111013://19191701601-/010101695-0017 অভ্রাফসীন ক্ষী বিলালিল কোবআন্ আহ্বানকারীর সত্যতার পরিচায়ক আলামতেরও ঘাটতি ছিলো না এবং দাওয়াত ও 'দায়ীর' পেছনে যে সত্য নিহিত আছে তার প্রতি সাক্ষ্য প্রমাণেরও কমতি ছিলো না। আর এ সমস্ত প্রমাণাদি এবং মাবুদের প্রতি ঈমান আনার জন্যেই “দায়ীরা” সর্বদা তাদেরকে আহবান করতো, কিন্তু মোশরেকদের মধ্যে যার ঘাটতি ছিলো তা হচ্ছে, আহবানকারীদের আহবানের প্রতি সাড়া দেয়ার আগ্রহ। হঠকারিতা, গোয়ার্তুমি ও বাড়াবাড়ি তাদের পেয়ে বসেছিলো। আর এটাই তাদেরকে চিন্তা ভাবনা এবং বিচার বিবেচনা থেকে বিমুখ করে রেখেছিলো । (আয়াত ৪) আল্লাহর একত্ৃবাদের সুস্পষ্ট যুক্তি প্রমাণ ও নিদর্শন সত্তেও অবিশ্বাসীরা এ কর্মপন্থা অবলম্বন করে রেখেছে যে, আল্লাহর পক্ষ থেকে তাদের হেদায়াতের জন্যে যে কোনো নিদর্শন পাঠানো হয়, তারা তা থেকে ইচ্ছাকৃত মুখ ফিরিয়ে নেয় । যখন মোশরেকদের বাস্তব চিত্র এই, তখন পাকড়াও এর ধমকি ও সতকীকরণ তাদের অন্তরে কম্পন সৃষ্টি করবে । যার মাধ্যমে প্রকৃতির সকল জানালা খুলে যাবে এবং অহংকার ও হঠকারিতার পর্দা তাদের অন্তর থেকে খসে পড়বে । (আয়াত €) নিসন্দেহে এটা সত্য, যা নভোমন্ডল এবং ভূমন্ডলের সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে। যিনি অন্ধকার ও আলোর উত্ভতাবনকারী । মাটি থেকে মানুষকে সৃষ্টিকারী এবং যিনি আকাশ যমীনের একমাত্র স্রষ্টা । তিনি তাদের প্রকাশ্য গোপন সকল কৃতকর্ম ভালো করেই জানেন। এ সত্য যখন তাদের সামনে প্রতিভাত হলো, তখন তারা মিথ্যা সাব্যস্ত করে আল্লাহর একতৃবাদের সুস্পষ্ট যুক্তি প্রমাণ ও নিদর্শন থেকে বিমুখ হয়ে ঈমানের প্রতি আহবানকে বিদ্রুপ করে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করলো । সুতরাং তাদের ওই বিষয়ের সংবাদের জন্যে অপেক্ষা করা উচিত, যার সাথে তারা উপহাস করতো । আল্লাহ তায়ালা তাদেরকে এমন সংক্ষিপ্ত সতকীকরণের সামনে নিয়ে এসেছেন। যার প্রকার এবং সময় তারা জানে না। তাদেরকে এমন অবস্থায় রাখা হবে যে তারা সর্বদা ওই বিষয়ের সংবাদের অপেক্ষা করতে থাকবে- যার সাথে তারা উপহাস করতো । যেখানে অজানা আপেক্ষমাণ শাস্তি তাদের সামনে সদা প্রতিভাত হবে। এখানে আন্মাহ তায়ালা তাদের দৃষ্টি, অন্তকরণ ও পেশীগুলোকে পূর্ববর্তী মিথ্যাবাদীদের পরিণামের দিকে নিদ্ধ করেছেন । বালুকাময় উঠ উপত্যকায় 'আদ" সম্প্রদায়কে প্রচন্ড বায়ুর মাধ্যমে কি শাস্তি দেয়া হয়েছিলো । অনুরূপভাবে সামুদ সম্প্রদায়কে বিকট ধ্বনির মাধ্যমে কিভাবে ধ্বংস করা হয়েছিলো, সে ইতিহাসও তাদের জানা ছিলো । তাদের ধ্বংসস্তূপ এখনও তাদের চোখের সামনে বিদ্যমান। আরবরা শীতকালীন দক্ষিণের ভ্রমণে এবং গ্রীষ্মকালীন উত্তরের ভ্রমণে তাদের ওপর দিয়েই অতিক্রম করতো । অনুরূপভাবে তারা বিধ্বস্ত লূত জনপদের ওপর দিয়ে ও আসা যাওয়া করতো এবং এ এলাকার অধিবাসীরা এ ব্যাপারে যা বলাবলি করতো, তাও তারা জানতো । এখানে যারা আল্লাহকে অবিশ্বাস ও অস্বীকার করছে তাদের পরিণাম ও পরিণতির একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। (আয়াত ৬) তারা কি অতীত প্রজন্মের পরিণাম ও ধ্বংসযজ্ঞ দেখেনি এবং সে সম্পর্কে চিন্তা ভাবনা করেনি, যাদেরকে আল্লাহ তায়ালা এ যমীনে প্রতিষ্ঠা দান করেছিলেন তিনি তদেরকে পৃথিবীতে এমন বিস্তৃতি, শক্তি ও জীবন ধারণের সাজ সরঞ্জাম দান করেছিলেন, যা পরবর্তী আরব উপদ্বীপের কোরায়শ বংশের মোশরেকদের ভাগ্যেও জোটেনি । তিনি আকাশ থেকে তাদের ওপর বৃষ্টি বর্ষণ বিলাল ভষ্ঠ ৯
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।