Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/01010175395-00|) বিবেকের? না এটা সম্ভব নয়। কারণ বিবেকের পক্ষে সম্ভব নয় অস্তিত্হীনতা ছাড়া অস্তিত্বের কল্পনা করা। আল্লাহর পক্ষ থেকে এঁশী বাণীর? তিনিতো এটা দাবী করেননি, যদিও তিনি বলতেন, মরমীদের (সুফীদের) কল্পনা সর্বদা ইলাহ (উপাস্য)-এর অস্তিত্ব খুঁজে পায়। আমাদের উচিত সেই স্থায়ী কল্পনাকে বিশ্বাস করা, (বরসুন যেই ইলাহের আলোচনা করেছেন সেই “ইলাহ' আর “আল্লাহ' এক নয়, বরং সেই ইলাহ হচ্ছে জীবন) এতঙিন্ন তৃতীয় উৎস আর কী হতে পারে? যার ওপর ভিত্তি করে দার্শনিক বরসুন বলেছেন, জাগতিক অস্তিত্রে পূর্বে অস্তিত্হীনতা বিদ্যমান ছিলো তা আমার বুঝে আসেনি। সুতরাং ষ্টার অস্তিত্বের কথা মেনে নেয়া ছাড়া কোনো উপায় নেই, যিনি এই বিশ্ব জগতকে সৃষ্টি করেছেন। এই বিশ্ব জগতের অস্তিত্ প্রমাণ করার জন্যে এই ধারণার শরণাপন্ন অবশ্যই হতে হবে। আর কেবলমাত্র নিখিল বিশ্বের সৃষ্টি ও অস্তিত্বের কারণ বর্ণনার জন্যে যদি ত্রষ্টার অস্তিত্বের কল্পনার শরণাপন্ন হতে হয়, তাহলে যেখানে কেবল অস্তিত্রেই প্রশ্ন নয় বরং তার সাথে এমন সুক্্ম প্রাকৃতিক বিধান ও নিয়ম-নীতি জড়িত, যার মাঝে কোনোরপ ত্রুটি নেই, যেখানে প্রতিটি বস্তু নির্দিষ্ট পরিমাপ ও সীমারেখার দ্বারা নিয়ন্ত্রিত যার সামান্যতম অংশও সীমাবদ্ধ মানবীয় বিচার বুদ্ধি দীর্ঘ চিন্তা ও গবেষণার দ্বারা উপলব্ধি করা যাবে না। সেখানে অবশ্য অবশ্যই স্রষ্টার অস্তিত্ব শরণাপন্ন হওয়া এবং তার অস্তিত্ মেনে নেয়া ছাড়া কোনো গত্যন্তর থাকে না। তদ্রুপ এই জীবনের উৎপত্তির বিষয়টি । জীবন এবং যে কোনো বস্তুর মাঝে ব্যবধান নিরূপণ করা একমাত্র পরিচালনাকারী সৃষ্টিকর্তা- উপাস্যের অস্তিত্বের কল্পনার মাধ্যমেই সম্ভব৷ যিনি এই নিখিল বিশ্বকে এমন অবস্থায় সৃষ্টি করেন, যা তার মধ্যে জীবনের উৎপত্তিকে গ্রহণ করে এবং তা তার সৃষ্টির পর জীবনের নিরাপত্তাও বিধান করে। অপরূপ বৈশিষ্ট্য সমেত মানব জীবন কেবল জীবনের স্তরের ওপরেই অবস্থান করে। মানুষ মাটি থেকে উৎপন্ন অর্থাৎ মানুষ এই যমীনের বস্তু থেকে উৎপন্ন, সুতরাং তাতে জীবন দানের জন্যে সুপরিকল্পিত ইচ্ছার প্রয়েজন, যা তাতে স্বেচ্ছায় মানব জাতির বৈশিষ্ট্যসমূহ দান করে । জীবন উৎপন্নের কারণ বর্ণনা করার জন্যে নাস্তিকরা যে সমস্ত প্রচেষ্টা চালিয়েছে, তার সবগুলোই মানব বিবেকের সামনে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে । এ সম্পর্কে সর্বশেষ যে প্রচেষ্টাটি সম্পর্কে আমি অবহিত হয়েছি, তা হচ্ছে মার্কিন দার্শনিক দিউরনাথের প্রচেষ্টা, যিনি অণুতে অবস্থিত গতির প্রকার (যাকে তিনি জীবনের একটি স্তর হিসাবে আখ্যায়িত করেছেন) এবং জীবিতদের মাঝে অবস্থিত জীবনের পরিচিত ধরনের মাঝে নৈকট্য প্রদর্শন করার চেষ্টা করেছেন। আর তাদের এই আপ্রাণ প্রচেষ্টার উদ্দেশ্য হচ্ছে শুধু স্থবির ও স্পন্দনশীল জীবনের মাঝে ব্যবধান দূর করার এবং ওই উপাস্য থেকে মুখ ফিরিয়ে নেয়ার_ যিনি মৃতের মাঝে জীবন দান করে থাকেন। কিন্তু এই মরণপণ প্রচেষ্টা না তার উপকারে আসে আর না তা বস্তুবাদীদের কোনো কাজে আসে । কারণ যদি জীবন বলতে বস্তুতে লুপ্ত বিশেষণকে বুঝায়, যার পেছনে ক্ষমতাধর অপর কোনো শক্তি নেই, তবে কোন শক্তি জাগতিক বস্তুতে অবস্থিত জীবনকে বিভিন্ন স্তরে উন্নীত করবে? যার একটি অপরটির চেয়ে জটিল। সুতরাং অনুতে জীবন একথা শুধু যান্ত্রিক অচেতন গতি হিসাবেই প্রকাশ পায় । অতপর তা উদ্ভিদে এসে দৈহিক আকৃতিতে প্রকাশ পায় । আর জীবন পরিচিত জীবিতদের মাঝে দৈহিক আকৃতিতে প্রকাশ পায়। এটাকে অধিক সুসংহত ও সুশৃংখলকে

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।