110010://1519111801-$/0101017535-00|) যথোচিত কাজ । বয়োপ্রাপ্তি বলতে বুঝায় শারীরিক ও মানসিকভাবে এতোটা শক্ত সমর্থ হওয়া যেন সে নিজের সম্পত্তির সংরক্ষণ ও ব্যবস্থাপনা করতে পারে । এভাবে সমাজ এতীমকে নিজের একজন উপকারী সদস্যরূপে গড়ে তুলতে পারে এবং তার কাছে সমর্পণ করতে পারে। এতীমের বয়োপ্রাপ্তি নিয়ে ফেকাহ শাস্ত্রে তথা ইসলামী বিধানে কিছু মতভেদ রয়েছে। আব্দুর রহমান বিন যায়েদ ও ইমাম মালেকের মতে বয়োপ্রাপ্তি অর্থ যৌবনে পদার্পণ । ইমাম আবু হানীফার মতে পঁচিশ বছর সুদ্দীর মতে ব্রিশ বছর । মদীনার আলেমদের মতে যৌবনপ্রাপ্তি ও বুদ্ধির পরিপকৃতার একত্র সমাবেশ, চাই বয়স যাই হোক। “আর তোমরা সঠিকভাবে পণ্য পরিমাপ করো ......... | এখানে যথাসাধ্য ন্যায় ও ইনসাফের সাথে পারস্পরিক বাণিজ্যিক লেনদেন করার নির্দেশ দেয়া হয়েছে। আয়াতে এ কাজটিকেও ইসলামের আকীদা-বিশ্বাসের সাথে যুক্ত করে বলা হয়েছে যে, আমি কাউকে তার সাধ্যের বাইরে কোনো আদেশ দেই না। কারণ ইসলামের দৃষ্টিতে পারস্পরিক আদান প্রদানও আকীদা বিশ্বাসের সাথে যোগসূত্র স্থাপনের মাধ্যম বিশেষ । আর যিনি এই আদেশ দিচ্ছেন, তিনি স্বয়ং আল্লাহ তায়ালা । সুতরাং পুরো ব্যাপারটা আল্লাহর এবাদাত ও উলুহিয়্যাতের সাথে যুক্ত এবং আকীদা সংক্রান্ত বিষয়ের সাথে এর উল্লেখ করা হয়েছে। আর জীবনের সকল দিক ও বিভাগের সাথে এর সংযোগ বহাল রয়েছে। . _ জাহেলী ব্যবস্থাগুলো আকীদা ও এবাদাতের মধ্যে এবং আইন-কানুন ও লেনদেনের মধ্যে আগেও পার্থক্য করতো, আজকালও করে । এ কারণেই কোরআনের সুরা হুদে হযরত শোয়ায়ব (আ.)-এর জাতির নিম্নোক্ত উক্তি উদ্ধৃত করা হয়েছে, “হে শোয়ায়ব, তোমার নামায কি এই আদেশ দেয় যে, আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসা মূর্তিপূজা অথবা আমাদের ধন সম্পদে আমাদের যা ইচ্ছে তা করা চলবে না? এ জন্য কোরআন অর্থনৈতিক লেনদেন, ব্যবসায় ও বেচাকেনার সাথে আকীদা বিশ্বাসের যোগসূত্র স্থাপন করে । এর উদ্দেশ্য হলো, ইসলামের প্রকৃতি ব্যাখ্যা করা এবং ইসলামের আকীদা বিশ্বীস ও আইন কানুন আর তার এবাদাত ও সামাজিক অর্থনৈতিক লেনদেনের বিধান যে ইসলামের বিধান হিসাবে একই পর্যায়ের ও একই মানের তা তুলে ধরা। “আর যখন তোমরা কথা বলবে, ন্যায়সংগতভাবে বলবে, যদিও নিকটাত্রীয় হয় ।” এখানে আমরা দেখতে পাই ইসলাম মানুষের বিবেককে কতো উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে । ইসলাম শুরুতেই আল্লাহর সাথে তার সংযোগ স্থাপন করে । তার মনে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস ও আল্লাহর প্রত্যক্ষ তদারকীর ব্যাপারে দৃঢ় প্রত্যয় সৃষ্টি করে। কেননা এখানে সে মানবীয় দুর্বলতার এমন একটা পিচ্ছিল ও স্পর্শকাতর স্তরের সম্মুখীন, যা তাকে আত্মীয়-স্বজনের সর্বাত্মক সাহায্য-সহযোগিতায় উদ্ুদ্ধ করে। যেহেতু প্রত্যেক মানুষ দুর্বল, অসম্পূর্ণ ও সীমিত আয়ু সম্পন্ন, আর আত্মীয়-স্বজন দ্বারা তার এই দুর্বলতার কিছুটা প্রতিকার সম্ভব, আত্মীয়তা তার অসম্পূর্ণতার পরিপূরক হতে পারে এবং আত্মীয়তার ব্যাপকতা তার শক্তি বৃদ্ধির সহায়ক হতে পারে, এ জন্যে আত্মীয়স্বজনের প্রতি তার দুর্বলতা.আষা স্বাভাবিক । তাই যখন কোনো আত্মীয়ের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেয়া বা রায় দেয়ার প্রশ্ন আসে, তখন সে পড়ে যায় ঘোরতর দ্বিধাদ্বন্দ্বে । এই পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ স্থানে ইসলাম মানুষের বিবেককে সত্য ভাষণ ও ন্যায়ের পক্ষে কথা বলার শক্তি ও সাহস যোগায়। আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ, তার তদারকীর ওপর আস্থা স্থাপন, আত্মীয়দের সাহায্যের অভাব ঘটলে আল্লাহর সাহায্যকে যথেষ্ট মনে করা এবং আল্লাহ তায়ালা তার ঘাড়ের শাহ রগের চেয়েও কাছে এ কথা মনে রেখে আল্লাহকে ভয় করে আত্মীয়ের অধিকারের ওপর আল্লাহর অধিকারকে ও তার আনুগত্যকে অগ্রাধিকার দেয়ার ওপর জোর দেয়। এ জন্যই এ আদেশ ও এর
— পৃষ্ঠা ৩৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।