110010://1519111801-$/0101017535-001) আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা- তাও উপলব্ধি করতে সক্ষম। সুতরাং সে আল্লাহর কাছে কৃত প্রতিশ্রুতি অনুসারে খেলাফতের দায়িত্ আঞ্জাম দিয়েছে। আর দুর্ভাগ্যবান ব্যক্তি হচ্ছে সে, যে এই বাস্তবতা থেকে গাফেল ও বেখবর থাকে । সে মনে করে যে, দুনিয়াতে তাকে যা কিছু দেয়া হয়েছে তা তার জ্ঞান বিজ্ঞান ও কলা কৌশল বা তদবীরবিহীন এমনিতেই দেয়া হয়েছে। উল্লেখ্য, এক্ষেত্রে যে বিষয়টি মানুষকে প্রতারণায় নিক্ষেপ করে, তা হচ্ছে তারা দেখে, যারা উচ্ছংখল, পাপে আকণ্ঠ নিমজ্জিত, বিপর্যয় সৃষ্টিকারী ও কাফের নাস্তিকরা তারাই সমাজে প্রতিষ্ঠিত। আল্লাহ তায়ালা তাদেরকে কোনো প্রকার শাস্তি দিচ্ছেন না । কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে, মানুষ স্বভাবত তাড়াহুড়া প্রিয়। তাই তারা পরিণামের অপেক্ষা না করে কোনো বস্তুর সূচনা ও মাঝামাঝি অবস্থা দেখেই মন্তব্য করে বসে। শেষ অবস্থা দেখার জন্যে অপেক্ষা করে না। আর শেষ পরিণাম তো না আসা পর্যন্ত বলা যায় না কী হবে? অতীতের বিভিন্ন উথান পতন এবং শাস্তির ঘটনাবলীর দিকে যদি তাকাই, তাহলে আমরা এটা অতি সহজেই বুঝতে পারি যে, এ সমস্ত ঘটনা সংঘটিত হওয়ার পূর্বে এবং অনুষ্ঠিত হওয়ার পর তা মানুষের ইতিহাস রূপান্তরিত হওয়ার আগে আমরা কিছুই জানতাম না । দুনিয়ার ব্যক্তিগত সংক্ষিপ্ত জীবনে পরিণামকে না দেখে যারা শুধু এ প্রাথমিক অবস্থাকেই পরিণাম হিসাবে ধরে নেয়, তারাই প্রতারিত হয়, কোরআনে হাকীম তাদেরকে সতর্ক করে দিচ্ছে যেন তারা এমনভাবে প্রতারিত না হয় বরং পরিণাম পর্যন্ত অপেক্ষা করে। ₹নতিক অবক্ষয় সভ্যতার ধবল ডেকে আনে “অতপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি ।” নিসন্দেহে এ বাক্যটি এবং তার সদৃশ অন্যান্য বাক্য কোরআনে করীমে বারবার আসছে। এগুলো একটি বাস্তব সত্য, বাস্তব বিধান এবং ইতিহাসের বিভিন্ন ঘটনার ইসলামী ব্যাখ্যার একটি দিককে প্রতিষ্ঠিত করছে। নিসন্দেহে কোরআনের উপরোক্ত ভাষ্যটি একথাটিই প্রতিষ্ঠিত করছে যে, পাপ পাপিকে ধ্বংস করে। একমাত্র আল্লাহ তায়ালাই অপরাধের জন্যে অপরাধী চক্রকে শাস্তি দিয়ে থাকেন। এটা হচ্ছে চিরাচরিত বিধান, যদিও কোনো ব্যক্তি তার সংক্ষিপ্ত জীবনে অথবা কোনো প্রজন্ম তার নির্ধারিত আযুষ্কালে তা দেখতে সক্ষম না হয়। এটাই সত্যিকারের বিধান, যা যুগ যুগ ধরে বিভিন্ন জাতিতে চলে এসেছে, যখনই কোনো জাতিতে অপরাধের প্রসার ঘটে এবং তাদের জীবন অপরাধের ওপরই প্রতিষ্ঠিত হয়ে পড়ে, তখনই আল্লাহর পক্ষ থেকে শাস্তি তাদের ওপর আপতিত হয়। অনুরূপভাবে এটা ইতিহাসের ইসলামী ব্যাখ্যার একটি দিকও বটে । কারণ, বিভিন্ন প্রজন্মের ধ্বংস ও স্থলাভিসিক্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে, জাতিতে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়া এবং তা এমন সমাজে প্রভাব বিস্তার করা, যার পরিণতি ধ্বংস বৈ আর কিছুই নয় । আর এ ধ্বংস কখনো আল্লাহর পক্ষ থেকে দ্রুত বিপর্যয় ও প্রলয়ের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে, অতীত ইতিহাসে কখনো তা সংঘটিত হয়েছে প্রাকৃতিক ও নৈতিক অবক্ষয়ের মাধ্যমে, যা কালের বিবর্তনে জাতিসত্তার মাঝে প্রবাহিত হয় । আর হচ্ছে অপরাধ চক্রের মধ্যে আকন্ঠ নিমজ্জিত হওয়া । নৈতিক অবক্ষয়, ব্যাপক পতিতাবৃত্তি, নারীকে ফেতনা, সৌন্দর্য ও উপভোগের সামধ্ী হিসাবে গ্রহণ করা, সচ্ছলতা, স্বাচ্ছন্দ এবং ভোগ বিলাসে গা ভাসিয়ে দেয়ার ওপর নিকট ইতিহাসে যথেষ্ট ঘটনাবলী ও প্রমাণাদি বিদ্যমান । অনুরূপভাবে গ্রীক ও রোমান জাতি উপরোক্ত কার্যাদিতে নিমজ্জিত হওয়ার দরুন ধ্বংস হয়ে যাওয়ার ওপরও অসংখ্য প্রমাণাদি বিদ্যমান রয়েছে। এখন
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।