Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/010101595-00|) সম্পর্কে ঈমান আনে, আর তার ফলে আল্লাহ তাদের ওপর দয়া করেন ও আযাব থেকে রেহাই দেন। এই উদ্দেশ্যে মুসাকেও কেতাব দিয়েছিলোম, আর এই একই উদ্দেশ্যে তোমাদের কাছেও | কেতাব দিয়েছি, যাতে তোমরা হেদায়াত ও রহমত লাভ করো । (আয়াত ১৫৫) _. বস্তুত এ কেতাব বরকতময়! ইতিপূর্বে ৯২ আয়াতের ব্যাখ্যাতেও আমি এ কথা বিস্তারিতভাবে বলে এসেছি। সেখানে এ কেতাবের উন্মেখ করা হয়েছে ব্যাপকতর প্রেক্ষিতে ইসলামী আকীদা ংক্রান্ত আলোচনা প্রসংগে । আর এখানে এর উল্লেখ করা হয়েছে শরীয়তের বিধি সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপটে । দুই জায়গাতেই ভাষা অনেকটা কাছাকাছি । এখানে এই কেতাবের অনুসরণের আদেশ দেয়া হয়েছে এবং অনুসরণ করলে আল্লাহর রহমত পাওয়া যেতে পারে বলে আশ্বাস দেয়া হয়েছে । এখানে আলোচনা সামধিকভাবে শরীয়তের বিধিকে বির তা প্রথম দিকে আকীদা বিশ্বাসকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এরপর ১৫৬ ও ১৫৭ আয়াতে বলা হয়েছে যে, তোমাদের সমস্ত ওযর আপত্তি ও ছলছুতো বাতিল হয়ে গেছে। তোমাদের. কাছে এই বরকতময় কেতাব নাধিল হওয়ার পর সে সব ওযর আপত্তির আর অবকাশ নেই। এ কেতাব অত্যন্ত বিস্তারিত বিধায় তোমাদেরকে আর কোনো কেতাবের ওপর নির্ভর করতে হবে না কিংবা এমন কোনো শূন্যতা বা অভাব এতে নেই. যে, তোমাদের নিজেদের আইন প্রণয়নের মাধ্যমে তা পূরণ করতে হবে। (আয়াত ১৫৬ - ১৫৭) আল্লাহর ইচ্ছা ছিলো যে, প্রত্যেক রসূলকে তার জাতির কাছে পাঠাবেন । অবশেষে যখন শেষ নবীর পালা এলো, তখন তিনি মোহাম্মদ (স.)-কে শেষ নবী করে পাঠালেন । তাই তিনি আল্লাহর পক্ষ থেকে সমগ্র মানব জাতির কাছে প্রেরিত সর্বশেষ নবী ও রসূল । | আরবরা বলতে পারতো যে, মূসা (আ.) ও ঈসা (আ.) নিজ নিজ জাতির নবী ছিলেন, আমরা তাদের কেতাব পড়ে দেখার সুযোগ পাইনি, সে সম্পর্কে কিছু জানতেও পারিনি । আমাদের কাছে যদি আমাদের ভাষায় একখানা কেতাব আসতো,.তাহলে আমরা ইহুদী ও খৃষ্টানদের চেয়েও বেশী হেদায়াতপ্রাপ্ত জাতি' হয়ে যেতাম । এখন তো তাদের কাছে কেতাব এসেছে, তাদের মধ্য থেকে একজন রসূলও এসেছেন, তিনি সমগ্র মানব জাতির রসূল । তিনি যে কেতাব নিয়ে এসেছেন, সে কেতাবের সত্যতার প্রমাণ ওই কেতাব নিজেই । আর তাতে আরো বহু সন্দেহাতীত অকাট্য তথ্য 7550 জন্যে রহমত স্বরূপ । | এমতাবস্থায় যে ব্যক্তি আল্লাহর আরাতকে মিথ্যা সব্যত্ত করে ও প্রত্যাখ্যান করে, কনা আয়াতগুলো. তাকে হেদায়াত, সততা ও কল্যাণের দিকে আহবান জানাচ্ছে, সে ব্যক্তির চেয়ে বড় যালেম আর কে? নিজেকে ও অন্যদেরকে এই মহা কল্যাণ থেকে ফিরিয়ে রেখে এবং পৃথিবীতে জাহেলী মতাদর্শ ও আইন কানুনের বিস্তার ঘটিয়ে যে ব্যক্তি অরাজকতার সৃষ্টি করে, তার চেয়ে বড় যালেম আর কে? এই উজ্জ্বল সত্য থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, তার স্বভাব-প্রকৃতিতে (কোনো জন্মগত খুঁত অবশ্যই থাকার কথা, যা তাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয় । যেমন উটের পায়ের পাতায় এক ধরনের অস্বাভাবিক খুঁত থাকার কারণে তা পথের ওপর সোজা হয়ে চলতে পারে না, বরং ঈষৎ নুয়ে চলতে চলতে পথ থেকে দূরে সরে যায় । বিলাল শষ্ঠ ৪৬৮

— পৃষ্ঠা ৩৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।