110010://1519111801-$/0101017535-00|7 ফল স্বরূপ তাদেরকে যে দোযখের আগুনের কিনারাতে হাযির করে রাখা হবে তাদের এই অবস্থাটি কতো ভয়াবহ হবে তা একবার চিন্তা করে দেখুন। সে সময়ে তারা বলবে, হায় আফসোস! আমাদেরকে যদি একবার দুনিয়ার জীবনে ফিরিয়ে দেয়া হতো এবং সেখানে ফিরে গিয়ে যদি আমাদের রবের আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত না করে আমরা মোমেনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারতাম, তাহলে কতোই না ভালো হতো! কিন্তু, (আল্লাহ তায়ালাই ভালো জানেন) দুনিয়ার জীবনে তাদেরকে যদি ফেরত পাঠানো হতো, তাহলে একই ভাবে তারা পুনরুথান ও আল্লাহর কাছে ফিরে যাওয়ার বিষয়টিকে অবশ্যই অস্বীকার করতো । তারপর, একইভাবে পুনরায় তাদেরকে দোযখের কিনারায় দীড় করানো হতো এবং তাদের ওই অবস্থাটির ছবির পুনরাবৃত্তিই হতো । তখনও তাদেরকে এইভাবে সত্যকে অস্বীকার করা সম্পর্কে এমন অবস্থায় জিজ্ঞাসা করা হতো যে তাদের পিঠের ওপর তাদের গুনাহের বোঝা সওয়ার হয়ে থাকতো । এইভাবে তাদের হঠকারিতার ফলে আল্লাহর সাথে সাক্ষাত কালে তাদেরকে যে ক্ষতির সম্মুখীন হতে হবে তার বর্ণনা এখানে শেষ হচ্ছে, শেষ হচ্ছে এ বর্ণনাও যে আন্মাহভীরু লোকদের জন্যে দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় সম্পূর্ণ বে-মজা ৷ এরশাদ হচ্ছে, “যাদেরকে, আমি এই কেতাবটি দিয়েছে তারা অবশ্যই এ কেতাবকে সেইভাবে চেনে যেমন আৰ, দুনিয়ার এই জীবন খেল-তামাশা ছাড়া তো আর কিছুই নয় এবং অবশ্যই আখেরাতের উত্তম ঘর তাদের জন্যে, যারা আল্লাহ ভয় করে চলে । তোমরা কি বুঝছো না- তোমাদের বুদ্ধিকে কি কাজে লাগাচ্ছ না? (২০-৩২ পর্যন্ত ও তর্জমা দেখুন)। এরপর আসছে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার পঞ্চম তরংগের বর্ণনা । এই তরংগের মধ্যে রসূল (স.)-এর কর্ম প্রণালীর দিকে নজর দেয়া হয়েছে । এসময়ে কাফেরদের অত্যাচার চরম রূপ নেয়ায় আন্মাহ তায়ালা তীকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাকে ও তীর কাছে অবতীর্ণ আল্লাহর বাণীকে মিথ্যা প্রমাণের জন্যে যে অপচেষ্টা চালানো হচ্ছিলো তার কারণে রসূলুল্লাহ (স.)-এর দুঃখ ভরা মনের ভারকে লাঘব করার জন্যে আলোচ্য আয়াতগুলোর অবতারণা হয়েছে। এসব আয়াতে জানানো হচ্ছে যে, আল্লাহর নিয়ম অমোঘ এবং অপরিবর্তনীয়- এজন্যে এ নিয়ম প্রতিষ্ঠার জন্যে কোনো ব্যস্ততার আশ্রয় নেয়া হয়নি। তাদের অস্বীকৃতির কারণে রসুলুল্লাহ (স.) যদি সবর করতে না পারেন, তাহলে মানুষের চেষ্টার মতো তিনিও অলৌকিক ক্ষমতা দেখানোর চেষ্টা করুন! এর ফলে, আল্লাহ তায়ালা চাইলে তাদেরকে হেদায়াতের পথে একত্রিত করে দেবেন। এর জন্যে তো সৃষ্টির বুকে তারই ইচ্ছার প্রধান্য ও বিজয় প্রয়োজন। কারণ একমাত্র তিনিই তো যে কোনো পরিবর্তন আনার জন্যে হুকুম বা ফায়সালা দানকারী ৷ তার ইচ্ছা বা মর্জি যদি হয়ে যায় তাহলে সেই সব ব্যক্তির বিরোধিতা স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে বলে আশা করা যায়। তখন তারা হয়তো হিসাব করবে যে তাদের কোনো প্রচেষ্টাই তাদেরকে মৃত্যু ও আল্লাহর মুখোমুখি হওয়া থেকে রক্ষা করতে পারবেনা, আর মরণের পর হেদায়াতের পথ গ্রহণ করায় কোনো কাজও হবে না। অথচ অবশ্যই সেই হাশরের দিনে আল্লাহ তায়ালা তাদেরকে পুনরায় তুলবেন এবং তারাও স্বতস্র্তভাবে তার ॥ কাছেই ফিরে যাবে । তাই এরশাদ হচ্ছে, “অবশ্যই আমি জানি যে কথাগুলো ওরা বলে চলেছে ....... এরপর তাদেরকে (আল্লাহর কাছে) ফিরিয়ে নেয়া হবে। (দেখুন তরজমা আয়াত ৩৩ - ৩৬) এইভাবে, সৃরাটির আলোচ্য বিষয় এগিয়ে চলেছে মহাসাগরের ঢেউয়ের মতো । যার এক ঢেউয়ের পেছনে আর এক ঢেউ আসে । কেউ সাগর তীরে দীড়ালে দেখতে পাবে উপর্যুপরি, প্র চেউয়ের পর আর এক ঢেউ এসেই চলেছে। অর্থাৎ জীবন সম্পর্কে প্রাণে দোলা দেয়ার মতো
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।