110010://1519111801-$/0101017535-00|) *€হে রসূল) বলো, অবশ্যই আমার রব তোমাকে দেখিয়ে দিয়েছেন সরল সঠিক ও মযবুত পথ, সে পথ হচ্ছে পরম নিষ্ঠাবান ইবরাহীমের দ্বারা প্রতিষ্ঠিত সুদৃঢ় জীবন ব্যবস্থা, আর কিছুতেই তিনিই মাফ করনেওয়ালা- মেহেরবান। আয়াত ১৬১-১৬৫) উপরে আমরা যে ছয়টি উদাহরণ-এর দিকে ইধ্গিত করেছি এগুলো সবই সূরাটির মধ্যে বর্ণিত প্রসংগের অতি চমৎকার, চূড়ান্ত এবং অত্যাশ্চর্য চিত্র, যার প্রতিটি উপস্থাপনা, প্রতিটি ঘটনা এবং প্রত্যেকটি সঞ্জীবনী কথা মনকে নিয়ে যায় কোন্ সুদূরে ....। এইভাবে শেষ হলো সেই সব প্রাণবন্ত কথা, যা আল্লাহ তায়ালা এ সুরাটির মধ্যে বিশেষভাবে বলতে চেয়েছিলেন, অর্থাৎ সুরাটির মধ্যে বক্তব্য বিষয়াবলীর ওপর বর্ণিত কথাগুলোকে এমন চমৎকারভাবে সুবিন্যস্ত করা হয়েছে, প্রত্যেকটি দৃশ্য এবং ঘটনাকে এমন সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে, প্রতিটি বিষষ যে পরস্পর সম্পৃক্ত তা অতি সহজেই ধরা পড়ে এবং সব কিছু মিলেই আল্লাহর উদ্দেশ্যকে সূরাটি পূর্ণাংগতা দান করেছে। এবারে আমরা যে ওয়াদা করেছিলাম যে, “আল-কোরআনের বর্ণনাভংগিতে “গোছালো ভাব' -এর অর্থ আমরা কি বুঝেছি তা আপনাদেরকে জানাব সে বিষয়ে কিছু কথা পেশ করছি, | তবে এক্ষেত্রে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করার পর অল্প কয়েকটি উদাহরণ দিতে চাই, যাতে করে আল কোরআন থেকেই একথাগুলোকে বিস্তারিত ভাবে বুঝার জন্যে মন উন্মুখ হয়ে থাকে । আর এই বিন্যাস পর্যায়ে তিনটি বিষয় এখানে আনতে চাই যা সূরাটির মধ্যে আলোচ্য বিষয়ের সংগে প্রাসংগিক ও সামঞ্জস্যশীল হবে, সূরাটির মধ্যে বিভিন্ন প্রকারের হৃদয়স্পর্শী বর্ণনা-ধারা রয়েছে, কিন্তু সেগুলোর লক্ষ্য একটি উদ্দেশ্যকে জোরালো ভাবে পেশ করা এবং প্রতিটি দৃশ্য এবং প্রতিটি পদক্ষেপের মাধ্যমে এই উদ্দেশ্যকে বিজয়ী করার চেষ্টা করা হয়েছে, যাতে করে যে কোনো ব্যক্তি এ সূরাটি শুনবে সেও যেন এর উদ্দেশ্যকে সফল করার জন্যে অনুপ্রাণিত হয়ে যায় এবং তার জন্যে চিন্তা ভাবনা করে। এ সুরার শব্দগুলোর মধ্যে ব্যক্ত কথাগুলোকে যে কোনো শ্রোতার কাছে মনে হবে ওই কথাগুলো যেন তাকে সম্বোধন করেই উচ্চারিত হচ্ছে, যেন পর্দার আড়াল থেকে একদল লোক হাক-ডাক দিয়ে এর শ্রোতাদেরকে অনুপ্রাণিত করছে। সুতরাং আয়াতগুলো পাঠ করার সাথে সাথে মনে হয় যে কেয়ামত ও হাশরের ময়দানে হাযির হওয়ার দৃশ্যগুলো পাঠকের সামনে উপস্থিত হয়ে যাচ্ছে। এরশাদ হচ্ছে, “আর তুমি যদি সেই সময়ের অবস্থা দেখতে পেতে যখন দোযখের আগুনের সামনে তাদেরকে দীড় করিয়ে রাখা হবে, তখন তারা বলতে থাকবে, হায় আফসোস, আমাদেরকে যদি নিদর্শনগুলোকে অস্বীকার করতাম না আর অবশ্যই আমরা মোমেনদের দলভুক্ত হয়ে যেতাম ।” “আর যদি তোমরা সেই অবস্থা দেখতে পেতে.......তোমরা দুনিয়ার বুকে করে এসেছো ।” আয়াত ২৭) “আর যদি তুমি যালেমদেরকে মৃত্যুর বিভীষিকার ......... অনেক দূরে চলে গেছে ।” (আয়াত ৯৩) “আর সেই দিনের কথা একবার ভেবে দেখো যখন মহান আল্লাহ তাদের সবাইকে একত্রিত করবেন এবং তারপর মোশরেকদেরকে বলবেন, কোথায় তোমাদের সেই শরীকরা যাদেরকে তোমরা আন্নাহর ক্ষমতায় অংশীদার মনে করতে । এই পরীক্ষার জবাবে তখন তারা বলবে, আল্লাহর কসম, হে আমাদের রব, না, না আমরা কিছুতেই মোশরেক ছিলাম না। দ্যাখো, তারা
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।