110010://1519111801-$/0101017535-00|) আর বাস্তব অবস্থা হচ্ছে এই যে, সূরাটির বর্ণনাধারাতে গ্রহণ ও বর্জনের যে দৃষ্টান্ত পাওয়া যায় তাতে অন্তরের মধ্যে এক উন্মাদনা সৃষ্টি হয়, অথবা মনে হয় এ যেন এক কুলু কুলু নদিনী স্রোতস্থিনী ছোট্ট একটি নদী, যার গতি পথে নাই কোন বাধা, অথবা মুহূর্তের জন্যেও তার প্লোত থেমে যায় না। সূরাটির আয়াতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক এতো ঘনিষ্ঠভাবে দেখা যায় যে মনে হয় একটি আর একটিকে সত্যায়িত করছে, অর্থাৎ প্রতিটি আয়াতের কথাগুলো অপর আয়াতের কথা দ্বারা আরও মযবুতভাবে প্রমাণিত হয়। সূরাটির আলোচ্য মূল বিষয়বস্তু ও এর গুরুত্ সম্পর্কে আমরা সূচনাতে সংক্ষিপ্তভাবে কিছু ইংগিত দিলাম । কিন্তু এ বিষয়ে বিস্তারিত আরও কিছু কথা বলা জরুরী বোধ করছি। আবূ বকর ইবনে মারদাবিয়া আনাস ইবনে মালেকের বরাত দিয়ে একটি হাদীস পেশ করেছেন। এতে রসূল (সে.) বলেছেন বলে জানা যায়, সূরায় আনয়াম নাধিল হওয়ার সময় পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত প্লাবিত করে ফেরেশতারা সারিবদ্ধভাবে আন্মাহর তাসবীহ গাইতে গাইতে আকাশ-বাতাস মুখরিত করে নেমে এলেন, আর এখন তাদের এতো গুঞ্চরণে পৃথিবী মুহুমুু প্রকম্পিত হচ্ছিলো । রসূল (স.)-ও এ সময়ে বারবার পড়ছিলেন, সোবহানাল্লাহিল আযীম, সোবহানাল্লাহিল ] ফেরেশতাদের সারিবদ্ধভাবে এই আগমনের বার্তা ও ধরা-পৃষ্ঠের এই ভাবে প্রকম্পিত হওয়ার কথা যেন প্রচ্ছন্ন রয়েছে সূরাটির মধ্যে সবখানে । ফেরেশতাদের সুশৃংখলভাবে এই আগমনের দৃশ্যটি মনকে কীপিয়ে তুলছিলো, প্রকম্পিত হচ্ছিলো গোটা বিশ্ব। এ মহান দৃশ্য, প্রাণ মাতানো এ ঘটনা এবং আশ্চর্য এ অবস্থাটি এতোই সুন্দর যার সাথে কোন কিছুর তুলনা করা মুশকিল । যেমন আমরা ইতিপূর্বে বলেছি, প্রাণ উজ্জীবনকারী এ অবস্থা ও এ দৃশ্যকে তুলনা করা যায় এক স্রোতস্বিনী নদীর সাথে যা কুলু কুলু নাদে বয়ে যায় দিবা-নিশি, আর নিয়ে যায় ভক্তের হৃদয়কে সুরময় এক জগতে । এ নদীতে জোয়ারের সময় উঠে আসে প্রচন্ড ঢেউ, যা উপর্যৃপরিভাবে আছড়ে পড়তে থাকে অনিরুদ্ধ গতিতে বালিয়াড়ির ওপরে । এক ঢেউ শেষ হতে না হতে আবার উঠে আসে আর এক ঢেউ । এইভাবে এক ঢেউয়ের পানি অপর ঢেউ-এর সাথে মিলিত হয়ে অপর ঢেউটি হয়ে যায় বিলীন। আর মূল যে বিষয়টিকে কেন্দ্র করে সূরাটির আলোচনার ধারা এগিয়ে চলছে তা এমন শক্তিশালী যে যতো কথা বা পার্থ বিষয় এর মধ্যে এসেছে সে সবগুলো এই মূল ধারার মধ্যে বিলীন হয়ে গেছে। এ জন্যে, কোনো বিষয়কে মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে এমন এক ঢেউ যা এসে কিনারায় আছড়ে পড়ার সাথে সাথেই উঠে আসে আর এক ঢেউ এবং পূর্বের ঢেউ পরের ঢেউয়ের সাথে মিশে আপন অস্তিত্, হারিয়ে ফেলে । এইভাবে সকল ঢেউ মিলে একে অপরকে পূর্ণাংগতা দান করে চলেছে। আর এই জন্যেই আমরা সূরার মধ্যে আলোচিত বিষয়গুলোকে পৃথক পৃথকভাবে বিবেচনা না করে এর সকল অংশকে এক সাগরের বিভিন্ন ঢেউয়ের পারস্পরিক সম্পর্কের সাথে তুলনা করে বুঝতে চাই। | | __. সুরাটি শুরু হয়েছে সেই মোশরেকদেরকে সম্বোধন করার মাধ্যমে, যারা আল্লাহর সাথে অন্য আরও অনেককে প্রতুত্ কর্তৃত্বের মালিক হিসাবে গ্রহণ করেছিলো । এজন্যে ওদেরকে সম্বোধন করে সর্ব প্রথম আল্লাহর একত্ৃ, সার্বভৌমতৃ, একচ্ছত্র আধিপত্য ও সকল ক্ষমতার নিরংকুশ মালিকানা যে একমাব্র তারই সে বিষয়ে ওদেরকে এবং ওদের বিবেককে আকর্ষণ করা হচ্ছে, আর তার জন্যে প্রকৃতির বিভিন্ন জিনিসের আশ্রয় নেয়া হয়েছে এমন কি তাদের নিজেদের অস্তিত্বের মধ্যে যে একই নিয়মের সুর ধ্বনিত হচ্ছে, সেই নিয়মটিকে তাদের দৃষ্টির সামনে তুলে ধরে
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।