110010://1519111801-$/0101017535-00|) পূর্ববর্তী উপদেশসমূহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কোরআন আল্লাহর অংগীকারকে ম্মরণ করিয়ে দেয় এই বলে, “আল্লাহর অংগীকার পূর্ণ করো ।' ংগত উল্লেখ্য যে, আত্মীয়স্বজনের স্বার্থের প্রতিকূল হলেও ন্যায় ও সত্যের পক্ষে কথা বলা, পণ্য সঠিকভাবে পরিমাপ করে দেয়া, এতীমের সম্পত্তিতে অন্যায়ভাবে হস্তক্ষেপ না করা, মানুষের জানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি আল্লাহর সাথে কাউকে শরীক না করা- এ সবই আল্লাহর সাথে করা মানুষের অংগীকারের অন্তর্ভুক্ত । বিশেষত শেষোক্তটি সবচেয়ে বড় অংগীকার। এ সমস্ত অংগীকার মানুষের সহজাত সত্ত্বা, বিবেক, মন ও মনীষার কাছ থেকে গ্রহণ করা হয়েছে তার সৃষ্টির সূচনা মুহূর্তেই । কেননা সে সৃষ্টির সুচনাকাল থেকেই তার অষ্টার সাথে তার সংযোগ রয়েছে এবং যে প্রাকৃতিক নিয়ম ভেতর থেকে তাকে ও তার চার পাশের জগতকে নিয়ন্ত্রণ করে, তাকে সচেতনভাবে অনুভব করে। এ নির্দেশগুলো দেয়ার পর পুনরায় মন্তব্য করা হয়েছে, “তোমাদেরকে আল্লাহ এই উপদেশও দিয়েছেন, যাতে তোমরা স্মরণ করো ।' উল্লেখ্য যে, স্মরণ হলো উদাসীনতার বিপরীত । স্মরণকারী মন উদাসীন মনের বিপরীত । স্মরণকারী মন সব সময় আল্লাহর সাথে করা সকল অংগীকারকে স্মরণ করে এবং এই অংগীকারের সাথে সংশ্লিষ্ট সকল উপদেশকে প্রতি মুহূর্তে মনে রাখে, কখনো ভোলে না। এই মৌল নীতিমালা বলতে ইসলামের সমস্ত আকীদা বিশ্বাস ও সামষ্টিক জীবনের যাবতীয় আইন কানুনের সার নির্যাস। এর শুরু হয়েছে আল্লাহর একত্ দিয়ে এবং শেষ হয়েছে আল্লাহর অংগীকার দিয়ে । এর মাঝে আইন প্রণয়নের সার্বভৌম ক্ষমতার কথাও বলা হয়েছে । এই সব কিছুর সমন্বয়ে তৈরী হয়েছে আল্লাহর সহজ সঠিক পথ সেরাতুল মোস্তাকীম। এর বাইরে আর কোনো সঠিক পথ নেই। যা আছে, সবই বিপথগামিতা ও ভ্রষ্টতার পথ, বিভেদ ও বিচ্ছিননতার পথ। পরবর্তী আয়াতে (১৫৩ আয়াত) তাই বলা হয়েছে, বস্তুত এ হচ্ছে আমার সরল ও সঠিক পথ । এখানে এসে শেষ হচ্ছে সূরার সেই সুদীর্ঘ অংশটি, যা শুরু হয়েছে ১১৪ আয়াত (আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে হুকুমদাতা ও বিচারক খুঁজবো........ ) থেকে। এখানে এসে অত্যন্ত ব্যাপক ও গভীর প্রেরণা ও উদ্দীপনার সৃষ্টি করে অংশটি সমাপ্ত হয়েছে। আর এর মাঝে আলোচিত হয়েছে সার্বভৌমত্ব ও আইন-রচনার ক্ষমতা সংক্রান্ত বিষয়, যা ফসলাদি ও সন্তানাদি ভাগ করা, যবাই করা জন্তু ও মান্নতের জন্তুর হালাল হারাম নির্ণয় করা ইত্যাদির মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে, আলোচিত হয়েছে যাবতীয় আকীদা ও ঈমান সং তত্ব, যাতে বুঝা যায় যে, এই সমস্ত আলোচ্য বিষয় আকীদার সাথেই সংশ্লিষ্ট । এমন কি পূর্ববর্তী সুরার আলোচ্য বিষয়ের সাথেও এর যোগসূত্র রক্ষা করা হয়েছে যা ব্যাপকতর পর্যায়ে আকীদা -| বিশ্বাসের সাথেও যুক্ত। সেই সাথে তাতে আল্লাহর এবাদাত, আনুগত্য ও দাসত্রে বিষয়টিও অন্তর্ভুক্ত হয়েছে। বস্তুত এটা একই পথ- আল্লাহর পথ- আল্লাহর দিকে নিয়ে যাওয়ার একমাত্র পথ । একমাত্র আল্লাহকেই প্রতিপালক (রব), মাবুদ ও হুকুমদাতা (ইলাহ) এবং সার্বভৌম ক্ষমতার মালিক বলে মেনে নেয়ার পথ। জীবনের সকল ব্যাপারে আল্লাহর বিধানের সর্বাত্মক আনুগত্যের পথ । এই পথের বাইরে যা আছে তা গোমরাহীর পথ । “তোমাদেরকে তিনি এই উপদেশ দিয়েছেন যে, তাকওয়া অবলম্বন করো ।' তাকওয়াই হচ্ছে রিমার জানের অসার টিক বির নিক হারা জান্াহতিই আনাতে সেরাতুল মোস্তাকীমে পৌছে দেয় ।
— পৃষ্ঠা ৩৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।