110010://1519111801-$/0101017535-00|) প্রথম আয়াতে দেখা গেছে যে, তারা তাদের রবের সাথে অন্য কিছুকে সমান বানায় যেহেতু তারা আল্লাহর ক্ষমতায় ওদেরকে শরীক মনে করে। আর দ্বিতীয় আয়াতে তাদের রবের সমকক্ষ অন্য কাউকে বানানোর কারণ হচ্ছে এমনি আরও অনেককে তারা তীর সাথে শরীক করে । এই শেরকের উদাহরণ হচ্ছে, আইন কানুন তৈরী করার ব্যাপারে তাদের শাসকদের নিরংকুশ অধিকার আছে বলে তারা মনে করে, মনে করে তাদের নিয়ন্ত্রণক্ষমতাও প্রশ্নের উর্ধে এবং যে কোনো কাজের জন্যে তাদের ব্যাখ্যা অবশ্যই গ্রহণযোগ্য । এইভাবে জীবনের প্রধান প্রধান গতিপথকে বর্ণনা করতে গিয়ে সামগ্রিকভাবে ইসলামী জীবন ব্যবস্থাকে তিনি তুলে ধরেছেন। আর এইভাবে দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্ন্য প্রয়োজনীয় আইন কানুন রচনার গুরুত্ব তিনি বুঝিয়ে দিয়েছেন, ইসলামী জীবন ব্যবস্থা বুঝার ও গ্রহণের জন্যে, আর যাকে তিনি গুমরাহ করতে চাইবেন তার বুককে তিনি এমনভাবে সঙ্কুচিত ও সংকীর্ণ করে দেবেন যে, সে ইসলামী জীবন ব্যবস্থার সৌন্দর্য বুঝতে সক্ষম হবে না। ইসলামকে বুঝা ও মানা তার কাছে আকাশে চড়ার মতো কঠিন হয়ে যায়। এমনিভাবে, যারা ঈমান আনে না তাদের জন্যে অপরাধ করাটা সহজ হয়ে যাবে । আর, এটা নিশ্চিত সত্য যে, এটিই হচ্ছে তোমার রবের সরল সঠিক ও মযবৃত পথ । আমি তাদের জন্যে (আমার ক্ষমতার) নিদর্শনগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করেছি যারা শিক্ষা গ্রহণ করে'। এরপর আসছে গৃহপালিত পশু ও ফসলাদির বর্ণনা । শেষের দিকে আরও আসছে হালাল হারাম সম্পর্কিত বিস্তারিত কথা- যার ইংগিত সূরাটির সূচনাতেই এসে গেছে। এরশাদ হচ্ছে, “আর এই হচ্ছে আমার সরল সঠিক মযবুত পথ; অতএব তোমরা তা অসুনরণ করো; আর বিভিন্ন পথের দিকে যেয়ো না, তাহলে তোমরা তার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে । এই ভাবে আল্লাহ তায়ালা তোমাদেরকে চূড়ান্তভাবে উপদেশ দিয়েছেন, আশা করা যায়, তোমরা (আল্লাহর ভয়ে) বাছ বিচার করে চলবে । ওপরে বর্ণিত সকল কথার সার হচ্ছে যে, এ সূরাটির মূল বক্তব্য বিষয় “আকীদা' অর্থাৎ, আল্লাহ ও অন্যান্য বিশ্বাসগত বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন করা ও মনে প্রাণে গ্রহণ করা এবং দৃঢ়তার সাথে এ পথে জীবনভর টিকে থাকার অর্থই হচ্ছে সেরাতুল মোসতাকীমের ওপর চলা । আর এই পথ থেকে সরে দীড়ানোর নামই হচ্ছে সঠিক পথ থেকে বেরিয়ে আসা । আর এটিই হচ্ছে ঈমান ও কুফর এবং জাহেলিয়াত ও ইসলামের বিষয়াবলী, যার বিস্তারিত বিবরণ আমরা ওপরে দিয়েছি। আর এখানেই আমরা এ বিষয়ের সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করতে চাই, যাতে আল্লাহর সুরার প্রকৃতি অনুসারে সেগুলোর মধ্যে উপস্থাপিত বিষয়গুলো ক্রমান্থয়ে পেশ করতে পারি। একটি পাঠ শেষে আর একটি পাঠ- এভাবে বক্তব্য পেশ করা হয়নি যেমন মাদানী সূরার বর্ণনাতে সাধারণত দেখা যায়। আসলে এইভাবে বর্ণনা করার কারণ হচ্ছে সূরার মধ্যে উত্থাপিত বিষয়াবলীর প্রকৃতি অনুযায়ী সেগুলোকে এমনভাবে পেশ করা যাতে পাঠকের মনে তা কার্যকর প্রভাব বিস্তার করতে সমর্থ হয়। “ফী যিলালিল কোরআন'-এর মধ্যে প্রাসংগিক কথাগুলো পর্যায়ক্রমে প্রভাবপূর্ণভাবে তুলে ধরার পদ্ধতিই গ্রহণ করা হয়েছে। আল্লাহ তায়ালা আমাদেরকে যথাযথভাবে এই খেদমত আঞ্জাম দেয়ার তাওফীক দান করুন। আমীন!
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।