Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) বিশ্বাস, এবাদাত ও আইন বিধান- সব কিছুর দিক দিয়েই সর্বতোভাবে. আল্লাহর সার্বভৌমত্বের অধীন করা হয়েছে। আয়াতের শুরুতে নেতিবাচক প্রশ্ন তুলে বিন্রয় প্রকাশ করা হয়েছে। “বলো, আমি কি আন্মাহ ছাড়া অন্য কাউকে প্রতিপালক হিসাবে অনুসন্ধান করবো, অথচ তিনি সব কিছুর প্রভু!" কথাটার মর্মার্থ দীড়াচ্ছে এ রকম, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে অনুসন্ধান করবো, অথচ তিনিই আমার ওপর হুকুম জারী ও শাসন করেন, আমার সকল বিষয় নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন, আমার ওপর সবত্মিক আধিপত্য ও প্রতাপ বজায় রাখেন। আমাকে প্রতিষ্ঠিত রাখেন ও নির্দেশ দান করেন, আমার মনের প্রতিটি ইচ্ছা ও অংগ প্রত্যংগের প্রতিটি কর্মের জন্যে তার কাছে আমাকে জবাবদিহী করতে হয়, সৎকাজ বা অসতকাজ যাই করি তার জন্য হিসাব দিতে হয়। আল্লাহকে ছাড়া আর কাউকে কি খোদা হিসাবে গ্রহণ করবো, অথচ এই মহাবিশ্ব তার সর্বাত্মক নিয়ন্ত্রণে এবং আমি ও তোমরা তীর প্রভুত্ের অধীন? আন্মাহকে ছাড়া কি আর কাউকে খোদা হিসাবে গ্রহণ করবো, অথচ প্রতিটি ব্যক্তি নিজের গুনাহের জন্যে দায়ী এবং অন্য কেউ তার দায়িত্ব বহন করে না! আল্লাহকে ছাড়া কি আর কাউকে খোদা হিসেবে মেনে নেবো, অথচ তীর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে এবং যে সব বিষয়ে মানব সমাজ পরম্পরে ভিন্ন ভিন্ন মত পোষণ করে তার হিসাব নেবেন? আল্লাহকে ছাড়া কি আর কাউকে রব হিসাবে মেনে নেবো, অথচ তিনিই পৃথিবীতে মানুষকে তীর প্রতিনিধি বানিয়েছেন ও পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন, জ্ঞান বুদ্ধিতে, শারীরিক আকৃতি ও শক্তিতে এবং সম্পদে একজনকে আর একজনের ওপর শ্রষ্টত্ব দান করেছেন যাতে কে কৃতজ্ঞ এবং কে অকৃতজ্ঞ হয়, পরীক্ষা করতে পারেন? আল্লাহ ছাড়া কি আর কাউকে প্রতিপালক মানবো, অথচ তিনি দ্রুত শাস্তি দানকারী এবং তাওবাকারীর জন্যে ক্ষমাশীল । আল্লাহ ছাড়া কি আর কাউকে প্রভু মানবো, তার আইন, হুকুম ও বিচার ফয়সালার কাছে নতি রাবী টিজার রি ভূ ও মনিব বলে প্রমাণকারী এতো সব অকাট্য যুক্তি-প্রমাণ ও নিদর্শন বিদ্যমান। | বন্তৃত এ আয়াতটি ঈমান ও আকীদার সেই আসল স্বরূপ তুলে ধরে, যা রসূল (স.)-এর অন্তরে বিদ্যমান ছিলো। আর এটিকে কোরআনের এই অপূর্ব বাচনভংগি ছাড়া আর কোনো জিনিস এরূপ নিখুঁতভাবে ও সুন্দরভাবে প্রকাশ করতে পারে না। এ আয়াতটি আইন প্রণয়নের সার্বভৌম ক্ষমতা নিরংকুশভাবে আল্লাহর হাতে তুলে দেয়, যেমন তুলে দেয় সূরার প্রথম দিকের আয়াত, “বলো, আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করবো, অথচ তিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা এবং তিনি সবাইকে খাওয়ান, নিজে আহার করেন না ...ঃ' (আয়াত ১৪) আয়াতের শেষভাগে যে ধরনের কথা বারবার উল্লেখ করা হয়ে থাকে, তার তাৎপর্য নিয়ে একাধিকবার আলোচনা করেছি, পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। সংক্ষেপে এতটুকু বলা যথেষ্ট যে, এ সব বক্তব্য কখনো মোমেনের আকীদা ও বিশ্বাস অন্তরে বদ্ধমূল করে এবং কখনো ইসলামের কোনো.আইনগত বিধির যৌক্তিকতা প্রতিপন্ন করে।

— পৃষ্ঠা ৩৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।