110010://1519111801-$/0101017535-00|) হয়েছে। আর তা হচ্ছে, নভোমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি । তারপর আন্লাহর পরিচালনা মোতাবেক নভমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি থেকে উৎপন্ন বিশাল সৃষ্টির বর্ণনা শুরু করা হয়েছে এবং তা হচ্ছে, অন্ধকার ও আলোর সৃষ্টি। এটা বিশাল একটা উপলব্ধি- যা দৃশ্যমান অস্তিতে তার বিশাল দেহসমূহ এবং এ সমস্ত দেহ এবং আকাশে তার আবর্তন. থেকে উৎপন্ন ব্যাপক বৈশিষ্ট্যসমূহের মধ্যকার বিরাট দূরতৃকে অন্তর্ভূক্ত করে নেয়। এর মাধ্যমে ওই সম্প্রদায়ের প্রতি বিস্ময় প্রকাশ করা হচ্ছে, যারা এ ব্যাপক ও বিশাল সৃষ্টি- যা মহান স্রষ্টার কুদরত এবং তার প্রজ্ঞাময় পরিচালনা ও ব্যবস্থাপনার সুস্পষ্ট সাক্ষ্য চোখের সামনে এমন অকাট্য প্রমান দেখার পরও আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করছে না, তার একত্বাদের স্বীকৃতি দিচ্ছে না এবং তীর প্রশংসা ও গুণ কীর্তন করছে না। বরং তারা আল্লাহর জন্যে অংশীদার নির্ধারণ করছে। তারা আল্লাহর সমকক্ষ ও সমতুল্য দীড় করাচ্ছে। এরশাদ হচ্ছে, “তবু সত্যের দাওয়াত অস্বীকারকারীরা অন্যদেরকে তাদের রবের সমতুল্য স্থির করে ।' এ অস্তিত্ব জীবন্ত প্রমাণাদি. এবং অন্তরে তার বিলুপ্ত প্রভাবের মাঝে কি এক অদ্ভুত ব্যবধান! এ ব্যবধান বিরাট বস্তু, ব্যাপক দূরত্ব এবং বিশাল দৃশ্যময় জগতের সমকক্ষ- বরং তার চেয়েও বড়। দ্বিতীয় উপলব্ধি বর্ণিত হয়েছে নিম্নের আয়াতে । (আয়াত ২) : নিসন্দেহে এটা মানব অস্তিত্রে উপলব্ধি, যার আগমন হয়েছে সৃষ্টি জগত এবং অন্ধকার ও আলো নামক দুটি বৈশিষ্ট্যের অস্তিত্বের পর। এটা এ স্থবির পৃথিবীতে মানব জীবনের উপলব্ধি, এটা অন্ধকার মাটির কুঠরী থেকে জীবনের উজ্জ্বল আলোর দিকে বি্ময়কর অভিযাব্রার উপলব্ধি এ জীবন আলো ও আধারের সাথে সুন্দর শৈল্পিক সময়ে সমবিত। অধিকন্তু রয়েছে এর কিছু প্রাসংগিক. বিষয়, আর তা হচ্ছে, মৃত্যুর জন্যে অনিবার্ধ প্রথম জীবন এবং পুনরুথান নামক দ্বিতীয় চিরন্তন জীবনের আগমন । নিসন্দেহে এ দুটি হচ্ছে স্থবিরতা ও গতি সম্পর্কিত পরস্পর বিরোধী দুটি বিষয়। এটা হচ্ছে স্থবির মাটি এবং জীবনোন্যোধ সৃষ্টির মধ্যকার বৈপরীত্য । আর এ দুই পরস্পর বিরোধী বস্তুর মাঝে সময় এবং অস্তিত্বের দিক থেকে রয়েছে ব্যাপক ব্যবধান । এর মাধ্যমে মানব | অন্তরে আল্লাহর পরিচালনার প্রতি অবিচল বিশ্বাস এবং পরকালে তীর সাথে সাক্ষাতের দৃঢ় প্রত্যয় জন্মানোই উদ্দেশ্য। কিন্তু যাদেরকে উদ্দেশ্য করে এ সূরা নাযিল হয়েছে, তাদের অধিকাংশই এ ব্যাপারে সন্দিহান, বিশ্বাসী নয়। এরশাদ হচ্ছে, “তথাপি তোমরা সন্দেহ করো ।? তৃতীয় উপলব্ধি যা উপরোজ দুই উপল্ধকে একীভূত করে এবং সৃষ্টি জগত এবং মানব জীবনে আল্লাহর সার্বভৌমত্তৃকে প্রতিষ্ঠিত করে। নিসন্দেহে যে আল্লাহ তায়ালা আকাশ ও যমীনকে সৃষ্টি করেছেন, তিনিই এ দুয়ের মাঝে অবস্থান করছেন৷ এ দুয়ের মাঝে সার্বভৌমত্বের দিক থেকে তিনি একক । আল্লাহর ক্ষমতার যাবতীয় চাহিদা এ দু'য়ের মধ্যে পূর্ণাংগরূপে পাওয়া যাচ্ছে। যেমন আল্লাহর বিধানের আনুগত্য করা এবং একমাত্র তীরই নির্দেশের তাবেদারী করা । সত্যিকার অর্থে মানব জীবনের অবস্থানও এই হওয়া উচিত। যেমন ভাবে আল্লাহ তায়ালা নভোমন্ডল ও ভূমন্ডলকে সৃষ্টি করেছেন, তেমনি তিনি মানব জাতিকেও সৃষ্টি করেছেন, মানুষের প্রথম গঠন এ মাটি থেকেই হয়েছে। অতপর তা থেকেই একজন সুন্দর মানুষ হিসাবে সে এ ধরাতে প্রেরিত হয়েছে। সুতরাং সে মানুষ শারীরিক অস্তিত্বে | দিক থেকে ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃতভাবে আল্লাহর বিধানের অনুসারী । তার বা তার পিতা মাতার ॥
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।