110010://1519111801-$/01010175395-00|7 সুপরিকল্পিত এই ইচ্ছাবিহীন জীবন সম্বলিত কোনো বস্তুর কিছু অংশকে জীবনের উপাদান থেকে অন্য অংশের তুলনায় বেশী গ্রহণ করতে কোন শক্তি তাকে বাধ্য করলো? অনুরূপভাবে কোন শক্তি বস্তুতে লুপ্ত জীবনকে উ্ধমুখী বিভিন্ন স্তরে আরোহণ করতে বাধ্য করলো? নিসন্দেহে আমরা এই দূরত্ব ও ব্যবধান তখনই বুঝতে সক্ষম হবো, যখন আমরা ধরে নেবো যে, তার পেছনে এমন সুপরিকল্পিত ইচ্ছা বিদ্যমান- যা স্বেচ্ছায় কাজ-করে। আর যদি আমরা বস্তুকে জীবন্ত হিসাবে ধরে নেই, তবে মানব বিবেক এই ব্যবধান বুঝতে এবং তার কারণ বর্ণনা করতে কখনো সক্ষম হবে না। ইসলাম মানব জীবনের বিভিন্ন স্তরের যে ব্যাখ্যা দিয়েছে তাই হচ্ছে একমাত্র সঠিক ব্যাখ্যা । ঘৃণ্য বস্তুবাদী মতাদর্শ তার সঠিক ব্যাখ্যা দিতে কিছুতেই সক্ষম নয়। আমাদের ওপরোন্লিখিত ব্যাখ্যা সম্পূর্ণ কোরআনে করীমের লক্ষ্য ভিত্তিক। সৃষ্টি রহস্য, এর পরিকল্পনা এবং জীবনের বিভিন্ন সুক্ষ্য তথ্য প্রমাণের মাধ্যমে নাস্তিকদের নির্বুদ্ধিতা ও বোকামির যে জবাব ওপরে দেয়া হয়েছে তাই এখানে যথেষ্ট, তার চেয়ে অতিরিক্ত যুক্তি প্রদর্শন করার প্রয়োজন আছে বলে মনে করি না। আয়াত ৪-১১)
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.