Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/01010175395-00|) এই অবস্থাটাকেই আয়াতে “ইয়াসদিফুন' বলা হয়েছে। অর্থাৎ তারা সত্য ও স্বাভাবিক পথের ওপর টিকে থাকতে পারে না, যেমন রুগ্ন উট সঠিক ও স্বাভাবিকভাবে চলতে পারে না। তবে যেহেতু তারা তাদেরই স্বেচ্ছামূলক বিপথগামিতার কারণে এই অবস্থায় উপনীত হয়েছে, তাই তারা তাদের এই বিকৃত চলনের কারণে আযাবের উপযুক্ত হবে। “যারা আমার আয়াত থেকে দূরে সরে যায়, তাদেরকে আমি তাদের দূরে সরে যাওয়ার কারণে শাস্তি দেবো। কোরআনে এমন বহু শব্দ ব্যবহৃত হয়ে থাকে, যা একটা ইন্দ্রিয়গ্রাহ্য অবস্থাকে অ-ইন্দিয়গ্রাহ্য অবস্থায় রূপান্তরিত করে, যাতে পাঠক আসল অর্থটা অনুভব করে। এ ধরনের শব্দ ব্যবহার কোরআনের বাচনভংগির একটা বৈশিষ্ট্য । এখানে ব্যবহৃত “ইয়াসদিফু" শব্দটি তদ্ধপ। এটি এই 'সাদাফ' শব্দ থেকে গৃহীত, যা উটের একটা রোগের নাম। এই রোগে আক্রান্ত উট সোজা হয়ে চলতে পারে না, বরং ঈষৎ নুয়ে চলে । অনুরূপভাবে সুরা লোকমানে “লা তুসায়্যির খাদ্দাকা' (মুখ ঘুরিওনা) উটের একটা রোগের নাম “সা'র' থেকে গৃহীত। এই রোগে আক্রান্ত উট সহজে ঘাড় নাড়াতে পারে না, তাই বাধ্য হয়ে সে মুখ ঘুরিয়ে রাখে । অনুরূপ “হাবিতাত আমালুহুম” (সৎকাজ নষ্ট হয়ে যাওয়া) উটের বিষাক্ত ঘাস খেয়ে পেট ফুলে যাওয়া অর্থ-বোধক “হুবুত' শব্দ থেকে গৃহীত। এ ধরনের আরো বহু দৃষ্টান্ত রয়েছে। এই হুমকির ধারার আর একটি বক্তব্য এসেছে পরবর্তী ১৫৮ আয়াতে | কোরআনের প্রতি ঈমান আনার জন্য তারা যে অলৌকিক নিদর্শনাবলী দেখানোর শর্ত আরোপ করতো তারই জবাবে এ কথা বলা হয়েছে। সূরার শুরুতেও এ ধরনের হুমকির উল্লেখ রয়েছে। যেমন, “তারা বলেছে যে, মোহাম্মদের কাছে ফেরেশতা আসে না কেন? আমি যদি ফেরেশতা নাধিল করতাম, তাহলে তো চূড়ান্ত ফায়সালাই হয়ে যেত এবং তাদেরকে আর সময় দেয়া হতো না। আর এখানে ১৫৮ আয়াতেও একই ধরনের হুমকি দেয়া হয়েছে। (আয়াতটি দেখুন) এ একটা চূড়ান্ত ও সুস্পষ্ট হুমকি। কেননা আল্লাহর রীতি এই যে, যখন কোনো অলৌকিক ঘটনা ঘটে এবং তার পরও লোকেরা তার ওপর ঈমান আনে না, তখন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেয়া অবধারিত হয়ে যায়। এই প্রেক্ষাপটে আল্লাহ তাদেরকে বলছেন যে, তারা যে অলৌকিক ঘটনাবলী দেখতে চায়, তার যদি কিছু অংশও এসে পড়ে, তবে তাদেরকে তারপর ধ্বংস করে দেয়া হবে। তারপর আর ঈমান বা সৎকাজে কোনো লাভ হবে না। উন্লেখ্য যে, সৎকাজ সব সময় ঈমানের ঘনিষ্ঠ সহচর এবং ইসলামের দৃষ্টিতে তা ঈমানের বাস্তব বূপ। কোনো কোনো রেওয়ায়াতে বলা হয়েছে “যেদিন তোমার প্রভুর কিছু কিছু নিদর্শন এসে পড়বে' এই বাক্যটিতে “নির্দশন" দ্বারা কেয়ামতের আলামত বুঝানো হযেছে। এই আলামত দেখা যাওয়ার পর ঈমান বা সৎকাজ গৃহীত হয় না। এ পর্যায়ে কয়েকবার নির্দিষ্ট আলামতের কথাও উন্লেখ করা হয়েছে। তবে দুনিয়ার জীবনে প্রচলিত রীতি অনুসারে এর যে ব্যাখ্যা করা হয়েছে সেটিই উত্তম । কেননা সুরার শুরুতে এ ধরনের বক্তব্য রয়েছে। ৪155 9500 আলাদা বৈশিষ্ট্যের দাবীদার বলে উল্লেখ করা হয়েছে।

— পৃষ্ঠা ৩৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।