Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) সূরার শেষ পর্যায়ে এসে একটি বার যদি গোটা সূরার আলোচিত বিষয়ের দিকে দৃষ্টি দেই, তবে এক বিস্ময়কর জিনিস দেখতে পাই। সূরার আকৃতি অনুসারে এই আলোচিত বিষয় এতো ব্যাপক যে, মানুষের রচিত গ্রন্থ হলে এইটুকু সূরায় এর একশো ভাগের এক ভাগ জিনিসও আলোচনা করা সম্ভব হতো না। এক কথায় বলা যায়, এ সূরাটায় ইসলামের সবকটি মৌলিক উপাদানের সমাবেশ ঘটেছে। আল্লাহর সর্বময় প্রভূত, মহাবিশ্বের প্রকাশ্য ও অপ্রকাশ্য তত্ব ও তথ্য এবং তার ওপর আল্লাহর ইচ্ছার অপ্রতিরোধ্য প্রতিফলন, মানব সত্ত্বার গোপন ও প্রকাশ্য অবস্থা, হেদায়াত ও গোমরাহী, জিন শয়তান ও মানুষ শয়তানের কুপ্ররোচনা, কেয়ামতের দৃশ্য, মানবেতিহাসের বিভিন্ন দৃশ্য এবং জীবন ও জগতের বিভিন্ন এতিহাসিক তত্ব ও তথ্য প্রভৃতি এতে স্থান পেয়েছে। এ সূরার আলোচ্য বিষয়গুলোর সংক্ষিপ্তসার বের করা আমার পক্ষে সম্ভব নয়। এ জন্য স্বয়ং সূরার ওপর দৃষ্টি দেয়াই বাঞ্ছনীয় হবে। বস্তুত কোরআন এক বরকতময় কেতাব এবং এতো অল্প পরিসরে এতো বিপুল সংখ্যক বিষয়ের সমাবেশ ঘটানোও এর বরকতময় হওয়ার একটি প্রমাণ বটে । অতএব, বিশ্বপ্রভু আল্লাহর জন্যেই সকল প্রশংসা ।

— পৃষ্ঠা ৩৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।