110010://1519111801-$/0101017535-00|7 ধরে মানুষের আনা-গোনা, ধ্বংস ও পুনর্গঠন- কে আছে এ সব কিছুর পেছনে! কে এগুলো ধ্বংস করছেন, আবার গড়ছেন, অবশেষে কেনই বা তিনি সব কিছুকে ধ্বংস করে দেবেন? মানুষকে এ সব কিছুর পরিচালনার দায়িত্ব দান করার এবং সে সঠিকভাবে পরিচালনা করছে কিনা, তার পরীক্ষা নেয়ার মধ্যে রয়েছে কোন রহস্য? পরিশেষে ধ্বংস করে দেয়ার পর কী হবে তার শেষ পরিণতি? কি হবে অবশেষে তার হিসাব-নিকাশ? এ সব প্রশ্নকে এবং দিগন্তব্যাপী যতো প্রকার প্রশ্ন হতে পারে সেসব কিছুকে সুরাটি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পাঠকের অন্তরে তুলে ধরেছে, তুলে ধরেছে অত্যন্ত গভীরভাবে । কিন্তু এ সব প্রশ্ন মক্কার সেই পরিবেশ-পরিস্থিতির সাথে গভীরভাবে জড়িত, যার প্রেক্ষাপটে আল কোরআন আলোচনা করেছে। এ বিষয়ে পেছনের পাতাগুলোতে কিছু আলোচনা ইতিমধ্যে এসে গেছে। সেখানে আমরা আল কোরআনের প্রদত্ত রূপরেখা অনুসারে বক্তব্য রাখতে প্রয়াস পেয়েছি । কখনও স্বাধীন মতামত ব্যক্ত করিনি বা মনগড়া কোনো আকীদা পেশ করিনি । মন মগযকে পেরেশানীর মধ্যে ফেলতে পারে এমন কোন দার্শনিক তর্কের অ বতারণাও করিনি । সদা সর্বদা আমাদের লক্ষ্য থেকেছে মানুষকে তার প্রকৃত মালিকের সাথে পরিচিত করে দেয়া, যাতে করে এই পরিচিতি মানুষকে তার মনিবের গোলামীতে আবদ্ধ করতে পারে, তাঁদের বিবেক ও আত্মাকে নত করে দেয় রাব্বুল আলামীনের সামনে । যেন তাদের প্রচেষ্টা ও কাজকে আনুগত্যের বাধনে বেঁধে দেয় । যেন দাসত্বের শৃংখলে আবদ্ধ করে দেয় তাদের অনুসরণ, অনুকরণ ও চিন্তাধারাকে এবং একমাত্র আল্লাহর ক্ষমতার সামনেই যেন তাদেরকে নত হতে শেখায়, যার ক্ষমতা ছাড়া যমীন ও আসমানে আর কারো কোনো ক্ষমতা নাই। সূরাটির মধ্যে আলোচনার গতি পুরাপুরিভাবে এই সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়োজিত । সুতরাং একথা অকাট্য সত্য যে, একমাত্র আল্লাহ তায়ালাই সৃষ্টিকর্তা, তিনিই রেযেকদাতা, তিনিই মালিক মনিব, তিনিই সব কিছু করতে সক্ষম, তিনিই তার অপ্রতিরোধ্য শক্তিবলে তাই করেন যা তিনি করতে চান এবং যাবতীয় ক্ষমতার একমাত্র তিনিই মালিক। আর একমাত্র আল্লাহ তায়ালা চোখের অন্তরালে যা কিছু লুকিয়ে রয়েছে, সে সব সম্পর্কে ওয়াকেফহাল। তিনিই তেমনি করে পরিবর্তন করেন সকল হৃদয় ও দৃষ্টিকে যেমন করে তিনি আবর্তিত করেন দিন ও রাব্রিকে। আর এইভাবেই প্রমাণিত হয়ে যায় যে, বান্দার জীবনের সকল ক্ষেত্রে পরিচালক একমাত্র তিনি । কেউ নেই এ ধরাধামে যে মানা করতে পারে অথবা হুকুম দিতে পারে, কেউ নেই যে দিতে পারে কোনো বিধান অথবা ফয়সালা, আর কেউ নেই এমন যে কোনো কিছুকে হালাল বা হারাম করতে পারে। এই সব ক্ষমতার অধিকারী হওয়ার নামই হচ্ছে উল্পহীয়্যাত, বা “সার্বভৌমত্ব' এবং এই হচ্ছে উক্ত শব্দটির বৈশিষ্ট্য, আল্লাহ ছাড়া এমন কেউ নেই যে গোটা মানবমন্ডলীর জীবনে কোনো পরিবর্তন আনতে পারে, কেউ নেই যে সৃষ্টি করতে পারে অথবা রেষেক দিতে পারে (সরবরাহ করতে মানুষকে তার জীবন সামথী), এমন নেই কেউ যে যিন্দা করতে পারে বা মারতে পারে, ক্ষতি বা উপকার করতে পারে, দিতে পারে বা বন্ধ করতে পারে, না ইচ্ছামত দুনিয়া ও আখেরাতে নিজে কোনো কিছুর মালিক হতে পারে, না অপরকে মালিক বানাতে পারে । আর. সুরাটির প্রাস্গিক আলোচনায় যে সব দৃশ্য ও ঘটনাবলীর উন্লেখ হয়েছে, রোজ-হাশরের যে চমৎকার বর্ণনা তাতে একাধারে পাঠকের মন চমৎকৃত হয়, আর তার প্রাণ ভয় ও ভীতিতে ভরে উঠে। এ জীবন্ত ও প্রাণম্পর্শী দৃশ্যাবলী মনকে ভক্তি শ্রদ্ধায় আপ্লুত করে দেয় আর ঝুঁকিয়ে দেয় পাঠকের মাথাকে আনুগত্যের অনুভূতিতে এবং গুটিয়ে নিয়ে আসে তার মনকে সকল গিরি সংকট ও সকল 1 আশা আকাংখার দুয়ার থেকে ।
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।