110010://1519111801-$/0101017535-00|7 বাক্য-বাণ একটির পর আর একটি আসছেই আসছে। এইভাবে সুরাটির বক্তব্য ও তার বিষয়ের প্রকৃতির মতো সূরাটি নিজেও আমাদের মনে বারবার দোলা দিয়ে যাচ্ছে। এসব দোলা দেয়ার মতো কথার মধ্যে কোনো কোনো কথা চূড়ান্তভাবে আমাদের মনকে আন্দোলিত করছে, যার ফলে অনেক সময় বহু কঠিন ঝুঁকি নিতেও আমাদের মন প্রস্তুত হয়ে যায় এবং বড় থেকে বড় দুর্ঘটনাও আমাদের কাছে সহজ হয়ে যায় । কিন্তু সুরাটির প্রতিক্রিয়ায় তৎকালীন আরবের যে সব ঘটনা সংঘটিত হয়েছে এবং এটি অবতরণকালে শ্রোতাদের মধ্যে যে বিপ্লবাত্মক পরিবর্তন এসেছে তার এই সব কিছু এই স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয় বিধায় আমরা সংক্ষেপে কিছু ইংগিত দিয়ে যাচ্ছি মাত্র । সামনের আয়াতে এ বিষয়ে যৎসামান্য কিছু আলোচনা করার ইচ্ছা রইলো ....। ইতিপূর্বে বলা হয়েছে যে, আলোচ্য সূরাটি সম্পূর্ণ স্বতন্ত্র এক পদ্ধতিতে তার মৌলিক বিষয়টিকে তুলে ধরেছে। সেখানে দেখানো হয়েছে, ইসলামী দাওয়াতের এই কঠিন দুঃসময়ের প্রতিটি মুহূর্ত, প্রতিটি বিষয় এবং প্রতিটি দৃশ্যই ছিলো যেন এমন চরম অবস্থার বহিপ্রকাশ যা মনকে শক্তি যোগায়, অনুভূতিকে জাগিয়ে তোলে এবং মন মগযকে সমুজ্বল করে। সূরার বিষয়বস্তু, দৃশ্যাবলী ও ঘটনাগুলো যখন সামনে আসে, তখন অবশ্যই উদ্দীপিত হয় প্রাণ, নেচে উঠে ধমনী । ] এবারে আমরা সূরার মধ্যে যে যুক্তিপূর্ণ কথা রয়েছে সেগুলোকে একটির পর একটি পেশ করছি, যা আল কোরআনের চমণ্কার বর্ণনাভংগির সাক্ষ্য বহন করছে, আর তা হচ্ছে ঈমানী শক্তির হৃদয়স্পর্শী গুণ যা মানুষের মনে এমনভাবে দাগ কাটে যে তার কোনো তুলনা নেই। আন্মাহ রব্বুল আলামীনের ক্ষমতা বাস্তবে প্রতিষ্ঠা করা এবং মানুষের পক্ষে তাদের মুনিবকে জানা ও একমাত্র তারই আনুগত্য করা- এইগুলো হচ্ছে সুরাটির মূল বক্তব্য বিষয়। সুতরাং এই সব বিষয় সূরাটির বিভিন্ন স্থানে কিভাবে আলোচনা করা হয়েছে, আসুন তা দেখা যাক, প্রথম বিষয়টি হচ্ছে আল্লাহর অস্তিত্বে পক্ষে সাক্ষ্য দান এবং যারা এ কথার বিরোধী তাদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা-এ কাজ যারা করতে পারবে, তাদের অন্তরের মধ্যে ঈমান এসেছে মনে করতে হবে এবং তারা ঈমানের পথে টিকে আছে বলে বুঝা যাবে । এই. বলিষ্ঠ ঈমানের দ্বারাতেই মোমেনরা বিরোধীদের মোকাবেলা করে এবং সমস্ত শক্তি ও পরিপূর্ণ বিশ্বাসের সাথে তারা প্রকাশ্যভাবে এর দাওয়াত দেয় । দেখুন এ বিষয়ে আল্লাহর বাণী ।' “বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার অলী বা অভিভাবক রূপে গ্রহণ করবো? .... বলো, একমাত্র তিনিই সর্বময় ক্ষমতার মালিক, আর আমি সম্পর্ক-মুক্ত ওই সব জিনিস থেকে, যেগুলোকে তোমরা আল্লাহর সাথে শরীক করো ।' (১৪-১৯ এই আয়াতগুলোর তর্জমা দেখুন) দ্বিতীয় বিষয় হচ্ছে, সুরার মধ্যে বেশ কয়েক স্থানে ধমক দেয়া হয়েছে, ওই সব ধমক থেকে বান্দাদের ওপর সার্বিকভাবে আল্লাহর ক্ষমতার কথা প্রকাশ পায়, তাদের সামনে বিশ্ব প্রকৃতি উন্মুক্ত হয়ে যায় এবং অজ্ঞানতার যে অন্ধকার তার মধ্যে পুর্জীভূত হয়ে রয়েছে তা দূরীভূত হয়। তারা তাদের প্রকৃত মালিক যে আল্লাহ তায়ালা তীর প্রতি রুজু করে এবং তাদের অন্তর আল্লাহ্মুখী হয়ে যায়, আর যেসব বাতিল মুনি তাদের জীবনে আখড়া গেড়ে বসতে চায় তাদেরকে তারা ভুলে যায়, তাতে যতো বিপদ আসুক না কেন এবং মিথ্যাবাদীরা যতোই তাদের বাধ্য করার চেষ্টা করুক না কেন, তাতে তাদের কোনো পরওয়া থাকে না । এরশাদ হচ্ছে, “বলো, তোমরা কি চিন্তা করে দেখেছো, যদি তোমাদের ওপর হঠাৎ করে আল্লাহর আযাব | এসে যায় অথবা কেয়ামতই যদি সংঘটিত হয়ে যায়, সে অবস্থায় তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে (সাহায্যের জন্যে) ডাকবে কি? বলো, জওয়াব দাও, তোমরা যদি সত্যবাদী হয়ে বলো, তোমরা কি চিত্তা করেছো, যদি হঠাৎ করে তোমাদের ওপর আযাব এসে যায়
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।