110010://1519111801-$/0101017555-00|) অগ্রগতি, প্রগতি, কাজ এবং উৎপাদন বৃদ্ধির নামে মুসলামান নারীদের রাস্তায় নামানো এবং তার দ্বারা সমাজে ফেতনা ফাসাদ সৃষ্টি করা, যদিও এ সমস্ত অঞ্চলে কোটি কোটি কর্মক্ষম পুরুষ ব্যক্তি বেকার- যারা দুমুঠো ভাত খাবার পয়সা জোগাড় করতে পারছে না । অনুরূপভাবে তা বেহায়াপনা ও অশ্লীলতার মাধ্যমগুলোকে মুসলমানদের জন্যে সহজতর করে দেয় এবং তা মুসলিম নর ও নারী উভয়কেই কাজ এবং দিক নির্দেশনার বাহানায় সেই বেহায়াপনা এবং অশ্লীলতার মাধ্যমগুলোর প্রতি আকৃষ্ট করায়। এসব কিছুর পেছনে খৃষ্টান মিশনারী এবং ইহুদী সংগঠনগুলোর উদ্দেশ্য হচ্ছে এই যে, তারা মনে করে সে মুসলমান নারীরা ইসলামী আকীদার প্রতি সম্মান প্রদর্শন করে। সাধারণ মানুষ ধারণা করে যে, তারা মুসলিম সমাজে বসবাস করে এবং তারা নিজেরাও মুসলমান । কারণ, তাদের মধ্যে যারা ভালো, তারা কি নামায রোযা করে না? কিন্তু সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্যে হবে? না বিভিন্ন প্রভু ও কর্তার জন্যে উৎসর্ণিত হবে? এ ক্ষেত্রে তাদেরকে খৃষ্টান ও ইহুদী মিশনারী, উপনিবেশবাদ, এবং পরিকল্পিত প্রচার মাধ্যমগুলো প্রতারণায় নিক্ষেপ করে এবং তাদেরকে একথা বুঝাতে চায় যে, এ সকল বিষয়ের সাথে দ্বীনের কোনো বিরোধ নেই। তাদের দৃষ্টিতে মুসলমানদের গোটা জীবন বদি দ্বীন বহির্ভূত চিন্তা-ধারা, মূল্যবোধ, বিধি বিধান ও নিয়ম কানুনের ওপরও প্রতিষ্ঠিত হয়, তবুও তারা মুসলমান থেকে যাবে এবং আল্লাহর দ্বীনের অনুসারী থাকবে। প্রতারণা ও পথভ্রষ্ট তার মাঝে নিমজ্জিত হয়ে এবং বিশ্বজোড়া ইহুদীচক্র ও খৃষ্টান মিশনারীর আত্মগোপনের মাধ্যমে এ সমস্ত সংগঠনগুলো কৃত্রিম একটা যুদ্ধ পরিচালনা করে। অনুরূপভাবে বিশ্বজোড়া ইহুদী ও খৃষ্টান সন্প্রদায় নিজেদের ও নিজেদের তৈরী বিভিন্ন সংগঠনের মাঝে কৃত্রিম শক্রতা সৃষ্টি করে, যেগুলোকে তারা নানা প্রকারের আর্থিক ও সাহিত্যিক সহযোগিতা প্রদান করে । প্রকাশ্য এবং গোপন শক্তির মাধ্যমে তারা এদের পাহারা দেয়। অনুরূপভাবে তারা গুপ্তচরবৃত্তির কলম সমূহকে তাদের.খেদমত এবং সরাসরি তাদের পাহারাদারীর কাজে নিয়োজিত করে রাখে। তারা কৃত্রিম যুদ্ধ পরিচালনা করে এবং কৃত্রিম শক্রতাও সৃষ্টি করে। তার পেছনে উদ্দেশ্য হচ্ছে, প্রতারণার গভীরতা বৃদ্ধি করা এবং উপরোক্ত কাজে তাদের নিয়োজিত প্রতিনিধিদের সামনে ওই সন্দেহ অপনোদন করা যে, তারা তাদের কাধে অর্পিত দায়িত্ব আঞ্জাম দিতে ব্যর্থ হয়েছে। ইসলামী মূল্যবোধ ও নীতি নৈতিকতা বিনষ্ট করা, আকীদা বিশ্বাস ও চিন্তা চেতনাকে ধুলিম্মাত করে দেয়া এবং এই বিশাল অঞ্চলের মুসলমানদেরকে তাদের শক্তির মূল উৎস দ্বীন ও শরীয়তের ওপর প্রতিষ্ঠিত হওয়া থেকে বিচ্ছিন্ন করা । অধিকত্তু খৃষ্টান ধর্ম প্রচারকারীদের বিভিন্ন সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ এবং ইহুদীবাদের মৌলনীতির বিষয়বস্তু সম্বলিত ভয়ংকর পরিকল্পনাসমূহ বাস্তবায়ন করা। ৃ ৃ এ বিশাল এলাকার যদি কোনো স্থান অবশিষ্ট থাকে যেখানে প্রতারণা কাজে আসে না এবং যে স্থানের অধিবাসীরা বিকৃত দ্বীনের সামনে আত্মসমর্পণ করে না এবং ওই সমস্ত ধর্মীয় প্রচার মাধ্যমের সামনে মাথা নত না করে না যার লক্ষ্য হয় কথার মোড় ঘুরিয়ে নেয়া, কুফরকে ইসলাম ৰলে আখ্যায়িত করা এবং ফাসেকী বেহায়াপনা ও অশ্লীলতাকে উন্নতি, প্রগতি এবং আধুনিকতা ৰলে আখ্যায়িত করা, এধরনের এলাকার ওপর ষড়যন্ত্রকারীরা ব্যাপক যুদ্ধ চাপিয়ে দেয়। সেখানকার অধিবাসীদের ওপর মিথ্যা অশ্লীল অপবাদ চাপিয়ে তাদেরকে নিশ্চিহ্ করা হয় । অথচ. সেক্ষেত্রে আন্তর্জাতিক সংবাদ ও প্রচার মাধ্যমগুলো মূক, বধির ও অন্ধের ভূমিকা পালন করে যায় । সরল সোজা সৎ মুসলমানরা এ ক্ষেত্রে ধারণা করে থাকে যে, এটা হচ্ছে একটা ব্যক্তিগত বা গোত্রীয় যুদ্ধ, এই দ্বীন (ইসলাম)-এর সাথে এই চক্রান্ত যুদ্ধের কোনো সম্পর্ক নেই।
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।