110010://1519111801-$/0101017535-00|) * (আয়াত ১৫৯) রসূল সে.)-এর আনীত ইসলামী জীবন ব্যবস্থার সাথে পৃথিবীর অন্য সকল ধর্মমতের আকাশ পাতাল ব্যবধান, চাই তা পৌত্তলিকতা হোক, অথবা ইহুদী, খৃষ্টান বা অতীত, বর্তমান বা ভবিষ্যতের অন্য কোনো মতবাদ হোক। রসূল (স.)-এর সাথে এ সব বাতিল ধর্মমতের কোনোই সম্পর্ক নেই। তীর দ্বীন হচ্ছে ইসলাম, তার শরীয়ত হচ্ছে আল্লাহর কেতাবে বর্ণিত বিধান এবং তার পন্থা ও পদ্ধতি সম্পূর্ণ আলাদা ও অনন্য বৈশিষ্ট্যধারী । ইসলামের আকীদা বিশ্বাস ও আইন কানুন অন্য কোনো ধর্ম, মতবাদ বা আইন কানুনের সাথে মিশে একাকার হয়ে যাবে, এটা সম্ভব নয়। পৃথিবীর কোনো বাতিল মতবাদ বা আইনকে ইসলামী বিশেষণে বিশেষিত করা যায় না। ইসলাম শুধু ইসলামই এবং ইসলামী আইন শুধু ইসলামী শরীয়ত, অন্য কিছু নয়। ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাজনীতি ও ইসলামী অর্থনীতিই শুধু ইসলামী । ইসলাম চিরকাল অবিভাজ্য । একে খভ্ডিত করলে তার সাথে রসূল (স.)-এর কোনো সম্পর্ক থাকে না। যে আকীদা বা মতাদর্শ ইসলাম বহির্ভূত, মুসলমানদেরকে প্রথম মুহূর্তেই তা থেকে সম্পর্কচ্ছেদ করতে হবে এবং প্রত্যাখ্যান করতে হবে । অনুরূপভাবে যে আইন ও যে রাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌমতৃ একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট নয়, তাকেও বিনা বাক্যে প্রত্যাখ্যান করতে হবে । এসব র্যবস্থার কোনো অংশের সাথে ইসলামের কোনো অংশের সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে কি নেই, সেটা আদৌ কোনো বিবেচনারই বিষয় নয়। আল্লাহর কাছে ইসলামই একমাত্র ধর্ম । যারা ইসলামকে খন্ডিত করে এবং ইসলামের ভিত্তিতে একত্রিত হয় না, তাদের সাথে রসূল (.)-এর কোনো সম্পর্ক নেই। আল্লাহর কাছে আল্লাহর বিধান ও আল্লাহর শরীয়তই ইসলাম । যারা আল্লাহ্র বিধান ছাড়া অন্য কোনো বিধান এবং আল্লাহর শরীয়ত ছাড়া অন্য কোনো শরীয়ত গ্রহণ করে, রসূল সে.) তাদের সাথে কোনো সম্পর্ক রাখেন না। ব্যাপারটাকে এভাবে সামঘ্রিকভাবে বিবেচনা করতে হবে, প্রথম দৃষ্টিতেই করতে হবে এবং কোনো খুঁটিনাটি বিধির অনুসন্ধান করা যাবে না। যারা এভাবে ইসলামকে খভ্ডিত করে এবং সে জন্য রসূল (স.) তাদের সাথে সম্পর্ক রাখে না, আল্লাহর ফায়সালা অনুসারে তাদের ব্যাপার এর পরে আল্লাহর হাতেই ন্যস্ত এবং তাদের কর্মকান্ডের হিসাব আল্লাহই নেবেন। 'তাদের ব্যাপার আল্লাহর হাতে এবং তিনিই তাদেরকে জানাবেন তারা কী করতো ।" আর হিসাব গ্রহণ ও কর্মফল প্রদানের ব্যাপারে আল্লাহ দয়া ও ক্ষমাকে অগ্রাধিকার দেয়ার নীতি অবলম্বন করেন। তাই মোমেন অবস্থায় যে একটি সৎ কাজ করবে, সে দশটি সওয়াব পাবে। আর যে একটা গুনাহের কাজ করবে, তার জন্যে একটা গুনাহই লেখা হবে। আল্লাহ কারো ওপর যুলুম করেন না এবং কাউকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন না। প্রসংগত উল্লেখ্য যে, সৎকাজ গ্রহণযোগ্য হওয়া ও একটির বিনিময়ে দশটি সওয়াব পাওয়ার শর্ত হলো ঈমানের সাথে সৎকাজ করা। কাফের অবস্থায় কোনো সৎকাজ গৃহীত হয় না। (আয়াত ১৬০)
— পৃষ্ঠা ৩৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।