Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017595-00|) অথবা সামগ্রিকভাবে যদি সকল না-ফরমানদের ওপর প্রকাশ্যভাবে গযব নেমে আসে, তা হলে কী হবে? সে অবস্থায় যালেমরা কি ধ্বংস হয়ে যাবে না? (৪০-৪৭ আয়াতগুলোর তর্জমা দেখুন)। সুরাটির তৃতীয় দৃশ্য, আল্লাহর ক্ষমতার বর্ণনা, তিনি গায়েবের খবর ও গোপন সকল তথ্য সম্পর্কে জানেন। সকল মানুষের সকল অবস্থা তিনি জানেন এবং তাদের সবার বয়স সম্পর্কেও একমাত্র তিনিই ওয়াকেফহাল। তিনি শক্তি প্রয়োগ করে সব কিছু করার অধিকারী এবং স্থল ও পানি ভাগের সব কিছুর ওপর তীরই ক্ষমতা পরিব্যাপ্ত রাত-দিন, দুনিয়া আখেরাত এবং জীবন মৃত্যু সবই তীর নিয়ন্ত্রণে । তাই এরশাদ হচ্ছে, “আর তার কাছেই রয়েছে গায়েবের চাবিকাঠি, যার খবর তিনি ছাড়া আর কেউ জানে না শোনো, হুকুম দেয়ার মালিক একমাত্র তিনিই, আর তিনিই সব থেকে দ্রুত হিসাব গ্রহণকারী । আয়াত ৫৯-৬২) সূরাটির ৪র্থ দৃশ্য প্রকৃতির বিষয়াবলী দ্বারা সাক্ষ্যদান এবং এ জিনিসগুলো আল্লাহর দিকে মানুষকে পথ দেখায়- তাদের সামনে স্পষ্ট করে সঠিক পথের দিশা তুলে ধরে এবং জানায় সৃষ্টির সর্বত্র ছড়িয়ে থাকা আল্লাহর নিদর্শনাবলীর কথা । এসব নিদর্শন সৃষ্টির গোপন রহস্যের গভীরে প্রবেশ করার জন্যে যেন আহ্বান জানায়, "মরণ করে দেখো ওই সময়ের কথা, যখন ইবরাহীম তার পিতা আযরকে বললো, আপনি কি মূর্তিগুলোকে প্রতৃত্ব-কর্তৃতবের মালিক মনে করেন? ঈমানকে যুলুম (অর্থাৎ শেরেকের) কালিমার দ্বারা কলুষিত. করেনি । তাদের জন্যেই রয়েছে (জাহান্নামের আগুন থেকে) সম্পূর্ণ নিরাপত্তা এবং তারা হেদায়াতপ্রাপ্ত। (আয়াত ৭৪-৮২) সুরাটির পঞ্চম ভূমিকা হচ্ছে, সারা বিশ্বে পৃথক পৃথকভাবে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রকার রহস্য ভরা জিনিস সম্পর্কে আলোচনা করা যা ধমনীতে কম্পন জাগায়। এ দৃশ্যের মধ্যে আল্লাহর অস্তিত্বের নিদর্শন পাওয়া যায়। প্রভাত বেলার মৃদু সমীরণ ও গোধুলি বেলার স্নিগ্তা বয়ে আনে ্্টিকর্তার স্নেহের পরশ, সুদূর নীল আকাশে তারকারাজির লুকোচুরি খেলা এবং স্থল ও পানি ভাগের অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা গোপন রহ স্য, মানুষের প্রয়োজন মেটানোর জন্যে পর্যাপ্ত পানির সরবরাহ এবং মুষলধারে বৃষ্টি সিষ্চিত ফসলের সমারোহ, গাছ-গাছালি ও পাকা পাকা ফলের দৃশ্য এসব কিছু লা শরীক সৃষ্টিকর্তা আল্লাহর একত্র ঘোষণা দেয়, জানায় নিসন্দেহে তিনিই এগুলোর সৃষ্টিকারী । সাথে সাথে প্রকাশ করে দেয়, আল্লাহর ক্ষমতায় যারা অন্য কাউকে শরীক বানাতে চায়, বানাতে চায় পুত্র, তাদের দাবীর অসারতা, যা বুদ্ধি ও অন্তরসমূহ ধিক্কারের সাথে প্রত্যাখ্যান করে। এরশাদ হচ্ছে, | “নিশ্চয়ই আল্লাহ তায়ালাই সৃষ্টিকারী দানা ও আঠিযুক্ত ফসল ও ফলমূলের....... চোখসমূহ তাকে দেখতে পায় না, অবশ্য তিনি চোখগুলোকে দেখেন, আর সুক্ষ্সাতিসূষ্ষ্ দ্রব্যাদির সবকিছুর খবর তিনি রাখেন । (৯৫-১০৩ নং আয়াতগুলোর অনুবাদ দেখুন)। | সুরাটির পরিশেষে বলা হয়েছে, এসব দৃশ্যের ছবি বিদগ্ধ হৃদয়ে জাগায় ভক্তিশ্রদ্ধা ও নম্রতা আর সব কিছু থেকে মুক্ত করে তার মনকে ফিরিয়ে নিয়ে যায় লা-শরীক আল্লাহর দিকে এবং তখনই সে সঁপে দেয় নিজেকে নামাযের মধ্যে । বলে, “আমার নামায, আমার কোরবানী, আমার জীবন ও মৃত্যু সবই আপনারই জন্যে হে আমার মালিক" ৷ এ সময়ে ঘৃণা জন্মায় তার হৃদয়ে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করতে, যেহেতু একমাত্র তিনিই সকল কিছুর প্রতিপালক । এরপর, তার মনে প্রতীতি জন্মায় যে দুনিয়ায় প্রতিনিধিত্র দায়িত্‌ পালন ও তৎসংশ্লিষ্ট পরীক্ষা এবং আখেরাতে হিসাব গ্রহণ ও প্রতিদানপ্রাপ্তির বিষয়গুলো সব কিছুকে আল্লাহ রব্বুল আলামীনের কাছে পেশ করা হবে । এই ভাবে সূরাটির উপসংহারে ভেসে ওঠে নিবেদিত চিত্তের একাগ্তা ও ভক্তি-শ্রদ্ধা এবং চূড়ান্ত বিনয় নম্রতার এক প্রশান্ত ছবি। এরশাদ হচ্ছে, ৃ বিলাজ ভষ্ঠ ৭.

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।