Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) “খাও এর ফল থেকে যখন এ বৃক্ষ ফল দিতে শুরু করে এবং যে দিন এর ফল পাড়া হবে সেদিন এর হক আদায় করো । “হক' থেকে তারা “যাকাত' বুঝেছেন। আর যেহেতু যাকাত মাদানী যিন্দেগীতে ফরয হয়েছিলো এবং তার পরিমাণও ওই সময় নির্ধারিত হয়েছিলো. এই কারণে সূরাটি অবশ্যই মদীনার জীবনে নাধিল হয়েছিলো বলে বুঝা যায়। কিন্তু একমাত্র এ অর্থটিই এ আয়াতে বুঝতে হবে এটা জরুরী নয়, যেহেতু হাদীসে এর তাফসীর করতে গিয়ে বলা হয়েছে যে, এ আয়াতটিতে সদকার কথা বলা হয়েছে। অর্থাৎ ফল পাড়ার সময় যারা সেখানে হাযির হবে বা ওই পথ দিয়ে যাবে অথবা আত্মীয়-স্বজন যারা আশেপাশে থাকবে, তাদেরকে ওই ফসল বা ফল থেকে খেতে দিতে হবে। আর, এরপর, যাকাতের সীমা নির্ধারণ করতে গিয়ে বলা হয়েছে, ফল বা ফসলের এক-দশমাংশ বা বিশ ভাগের এক ভাগ (যদি সেচ দ্বারা ফল বা ফসল উৎপাদন করা হয়) যাকাত হিসাবে দিতে হবে। সুতরাং, সন্দেহাতীতভাবে বলা যায় যে আয়াতটি মক্কী যেহেতু এখানে দেয়ার জন্যে কোনো পরিমাণের কথা উল্লেখিত হয়নি। সা'লাবী বলেন, ছয়টি আয়াত ব্যতীত সূরায় আনআমের বাকি সব অংশটুকু মদীনায় অবতীর্ণ হয়েছে। এ ছয়টি আয়াতের মধ্যে 'অমা কৃাদারুল্লাহা হাকৃকা কৃাদ্রিহী'- থেকে তিনটি আয়াত এবং “কুল তা'আলাও আত্লু মা হার্রামা রব্বুকুম আলাইকুম'- থেকে তিনটি আয়াত । প্রথম আয়াতগুলোকে আমরা মক্কী বলেছি, অথচ এই আয়াতগুলোর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় আয়াতগুলোকে যতোটা মক্কী মনে হয় প্রথম আয়াতটিকে ততোটা মনে হয় না। দ্বিতীয় আয়াতগুলো সম্পর্কে যতোটা জানা যায়, কোন সাহাবা বা তাবেঈ মাদানী বলেননি অথবা এগুলোর আলোচ্য বিষয়ের মধ্যেও এমন কিছু নাই যার কারণে এগুলোকে মাদানী বলা যায়। আয়াতগুলোতে জাহেলী যুগে প্রচলিত চিন্তাধারা সম্পর্কে কথা বলা হয়েছে এবং এগুলোর মধ্যে যবায়ের পশু এবং মানতের হারাম-হালাল সম্পর্কিত কথাও রয়েছে যার বেশ কিছু বিবরণ ইতিপূর্বে এসে গেছে। সুতরাং আমরা এ আয়াতগুলোকে মক্কী বলেই বুঝেছি। দু'জন আমীরুল মোমেনীনের আমলে সম্পাদিত কোরআনের কপিগুলোতে নিম্নলিখিত আয়াতগুলোকে মাদানী বলা হয়েছে, ২০, ২৩, ৯১, ৯২, ১১৪, ১৪১, ১৫১, ১৫২, ১৫৩ । আবার ৯১, ৯২, ১৪১ এবং ১৫১-১৫৩ আয়াতগুলোকেও মাদীনী বলা হয়েছে। আর ২০, ২৩, ১১৪ আয়াতগুলোর কারণে ধারণা হয় সূরাটি মাদানী । তবে আহলে কেতাবদের কথা আসাতে আবার মক্কী বলেও মনে হতে চায়। কিন্তু এটাও সত্য, অনেক মব্বী সুরা এবং আয়াতের আহলে কেতাবদের কথা পাওয়া যায়। এ সব কিছুকে সামনে রেখেই আমরা এই সিদ্ধান্তে,পৌছেছি যে, গোটা সুরাটি একটি রাতে মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। হাদীসে এসেছে যে, আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আসমা বিন্তে ইয়াহীদ, আর একটি রেওয়ায়েতে শুধু আসমা থেকে হাদীসটি পাওয়া গেছে যে, তিনি বলেছেন, একই সময়ে সূরায়ে আনয়াম নবী (স.)-এর ওপর নাযিল হয়, আর সে সময় আমি তার উটের লাগাম ধরে দৌড়িয়ে) ছিলাম এবং তখন আমার মনে হচ্ছিলো ওহীর চাপে উটের হাড়গুলো ভেংগে যাচ্ছে। আবদুল্লাহ ইবনে আব্বাসের হাদীসটি তাঁবারানী কর্তৃক বর্ণিত হয়েছে। তিনি (ইবনে আব্বাস) বলেন, সূরায় আনআম মক্কা শরীফে এক রাতে, একই সময়ে সম্পূর্ণ নাযিল হয়। এ সময়ে এই শহরের চতুর্দিকে সত্তর হাজার ফেরেশতা জোরে জোরে তাসবীহ পড়ছিলেন। | ওপরের হাদীস দুটি ওই হাদীস থেকে বেশী জোরদার যার দ্বারা এ সূরার কোনো কোনো ॥ আয়াতকে মদানী বলা হয় । আর এর কারণ হচ্ছে, এর মধ্যে ওই সব জিনিস হালাল হওয়া সম্পর্কে কথা রয়েছে, যার বিস্তারিত বিবরণ ওপরে দেয়া হয়েছে।

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।