110010://1519111801-$/0101017535-00|) একই ভাবে আমরা দেখতে পাই, একই এলাকায় সমুন্নত স্থানে বাগিচা এবং নিশ্নভূমির বাগিচার মধ্যে সৃষ্টি ও যিন্দা করার কাজের যে হৃদয়গ্রাহী সঞ্জীবনী দৃশ্যাবলী ফুটে উঠেছে তার বর্ণনার মধ্যে বর্ণনা এসেছে খেজুর ও বিভিন্ন রংয়ের ফসলের, যায়তুন ফলের এবং আমাদের জানা ডালিমের সাথে সাদৃশ্যপূর্ণ এবং সাদৃশ্যবিহীন বিভিন্ন ফলের । আরও দেখতে পাই এ সূরাতে যেমন সাক্ষ্য দান করার মতো কিছু জিনিস রয়েছে তেমনি রয়েছে, সম্পর্ক ছিন্ন করার মতো কিছু বিষয় বা বস্তুও ৷ আরও দেখতে পাই মোশরেকদের প্রতি শাস্তির বর্ণনা । এইভাবে গোটা সূরাটির মধ্যে ছড়িয়ে রয়েছ ্চুর পরিমাণে রকমারি দৃশ্যাবলীর বর্ণনা, কিন্ত এর সাথেই দেখা যায় উদারহণ পেশ না করেই সরাসরি আকীদার বিষয়টির গুরুতৃপূর্ণ বর্ণনা । এ] সকল বর্ণনার প্রত্যেকটির মধ্যে রয়েছে দ্বীন ইসলামের প্রতি মানুষকে এগিয়ে দেয়ার প্রেরণামূলক কথা এবং সর্বোপরি আল্লাহর শাসন ক্ষমতা ও ছোট-বড় সব বিষয়ে আইন দানের অধিকার যে একমাত্র আল্লাহর এ বিষয়ে এসেছে বিশদ বর্ণনা । এতোক্ষণে সম্ভবত আমরা সূরাটির প্রসংগ অনেকাংশে বর্ণনা করতে সক্ষম হয়েছি। এখন আমরা এর মধ্যে আলোচিত বিষয়ের ওপর কিছু কথা বলতে চাই, যার মধ্যে আকীদার বিষয়টি পুরোপুরিভাবে জড়িত এবং এর মধ্যে আইন কানুন এবং শাসন ক্ষমতা কার হতে হবে সেই বিষয়েও কিছু ইংগিত রয়েছে। এ হচ্ছে সেই প্রসংগ, যার সম্পর্কে আমরা বলব না, এ সূরাটির বর্ণনা ও আলোচ্য বিষয়ের প্রভাবে বহু লোক দলে দলে ইসলামের দিকে এগিয়ে এসেছে এবং সারা বিশ্বে আল্লাহর প্রভূত কায়েমের লক্ষ্যে এ চমৎকার ও হৃদয়গ্রাহী বর্ণনা এসেছে। বরং, আমরা বলবো যে, আল্লাহ্র প্রভূত কায়েমের বিষয়টিই সারা সুরা জুড়ে প্রধান আলোচ্য বিষয় হয়ে রয়েছে, সুতরাং বুঝা গেলো এই দ্বীনের মূল কথাও এইটিই এবং ছোট-বড় সকল জনপদে এবং সকল জীবনের সকল বিষয়ে তারই আইন চালু করা এর লক্ষ্য যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। সুতরাং, এখন আমরা সুরাটির মধ্যে আলোচিত বিষয় ও বৈশিষ্ট্য বিস্তারিতভাবে বিবরণ দেয়ার পূর্বে সংক্ষেপে কিছু কথা রাখতে চাই । হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, আসমা বিনতে ইয়াষেদ জাবির, আনাস ইবনে মালিক এবং আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে যে রেওয়ায়েতগুলো পাওয়া গেছে তাতে পরিষ্কারভাবে বুঝা যায় যে, সূরাটি মক্কী যিন্দেগীতে অবতীর্ণ হয়েছে এবং গোটা সূরাটি এক সাথেই নাধিল হয়েছে। অবশ্য, এসব রেওয়ায়াতে সুরাটি নাযিল হওয়ার সুনির্দিষ্টকোনো তারিখের কথা বলা হয়নি অথবা বর্ণনাধারার মধ্যেও এমন কোনো ইংগিত নাই যাতে করে মকী যুগের কোন সময়ে এ সূরা নাযিল হয়েছে তা স্পষ্টভাবে বুঝা যেতে পারে । তবে এটা বুঝা যায় যে, সূরায় আল হাজর-এর পর |. এটি নাধিল হয়েছে এবং সম্ভবত এটির ক্রমিক নম্বর হচ্ছে পঞ্চানন । কিন্তু, এটাও সত্য যে, সুরায় আল বাকারার অবতীর্ণ কাল সম্পর্কে যেভাবে বলা সম্ভব হয়েছে এ ভাবে অন্যান্য সূরা নাযিলের নির্দিষ্ট তারিখ বা সময় সুনির্দিষ্টভাবে বলা আমাদের পক্ষে সম্ভব হয়নি । তবে, সম্ভবত এই কথাটিই সঠিক যে, যে কোনো সূরার বর্ণনাক্রম অনুসন্ধান করতে গিয়ে আমরা শুরু হওয়ার সময়টিই বলতে পেরেছি, সম্পূর্ণ সূরা সম্পর্কে নিশ্চয়তা দিয়ে কিছু বলতে পারিনি । এমনও অনেক সময়ে দেখা গেছে লেখার সময়ে প্রথম দিকে অবতীর্ণ কোনো কোনো অংশকে পরবর্তীতে অবতীর্ণ অন্য কোনো অংশের পরে রাখা হয়েছে, কারণ এটিই আল্লাহ্র ইচ্ছা এবং অর্থের দিক দিয়ে বেশী উপযোগী মনে করা হয়েছে। তবে, সুরায় আনয়াম সবটুকু একই সাথে নাযিল হয়েছে, যদিও | নাযিল হওয়ার তারিখটি সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। আমরা এতোটুকু অবশ্য বলতে পারি যে, | একেবারে প্রথম দিকে অবতীর্ণ সূরাগুলোর অন্তর্ভুক্ত এ সূরা নয়, সম্ভবত পঞ্চম বা ষষ্ঠ বছরে এ সূরা নাযিল হয়েছে। এইভাবে পূর্বে বা পরে নাযিল হওয়ার যে তথ্য এখানে পেশ করছি তাতে ব্বিলাল ভষ্ঠ ৬
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।