Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/01010175395-00|) ইসলামী আকীদা বিশ্বাসের মৌলতত্ত্ব বিশেষত আইন প্রণয়ন ক্ষমতা ও সার্বভৌমতৃ সম্পর্কে এই অংশে আলোচনা করা হয়েছে। যেমন সূরার প্রথম পর্বেও আলোচনা করা হয়েছে আকীদা ও ধ্ীয় মূলনীতি সম্পর্কে । কেননা আইন প্রণয়ন ক্ষমতা ও সার্বভৌমত্বের বিষয়টি ধর্মীয় ও আকীদা বিষয়ক মূলনীতির সবচেয়ে গুরুতৃপূর্ণ ও প্রধান অংশ। উন্লেখ্য যে, সূরার শেষার্ধে প্রথমাংশের নিম্নোক্ত বিষয়গুলো পুনরালোচিত হয়েছে। কেতাব, রসূল , ওহী ও ঈন্সিত নিদর্শন । এসব নিদর্শন তথা অলৌকিক ঘটনা সংঘটিত হলে ও তা প্রত্যাখ্যান করলে ধ্বংস অনিবার্ষ। আখেরাত ও আখেরাতের কর্মফল নীতি ৃ রসূল সে.) ও তার মোশরেক জাতির মাঝে চূড়ান্ত বিচ্ছেদ, রসূল (স.)-কে ইসলামের সুস্পষ্ট ও ছ্যর্থহীন ঘোষণা প্রদানের নির্দেশ দান। সারা বিশ্বের জন্য আল্লাহকে একমাত্র প্রতিপালক (রব) হিসাবে গ্রহণ এবং অন্য কাউকে প্রতিপালক হিসাবে গ্রহণ মোমেনের জন্যে অবৈধ । বিশ্ব প্রতিপালক সকল জিনিসের প্রকৃত মালিক, পরিচালক এবং যেভাবে ইচ্ছা করেন কিছু মানুষকে অন্য মানুষের স্থলাভিষিক্ত করেন এবং তাদের মধ্য থেকে যাদের চান, ধ্বংস করে দিতে পারেন। এই বিষয়গুলোই সূরার শুরুতে আলোচিত হয়েছে। একই সুরার শুরুতে ও শেষে একই বিষয় আলোচিত হওয়ার তাৎপর্য কী দীড়ায়, উনি রিনার ধাটিসয বলা বারা অধ্যয়ন করেন, তাদের কাছে অজানা নয়। সূরার এই শেষ পর্বটি হযরত মূসার ওপর নাধিলকৃত কেতাব সংক্রান্ত বক্তব্য দিয়ে শুরু হয়েছে। এ বক্তব্য এর পূর্বে আল্লাহর সরল সঠিক পথ বা সেরাতুল মুসতাকীম সংক্রান্ত বক্তব্যের পরিপূরক, যাতে বলা হয়েছে, “এ হচ্ছে আমার সরল সঠিক পথ, এর অনুসরণ করো। এ দ্বারা বুঝানো হয়েছে যে, আল্লাহর এই সরল সঠিক পথ পূর্ববর্তী নবীদের কেতাব ও শরীয়ত থেকে প্রলম্বিত হয়ে মোহাম্মদ (স.) পর্যন্ত চলে এসেছে। অতীতের ওই সব শরীয়তের মধ্যে সবচেয়ে নিকটবর্তী শরীয়ত হলো হযরত মূসা (আ.)-এর শরীয়ত। আল্লাহ তায়ালা তাকে যাবতীয় বিষয়ের বিস্তারিত বিধান সম্বলিত একখানা কেতাব দিয়েছিলেন এবং তাকে হেদায়াত ও রহমতের উৎস বানিয়েছিলেন, যাতে তার জাতি আখেরাতে আল্লাহর সামনে হাযির হওয়ার বিষয়টি বিশ্বাস করে। আল্লাহ তায়ালা বলেন, অতপর আমি মুসাকে কেতাব দিয়েছি " আয়াত ১৫৫) অতপর এ বিষয়ে আলোচনা অব্যাহত রেখে নতুন বরকতময় কেতাবেরও উল্লেখ করা হয়েছে, যা মুসার ওপর নাধিল হওয়া কেতাবের সাথে একাত্ম, যাতে আকীদা বিশ্বাস ও আইন কানুন দিয়ে তার অনুসরণ ও তার অবাধ্যতার ব্যাপারে আল্লাহকে ভয় করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এতে আশা প্রকাশ করা হয়েছে যে, জনগণ এর অনুসরণ করলে তারা দুনিয়া ও আখেরাতে আল্লাহর রহমত পাবে । অহ হক একটা রকম লেতিনি। যা আমি নাধিল করেছি ' (আয়াত ১৫৬) এ কেতাব নাধিল করার উদ্দেশ্য হলো আরবের লোকেরা যেন এই বাহানা না করতে পারে যে, ইহুদী ও খৃষ্টানদের মতো আমরা কোনো কেতাব পাইনি । ওদের মতো আমাদের কাছেও যদি

— পৃষ্ঠা ৩৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।