Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) করেছেন, যার মাধ্যমে তিনি তাদের জীবনে উন্নতি ও সমৃদ্ধি দান করেছেন এবং বিভিন্ন প্রকার উপজীবিকা দান করেছেন। এতো কিছু সত্তেও তাদের কী হলো? তারা তাদের প্রভুর না-ফরমানী করলো, পয়গান্বরদের প্রতি মিথ্যারোপ করলো এবং আল্লাহর নির্দেশের বিরুদ্ধাচরণ করলো । অতপর তিনি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিলেন। প্রভূত জীকজমক, প্রতাপ প্রতিপত্তি ও অর্থ সম্পদ তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারলো না। অতপর তিনি আরেক প্রজন্মকে সৃষ্টি করলেন, যারা এ যমীনের উত্তরাধিকারী হলো । তারপর তারাও এ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলো । যমীন তাদেরকে আকড়ে ধরে রাখতে পারলো না। অতপর নতুন জাতির আগমন ঘটলো । সুতরাং শক্তিধর প্রভাব প্রতিপত্তিশালী অবিশ্বাসী ও আল্লাহর একতৃবাদের নিদর্শনাবলীর প্রতি বিমুখদের ধ্বংস করা আল্লাহ তায়ালা এবং এ যমীনের সৃষ্টি কর্তার কাছে কতই না সহজতর! তাদেরকে এ ধরা থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়া হলো কিন্তু এ ধরা শূন্যতা এবং নিসংগতা অনুভব করেনি । আবারো এ পৃথিবীতে নতুন জাতির আগমন ঘটলো এভাবে যেন ইতিপূর্বে এখানে কেউ ছিলো না । তারা এসে এ জগতকে নতুন করে আবাদ করতে শুরু করলো । এটা বাস্তব সত্য । আল্লাহ তায়ালা মানব জাতিকে যখনই এ পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন, তখনই তারা এ বাস্তব সত্যকে ভূলে বসেছে। তারা এটাও ভুলে বসেছে যে, একমাত্র আল্লাহর ইচ্ছায় তাদের প্রভাব প্রতিপত্তি ও শান শওকত প্রতিষ্ঠিত হয়েছিলো । আর তিনি শুধু এটা পরীক্ষা করার নিমিত্তই করেছিলেন যে, তারা তার সাথে কৃত ওয়াদা ও শর্ত মেনে একমাত্র তার এবাদাত করে কিনা এবং তারা একথা গ্রহণ করে কিনা যে, তিনিই একমাত্র রাজাধিরাজ এবং তারা তার প্রতিনিধি বৈ আর কিছুই নয়। না, তারা নিজেদের মধ্য থেকে তাগৃতী শক্তি নির্ধারণ করবে, যারা নিজেরা উপাস্য হওয়া এবং উপাস্যের বৈশিষ্ট্য দাবী করবে। তারা তাদের উত্তরাধিকারীদের সাথে প্রভুর মতো আচরণ করবে। নিসন্দেহে এটা এক বাস্তব সত্য যে, যারা একমাত্র আল্লাহকে প্রভু হিসাবে আঁকড়ে ধরেছে, তারা ছাড়া সকল মানব গোষ্ঠী এ বাস্তবতাকে ভুলে যায়। আর এভাবে তারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি এবং প্রতিনিধিত্রে শর্ত থেকে বিচ্যুত হয়ে পড়ে । আল্লাহর দেয়া সঠিক পথ ছাড়া ভিন্ন পথে পরিচালিত হয়। প্রথমেই তাদের সামনে এ বিচ্যুতির পরিণাম প্রতিভাত হয় না। অতপর তারা তাদের অজান্তেই বিভিন্ন ফাসাদ ও বিচ্যৃতিতে জড়িয়ে পড়ে । এমনিভাবেই একদিন তাদের জীবন শেষ হয়ে যায় এবং আল্লাহর প্রতিশ্রুতি সত্য হিসাবে প্রমাণিত হয়৷ তাদের পরিণতি বিভিন্ন আকারে দেখা দেয়। কখনো আল্লাহ তায়ালা তাদের ওপর থেকে অথবা নিচ থেকে এমন আযাব নাধিল করেন, যার মাধ্যমে তিনি তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই যে, তিনি অনেক জাতিকে এভাবে ধ্বংস করে দিয়েছেন। আবার কখনো তিনি কিছু সম্প্রদায়ের ওপর দুর্ভিক্ষ, মহামারী এবং ফসল নষ্টের মাধ্যমে শান্তি অবতরণ করেন । আবার কখনো এক জাতিকে অন্য জাতির সাথে যুদ্ধ বাধিয়ে শাস্তি দেন। এক সম্প্রদায়ের মাধ্যমে অন্য সম্প্রদায়কে কষ্ট দেন। অতপর অবস্থা এমন দীড়ায় যে, একদল অন্য দলকে নিরাপদ মনে করে না। পরিশেষে তাদের শান শওকত ও শৌর্য বীর্য দুর্বল হয়ে যায়। তখন আল্লাহ তায়ালা তার অনুগত বা অবাধ্য বান্দাদেরকে তাদের ওপর চড়াও করে দেন যে তারা তাদের সৌর্য বীর্যকে বিনষ্ট করে দেয় এবং তাদের প্রতিষ্ঠিত অবস্থা থেকে তাদের শেকড় উপড়ে ফেলে । এরপর আন্রাহ তায়ালা পরীক্ষা করার নিমিত্ত নতুন জাতিকে প্রেরণ করেন। এমনিভাবেই আল্লাহর বিধান চলতে থাকে। সৌভাগ্যবান ব্যক্তি সে, যে আল্লাহর চিরাচরিত বিধান বুঝতে সক্ষম হয় এবং এটা যে,

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।