকারিতা। আর তা হচ্ছে কোরআনে করীমের আয়াতকে না মানা এবং অস্বীকারের ওপর প্রচন্ড জেদ, তাকে প্রমাণ হিসাবে গ্রহণ না করা অথবা তার প্রতি জক্ষেপ না করা। যদি রাব্বুল আলামীন মহাগ্রন্থ আল কোরআনকে তীর প্রিয় হাবীব মোহাম্মাদুর রসূল (স.)-এর প্রতি এশী বাণীর মাধ্যমে নাযিল না করতেন, যা তারা দেখতে পাচ্ছে না- যদি তিনি দৃশ্যমান এক অনুভব্য কাগজে লিখিত কেতাবাকারে ও নাযিল করতেন এবং তারা তা সহস্তে স্পর্শ করতো, শুধু অন্য থেকে শোনা অথবা দূর থেকে দেখার ওপরই নির্ভর না করতো, তথাপিও আজ যারা সত্যকে অস্বীকার করছে তারা তখন দৃঢ় প্রত্যয়ের সাথে বলতো, “এটা প্রকাশ্য জাদু বৈ কিছু নয়।' এটা নিসন্দেহে গহিত নির্লজ্জ চিত্র- যা হৃদয়-কম্পনকে বৃদ্ধি করে এবং যে এ গহিত চিত্র অবলোকন করে তার ওপর চড়াও হতে আগ্রহী হয়। এটা এমন চিত্র, যা মানব অন্তরের ওপর প্রচন্ড আঘাত করে, । উৎসাহিত করে । যেখানে যুক্তি প্রমাণ ও বিবাদের কোনো স্থান নেই।

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।