110010://1519111801-$/010101535-00|) আর সব থেকে বড় ও গুরুতৃপূর্ণ যে বিষয়টি এ সূরার মধ্যে বিবৃত হয়েছে তা হচ্ছে, আকাশমন্ডলী ও পৃথিবীর একচ্ছত্র আধিপত্য ও মালিকানার বিষয়টি । এ আলোচনা যেমন সৃক্স, তেমনি গভীর, তেমনি ব্যাপক এবং তেমন সুদূর প্রসারী । কিন্তু তৎকালীন মুসলিম জামায়াতের জীবনে যেসব সমস্যা ছিলো সেগুলোর আলোকে এমন হৃদয়গ্রাহী আলোচনা হয়েছে যার আলোকে যে কোনো সময়ের সমস্যা সংকুল মানুষ সঠিক পথটি নিরূপণ করতে পারবে আর তা হচ্ছে, জাহেলী যামানায় মানুষের মনগড়া প্রথা অনুসারে “কোনো খাদ্য বা জবাইকৃত পশুকে হালাল বা হারাম করা অথবা কোনো কিছুকে নাকচ করা এবং সেগুলোর মধ্যে মানুষের জন্যে যেগুলো ক্ষতিকর নয় সেই সব মানত করা এবং পশু জবাই করা, সন্তানাদি ও ফল-মূল সম্পর্কিত মানত- কথাগুলোকে সূরাটির একেবারে শেষের দিকে রাখা হয়েছে। এরশাদ হচ্ছে, “সুতরাং, খাও সেই সব পশুর গোশত যেগুলোকে আল্লাহর নামে যবাই করা হয়েছে যদি প্রকৃতপক্ষে তোমরা ঈমানদার হয়ে থাকো । কি হলো তোমাদের, কেন তোমরা খাচ্ছ না সেই সব পশুর গোশত যেগুলোকে আল্লাহর নাম নিয়ে যবাই করা হয়েছে! আর, যে সব জিনিসকে তিনি তোমাদের জন্যে হারাম করে দিয়েছেন সেগুলো সম্পর্কে তোমাদেরকে তো তিনি বিস্তারিতভাবে জানিয়েই দিয়েছেন। তবে, সেগুলোর মধ্যে, কোনো মযবুরীর কারণে যদি কোনো কিছু তোমরা না খাও তো সেটা ভিন্ন কথা । অবশ্য অনেকে এমনও আছে যারা সঠিক জ্ঞানের অভাবে বা প্রবৃত্তির তাড়নে চলে । নিশ্চই আল্লাহ রব্বুল আলামীন সীমা লংঘনকারীদেরকে ভালো করেই জানেন । আর (হে মানবমন্ডলী) প্রকাশ্য ও গোপনের অপরাধমূলক কাজগুলো পরিত্যাগ করো । জেনে বুঝে যারা অপরাধ করছে, শীঘ্বই তাদের সেই সব অপরাধজনক কাজের প্রতিফল অবশ্যই তাদেরকে দেয়া হবে। আর খেয়ো না সে সব পশুর গোশত যাদের ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, যদি তা খাও তাহলে অবশ্যই তা হবে মারাত্মক অপরাধ, আর শয়তানের গোষ্ঠী তো সদা সর্বদা তাদের ংগী সাথীদের প্ররোচিত করে চলেছে যেন তারা তোমাদের সাথে নানা প্রকার কূটতর্কে লিপ্ত হয়ে যায়। এমতাবস্থায়, তাদের কথামত যদি তোমরা চলো, তাহলে অবশ্যই তোমরাও মোশরেক (শেরকের গুনাহের মধ্যে লিপ্ত) হয়ে যাবে (১২১-১১৮) ১৩৬-১৪০ পর্যন্ত আয়াতগুলোর তর্জমাও তিনি নিশ্চয় অপচয়কারীদেরকে পছন্দ করেন না ।' বর্তমান মুসলিম উন্মাহর এই হচ্ছে প্রকৃত অবস্থা এবং তাদের চতুর্দিকে রয়েছে সেই জীহেলিয়াত, অর্থাৎ তারা আইন রচনার কাজের মধ্যে প্রাচীন জাহেলিয়াতের অনুরূপ ব্যবহার করে চলেছে। এ ছাড়াও অন্য যে বড় সমস্যাটি সর্বত্র বিরাজ করছে, তা হচ্ছে প্রভূত ও দাসত্বের সমস্যা, যা নিয়ে গোটা সূরাটির মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা এসেছে, আর এই বিষয়টিই মক্কী সূরাগুলোর প্রধান প্রতিপাদ্য বিষয় এবং মাদানী সূরাগ্ডলোর মধ্যে যেখানে সংগঠন ও আইন কানুনের কথা উল্লেখিত হয়েছে, সেখানেও এ বিষয়ের ওপর সঠিক ভাবে আলোকপাত করা হয়েছে। যে মুসলিম জামায়াত সুরাটির বর্ণনা ও প্রভাবপূর্ণ কথাগ্ডলোকে মনপ্রাণ দিয়ে গ্রহণ করার জন্যে আগ্রহ সহকারে এগিয়ে এসেছে, সাথে সাথে জাহেলিয়াতের আমলে প্রচলিত গৃহপালিত পশু, যবাই ও মানতের জিনিসগুলোর প্রতি দৃষ্টি দিয়েছে, তাদের প্রসংগেই এখানে বিশেষভাবে কথা বলা হয়েছে। জানানো হয়েছে কিভাবে তারা ইসলামী আইন মেনে চলবে এবং ইসলামী | আকীদাকে কিভাবে মনের মধ্যে দৃঢ়তার সাথে পোষণ করবে । আবারও বলছি, সে আকীদার মূল কথা হচ্ছে, প্রভুত্ ও দাসত্ব । এই বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান ও চেতনার ওপর নির্ভর করবে সে ঈমানের ওপর টিকে আছে, না কুফরীর দিকে ঝুঁকে পড়েছে। ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ '
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।