110010://1519111801-$/010101535-00|) ক্রমধারার বর্ণনার অধিক অন্য কোনো পার্থক্য এ সুরাগুলোর মধ্যে নাই, যেহেতু মক্কী এ সব সূরার লক্ষ্য একই, আর তা হচ্ছে ইসলামের দাওয়াত দান এবং মোশরেকদের সাথে যুক্তি-তর্কে লিপ্ত হওয়া, এর প্রতিক্রিয়ায় দেখা যায় তাদের মুখ ফিরিয়ে নেয়া এবং রসূল (স.)-কে মিথ্যাবাদী সাব্যস্ত করার প্রয়াস। এ অবস্থার পরিপ্রেক্ষিতে এ সূরাটির ভূমিকা ছিলো যে হারে বিরোধীরা সত্যের পথে বাধা সৃষ্টি করে যাচ্ছিলো, আর তাকে মিথ্যাবাদী বানানোর জন্যে তারা যতো বেশী চেষ্টা করে যাচ্ছিলো, তিনিও ততো জোর দিয়ে ইসলামী আকীদার প্রতি মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। ইবনে আব্বাস এবং কাতাদা থেকে একটি রেওয়ায়াত পাওয়া যায়, তাতে বলা হয়েছে, দুটি আয়াত ব্যতীত বাকি মক্কায় অবতীর্ণ । একমাত্র দুটি আয়াত মাদানী যুগে নাযিল হয়েছে, আর সে দুটি হচ্ছে, “তারা আল্লাহকে সেই সময়ে সঠিকভাবে মূল্যায়ন করেনি যখন ..... দাও ।” (আয়াত ৯১) | এই আয়াতটি যা দু'জন ইহুদী মালেক ইবনে সয়েফ এবং কা'ব ইবনে আশরাফ-এর ব্যাপারে নাধিল হয়েছিলো । আবার আল্লাহর আর একটি বাণী, “তিনিই সেই মহান সত্ত্বী .....পছন্দ করেন না।” (আয়াত ১৪১) এই আয়াতটি সাবেত ইবনে কায়েস শীমস আল আনসারী সম্পর্কে নাযিল হয়েছে, অবশ্য ইবনে জুরায়েয এবং মাওয়ারদী বলেন, এ আয়াতটি মোয়ায ইবনে জাবাল সম্পর্কে নাধিল হয়েছে। _.. আয়াতটির ব্যাপারে প্রথম রেওয়াতে এসেছে, সম্ভবত এই জন্যে যে, এর মধ্যে মুসা (আ.)-এর ওপর অবতীর্ণ কেতাবের উল্লেখ হয়েছে এবং বলা হয়েছে যে, এ কেতাব গোটা মানবমন্ডলীর জন্যে হেদায়াত ও নূর অর্থাৎ পথ প্রদর্শক এবং অন্ধকারাচ্ছন্ন পথে চলার জন্যে আলো এবং এ আয়াতটিতে ইহুদীদেরকে সম্বোধন করা হয়েছে। বলা হয়েছে, “তোমরা এ কেতাবকে কিছু কাগজের সমষ্টি বানিয়ে নিয়েছো যা তোমরা প্রকাশ্যভাবে দেখাচ্ছো ।' আর যদি মোজাহেদ ও ইবনে আব্বাস রো.)-এর থেকে বর্ণিত রেওয়াতগুলোর দিকে খেয়াল করা হতো, তাহলে ওরা আয়াতটিতে বুঝতে পারতো, “মা আনযালাল্লাহু মিন শায়ইন' এর উদ্দেশ্য মক্কার মোশরেকরা । যেহেতু আয়াতটি পড়া হয়েছে এইভাবে, “বলো, কে নাধিল করেছে সেই.কেতাবটি যা, মুসা নিয়ে এসেছে গোটা মানবমন্ডলীর জন্যে হেদায়াত ও মূল হিসাবে, তারা এ কেতাবকে কিছু কাগজের সমষ্টি বানিয়ে নিয়েছে এবং এর কিছু অংশ তারা প্রকাশ করছে আর গোপন রাখছে অনেকাংশকে ।' সুতরাং, এ কেরাতে বুঝা যায় যে, আয়াতটি দ্বারা ইহুদীদের সম্বোধন করা হয়েছে, তাদেরকে সম্বোধন করা হয়নি । আর এই কারণেই আয়াতটি সম্ভবত মক্কায় অবতীর্ণ । | দ্বিতীয় আয়াতটির প্রসংগ বিচার করলে আয়াতটিকে মাদানী মনে না হওয়ার সম্ভাবনাই বেশী। কারণ এ আয়াতটিকে ছাড়া পূর্বের আয়াতটির অর্থ ও শব্দগুলো বাদ পড়ে যায়। আর হাদীসটিতে বলা হয়েছে ওপরে অবস্থিত বাগ বাগিচা ও পশুর মধ্য থেকে আরোহণের বস্তু এবং বিছানো জিনিস 'শোকসজি) বানিয়েছেন তিনি । আয়াতটির মূল শব্দগুলো দ্রষ্টব্য । তারপর, দেখুন, ংগ এগিয়ে চলেছে “আনয়াম*সম্পকিত কথাটিকে পূর্ণাংগ করার দিকে । এই “আনয়াম*(অর্থাৎ গৃহপালিত পশু) কথাটিকে “ফলমূল'-এর উন্লেখের পূর্বেই উল্লেখ করা হয়েছে। এসব কিছু মিলে আসলে বিষয় একটিই যা আমরা পূর্বের বিশেষ বাক্যে হালাল, হারাম ও মানত সম্পর্কিত কথায় উল্লেখ করেছি। আর যে সব ব্যক্তি এই সৃরাটিকে মাদানী ( অর্থাৎ মদীনায় অবতীর্ণ) মনে করেছেন তারা আল্লাহর এই বাণীকে প্রমাণ হিসাবে পেশ করেন,
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।