Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) প্রত্যেকটি উদাহরণের মধ্যে আকীদা বিশ্বাসকে মযবুত বানানোর জন্যে সাক্ষ্য-প্রমাণ পেশ করা হয়েছে এবং শরীয়তের আইনের যৌক্তিকতা ও গুরুত্ব তুলে ধরা হয়েছে। গুরুত্বের দিক দিয়ে চিন্তা করতে গেলে এ দু'টি বিষয় একই প্রকার । সূরাটির শুরুতে আকীদা সম্পর্কে কথা বলার সময়ে এ বিষয়টি পরিষ্কারভাবে দৃষ্টি আকর্ষণ করে, “বলো, সাক্ষ্য দেয়ার জন্যে এর থেকে বড় জিনিস আর কি হতে পারেঃ বলো, আমার ও তোমার মধ্যে আল্লাহ তায়ালাই সাক্ষী । আর আমার কাছে একথাগুলো এই জন্যে নাধিল হয়েছে যেন আমি তোমাদেরকে এবং যাদের কাছে এ বাণী পৌছুবে, তাদের সবাইকে যথাযথভাবে সতর্ক করে দিতে পারি । আন্মাহর সাথে প্রতৃত্-কর্তৃত্রে মালিক হওয়ার ব্যাপারে আরও কেউ ক্ষমতাধর আছে বলে কি তোমরা দেখতে পাচ্ছ? বলে দাও, না, আমি এমন কাউকে দেখছি না। বলো, একমাত্র তিনিই সকল ক্ষমতার মালিক ও সর্বময় ক্ষমতার অধিকারী । আর যে সব জিনিসকে তোমরা (আল্লাহর সাথে) শরীক কর ওই সব জিনিসের কারও মধ্যে কণামাত্র ক্ষমতা আছে বলে আমি মনে করি না।' আয়াত ১৯) অবশেষে সূরাটির মধ্যে হালাল হারামের বিধানকে বিশেষ গুরুত্বের সাথে বর্ণনা করার পর অন্য আর একটি প্রমাণ পেশ করা হলো, জার'আিনিরজানানা বিলি বিটি রি সাক্ষ্যের প্রতি, যেমন ওই সাধারণ বিষয়ের ওপর সাক্ষ্য প্রমাণ পেশ করা হয়েছে যাতে করে মূল আলোচ্য বিষয়ের দিকে এর গতি ফিরিয়ে দেয়া যায় এবং কোরআনুল করীমের সাধারণ ব্যাখ্যার সাথে তা পূর্ণ সামঞ্জস্যশীল হয়, (১) “বলো, নিয়ে এসো তোমাদের সেই সাক্ষীদেরকে, যারা (আজকে) সাক্ষ্য দিচ্ছে এই বলে যে, আল্লাহ তায়ালা এগুলো হারাম করেছেন। যদি ওরা সাক্ষ্য দেয়ও, তবু তুমি তাদের সাথে মিলে এই সাক্ষ্য দিয়ো না। আর যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রমাণ করার প্রয়াস পেয়েছে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে না, তুমি তাদের সাথে মিলে তাদের ওই খামখেয়ালীপনার অসুসরণ করোনা । প্রসংগের বিভিন্ন বর্ণনার মধ্যে তৃতীয় যে চমক লাগানো কথাটি পাওয়া যায় তা হচ্ছে, প্রাসংগিক যে ব্যাখ্যা এসেছে তা মূল বক্তব্য বিষয়ের সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল। আর বক্তব্যগুলোর বারবার উল্লেখ হওয়ার মাধ্যমে এ কথাটিই সৃ্টান্ হিসাবে ফুটে উঠেছে যে, একটি মাত্র সত্যকেই বিভিন্ন ভাবে পেশ করা হয়েছে। কাফেররা যখন তাদের রবের সাথে অন্য অনেককে সমান মনে করে চলেছিলো সেই কাফেরদের সম্পর্কে সূরার শুরুতে যে ভাবে বর্ণনা এসেছে সেই ভাবেই এখানে ব্যাখ্যাটি এসেছে। তারপর, সুরাটির শেষের দিকেও এসেছে এই রকমই আর এক ব্যাখ্যা সেই সব লোকের জন্যে যারা নিজেরাই নিজেদের জন্যে আইন তৈরী করে এবং এইভাবে, আইন তৈরীর কাছে তারা নিজেদেরকে আল্লাহর সমকক্ষ বানাতে চায় । নিম্ন-বর্ণিত আয়াতটিতে এই কথাটিই বলা হয়েছে, 'আল্লাহরই সমস্ত কৃতিত্ব ও প্রশংসা, ধিনি আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং বানিয়েছেন অন্ধকার এবং আলো। এরপরও যারা কুফরী করে তারা অন্য কাউকে তার সমান বানাতে চায়।' বলো, নিয়ে এসো তোমাদের সেই সাক্ষীদেরকে যারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ তায়ালা এগুলোকে হারাম করেছেন। তারা যদি সাক্ষ্য দেয়ও, তবু তুমি (ওই ভাবে) সাক্ষ্য দিয়ো না। আর, ওই সব ব্যক্তির প্রবৃত্তির অনুসরণ করো না, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে । আর যারা আখেরাতকে বিশ্বাস করে না, তারাই তাদের রবের সাথে অন্য কিছুকে সমান বানাতে চায় 1” €১) দেখুনঃ আত্তাসবীরুল ফান্নিউ ফিল কুরআন- আত্তানাসুক্-অধ্যায়

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।