113://1919111801-//01010999.00|া। তাদেরকে চিন্তা করতে আহ্বান জানানো হচ্ছে যে একই শক্তির এই যে ধারা এটাই তো পরিব্যাপ্ত সবখানে । তিনটি আয়াতের মাধ্যমে অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে শুরু করা হয়েছে সেই সৃষ্টি রহস্য সম্পর্কে ব্যাপক আলোচনা- যা আকাশে, বাতাসে, ধরিত্রির বুকে ও নভোমন্ডলের সবকিছুর সাথে জড়িত। এসব জিনিসের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে তিনটি প্রধান জিনিসের ওপর আলোচনা করা হয়েছে গভীরভাবে এবং ব্যাপকভাবে এই মহাসৃষ্টির সব কিছুকে ঘিরে রেখেছে। “সকল প্রশংসা ও কৃতিত্ব মহান আল্লাহর, যিনি সৃষ্টি করেছেন আকাশমন্ডলী ও পৃথিবীকে এবং বানিয়েছেন অন্ধকার ও আলো । এতদসন্তেও কাফেররা তাদের মালিকের সাথে অন্য জিনিসকে সমান বানাতে চায়। তিনিই তো সৃষ্টি করেছেন তোমাদের মাটি দ্বারা, তারপর নির্ধারণ করে খবর। এরপরও তোমরা সন্দেহ করছো! আর আন্লাহ তায়ালা উপস্থিত রয়েছেন আকাশমন্ডলী ও পৃথিবীর সবখানে । তিনি জানেন তোমাদের গোপন ও প্রকাশ্য খবর । আরও তিনি জানেন যা তোমরা রোজগার করো (সে বিষয়ে)। খেয়াল করুন, ওপরের তিনটি আয়াতের মাধ্যমে গোটা সৃষ্টি জগতের সাথে আল্লাহ তায়ালা তার গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্কের কথা জানাচ্ছেন। প্রথম আয়াতটিতে গোরা সৃষ্টির সাথে মানুষের সম্পর্ক দেখানো হয়েছে, দ্বিতীয় আয়াতটিতেও সব কিছুর. সাথে মানুষের নিবিড় সম্পর্কের কথা বলা হয়েছে-এর পর তৃতীয় আয়াতটিতে দেখানো হয়েছে যে, মহান আকাশ ও পৃথিবীর সবখানে আল্লাহর প্রতৃত্ব ও কর্তৃতু ছড়িয়ে রয়েছে। কী চমৎকার, কী সুন্দর, কী সামগ্রিক এবং কতো ব্যাপক কথা প্রকাশ করা হয়েছে এই আয়াত তিনটির মধ্যে । আর একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর সামনেই রয়েছে গোটা সৃষ্টিজগত, সেই সৃষ্টিজগতের সামনে রোজগারের চেষ্টায় রত যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সম্রাট, যার হাতে সকল প্রতুত্ কর্তৃত বর্তমান। যার হাতে গোপন ও প্রকাশ্য সব কিছু এবং যাবতীয় রুজি রোজগারের চাবিকাঠি, সেই মহান সত্ত্বার সামনেই অবারিত হয়ে রয়েছে মোশরেকদের শেরক। সন্দেহবাদীদের সন্দেহ পোষণ সত্তেও সর্বদা ঘটে চলেছে এমন কিছু কাজ যা যে কোনো চিন্তাশীল ব্যক্তির জন্যে শিক্ষণীয় সৃষ্টিলোকের ব্যবস্থাপনার মধ্যে সেই ব্যক্তির কোনো স্থান বা মর্যাদা নাই, যে আল্লাহর কর্তৃত্বকে অস্বীকার করে, তার নিজের কাছেও তার কোনো সম্মান নাই এবং তার অন্তর ও বুদ্ধির কাছেও সে কোনো যুক্তি খুঁজে পায় না। এহেন অবস্থায় অস্বীকারকারীদের জন্যে আল্লাহর নিম্নলিখিত আয়াতগুলোর মাধ্যমে চরম শান্তি ও তাদের ভীষণ কদর্য অবস্থার কথা জানানো হয়েছে এবং বলা হয়েছে যে সৃষ্টির মধ্যে এবং | তার কাছেও সে কোনো মূল্য পায় না। আর তার এই বিস্ময়কর ভূমিকার কারণে নেমে আসে তার প্রতি সব দিক থেকে শুধু ধিকার আর ধিক্কার, সে ডুবে যায় বিস্থৃতির অতল তলে, কিন্তু মহান ও সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতা ও মহিমা সমুজ্বল হতেই থাকে । তার এই অস্বীকৃতির মনোভাব অস্বীকারকারীদের সত্যের সামনে শ্রান্ত-ক্লান্ত ও হতাশগ্রান্ত হতে বাধ্য করে এবং তার কাছে এটা পরিষ্কার হয়ে যায় কোনো যুক্তি বা দলীল-প্রমাণ দ্বারা সে তার অবস্থানকে মযবুত বানাতে পারেনি নাই, বরং নিছক তার খোশ খেয়ালের বশবর্তী হয়ে সে সত্যের বিরোধী হয়েছে, অথচ তার | অন্তরও তাকে সমর্থন করে না। এরশাদ হচ্ছে, [ “তাদের রব প্রতিপালকের কাছ থেকে সত্যের পক্ষে যে কোনো নিদর্শন এসেছে, তাকে তারা | অস্বীকার করেছে, সত্য সমাগত হওয়ার পরেও তারা তাকে মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করেছে।
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।