110010://1519111801-$/0101017535-00|) মরযী মোতাবেকই মানুষ হিসাবে এ পৃথিবীতে সে আসতে পারে না। পিতা মাতা শুধু এ উদ্দেশ্যে মিলিত হতে পারে । কিন্তু তারা জরণকে অস্তিত্ব দানে সক্ষম নয়। সে নির্দিষ্ট সময় মাতৃগর্ভে থাকার পর আল্লাহর বিধান মোতাবেক পৃথিবীতে আসে, আল্লাহ তায়ালা যে পরিমাণ শ্বাস-প্রশ্বাস তার জন্যে নির্ধারণ করে রেখেছেন, তাই সে গ্রহণ করতে পারবে । তার বেশী বা কম নয়। তার সুখ দুঃখ, ক্ষুধা ও তৃষ্তার অনুভূতি, খাবার দাবার গ্রহণ এমনকি বেঁচে থাকা সবকিছুই আল্লাহর বিধানানুসারে হয়ে থাকে, এতে তাঁর ইচ্ছা বা স্বাধীনতা কিছু নেই। এ ক্ষেত্রে মানুষ নভোমন্ডল ও ভূমন্ডলের মতোই। তিনি তার গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন, তিনি জীবনের প্রকাশ্যে ও গোপনে মানুষ কখন কী করবে সবকিছু ভালো করেই জানেন। আকীদাগত চিন্তা বিবেচনামূলক মূল্যবোধ এবং একটা অবস্থান গ্রহণ করার ক্ষেত্রে মানুষকে তার ব্যক্তি জীবনে আল্লাহর বিধানের অনুসরণ করা নিতান্ত প্রয়োজন, যাতে আল্লাহর বিধান শাসিত তার প্রাকৃতিক জীবন তার অর্জনকৃত জীবনের সাথে সামঞ্জস্য বিধান করতে পারে এবং যাতে উভয়ের মাঝে কোনো প্রকার বৈপরীত্য ও সংঘর্ষ সৃষ্টি না হয়। এর ফলশ্রুতিতে আল্লাহ প্রদত্ত ও মানব রচিত দুই বিধান সংঘর্ষ করে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে না। সূরার সৃচনায় এ বিশাল প্রারভ্তিক বক্তব্য মানব অন্তর ও মানব বিবেককে সন্বোধন করে। তর্কের ভাষা, পুরোহিতদের ভাষা অথবা দার্শনিকদের ভাষায় কোরআন শরীফ মানুষকে সম্বোধন ' করে না। বরং এমন ভাষায় তাকে আহবান করছে, যা তার হৃদয়কে নাড়া দেয় ও তার অনুভূতিকে |. জাগ্রত করে। এখানে সৃষ্টি ও জীবন দ্বারা নিখিল বিশ্ব ও সৃষ্টি জগতের মধ্যে বিরাজমান জীবন ও সৃষ্টির দুটো প্রমাণ উত্থাপন করে মানুষকে আহবান করা হয়েছে। অনুরূপভাবে আল্লাহর দক্ষ পরিচালনা ও কর্তৃত্কেও এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। নভোমন্ডল ও ভূমন্ডলের অস্তিত্ব ও আল্লাহর বিধান মোতাবেক তাদের পরিচালনা, মানব জীবনের উৎপত্তি ও গতি এ সবই প্রকৃতপক্ষে এক সময় মানব প্রকৃতির মুখোমুখি হয় এবং এ মুখোমুখি হওয়াটাই মানব অন্তরে আল্লাহর একত্বববাদের প্রতি বিশ্বাস স্থাপন করিয়ে দেয় । গোটা কোরআনে করীম বিশেষ করে এ সূরাতে আল্লাহর একত্ববাদের কথা বর্ণিত হয়েছে। একত্ৃবাদ এবং আল্লাহর অস্তিত্ব উভয় এক বস্তু নয়। গোটা মানব ইতিহাসের প্রতি লক্ষ্য করলে যে সমস্যাটি প্রথম থেকে এখনাবধি দৃশ্যমান হচ্ছে তা হচ্ছে প্রকৃত আল্লাহকে তার যাবতীয় গুণাবলী সহকারে না জানার সমস্যা । এ সমস্যা কিন্তু আল্লাহর অস্তিত্রে প্রতি ঈমান না আনার সমস্যা নয়। যে সমস্ত মোশরেককে সম্বোধন করে এ সুরাটি নাধিল হয়েছে, তারা আল্লাহকে পুরোপুরি অস্বীকার করতো না। বরং তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতো । তারা এটাও স্বীকার করতো যে, আন্মাহ তায়ালা সৃষ্টিকর্তা, রেষেকদাতা, সারা বিশ্বের মালিক, জীবনদাতা এবং মৃত্যুদানকারী ইত্যাদি- যা আল্লাহ তায়ালা কোরআনে করীমের বিভিন্ন স্থানে তাদের আলোচনা প্রসংগে উল্লেখ করেছেন। কিন্তু যে বিচ্যুতির জন্যে তাদেরকে মোশরেক হিসাবে কোরআনে হাকীম আখ্যায়িত করেছে, তা হচ্ছে তারা স্বীকৃতি মোতাবেক কাজ করতো না, যেমন তাদের যাবতীয় বিষয়ে আল্লাহকে বিচারক মানা, জীবনের যাবতীয় কার্য পরিচালনার ক্ষেত্রে আল্লাহর অংশীদারিতৃকে অস্বীকার করা, তার বিধানকে একমাত্র বিধান হিসাবে গ্রহণ করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ ভিন্ন অন্যকে বিচারক মানার মানদন্ডকে অস্বীকার করা ।
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।