Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017555-00|7 শরীয়তের আইনে দ্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন। এ নিয়ে কোনো আন্দাজ অনুমান ও চিন্তা গবেষণার অবকাশ রাখেননি ৷ তবে উপযুক্ত. কারণে কারো প্রাণ বধ করার আইন ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার আগে চালু হবে না। কেননা তার আগে এ আইন বাস্তবায়নের শক্তি মুসলমানদের হাতে আসবে না।. ইসলামের প্রতিষ্ঠা ও আন্দোলনের স্বাভাবিক পদ্ধতি সম্পর্কে আমি যে পরিচিতি তুলে ধরেছি, তার প্রেক্ষাপটে উপরোক্ত বক্তব্যটি তাৎপর্যবহ। তাই সমাজ জীবনের এই বিধানগুলোকে কোরআন উপযুক্ত বাস্তব প্রাসংগিকতা ছাড়া উল্লেখ করেনি। (অর্থাৎ মাদানী সূরা ছাড়া অপরাধের শাস্তির বিধান দেয়া হয়নি।- অনুবাদক) আল্লাহর আরো নিষিদ্ধ কাজ এবং আদিষ্ট কাজের বিবরণ দেয়ার আগে আল্লাহ তার আদেশ ও উপদেশকে যথাযথ গুরুত্ব দানের তাগিদ দেয়ার জন্যে বলছেন, আল্লাহ তোমাদেরকে এই উপদেশ এজন্যে দিয়েছেন যেন তোমরা উপলব্ধি করো ।" কোরআনের রীতি অনুসারে প্রত্যেক আদেশ ও নিষেধের পর এরূপ মন্তব্য করে তার সাথে আন্মাহর যোগসূত্র স্থাপন করা হয়। এ ধরনের মন্তব্যের উদ্দেশ্য হলো এ কথা পুনরায় জোর দিয়ে উল্লেখ করা যে, সমস্ত আদেশ ও নিষেধ জারী করার ক্ষমতা ও এখতিয়ার একমাত্র আল্লাহর, যাতে মানুষের বিবেকে তা বাস্তবায়নের জন্যে যথেষ্ট গুরুত্বোধ ও প্রেরণা সঞ্চারিত হয়। এতে উপলব্ধি করার জন্যেও ইংগিত রয়েছে। মানুষের বিবেকবুদ্ধির দাবী এই যে, আল্লাহর উক্ত ক্ষমতা ও কর্তৃতুই মানুষকে আল্লাহর আইনের অনুগত করার জন্যে যথেষ্ট হোক এবং আর কোনো দিক থেকে কোনো চাপ দেয়ার প্রয়োজন না হোক। আর এর আগেই বলা হয়েছে যে, যেহেতু আল্মাহ তায়ালা মানুষের একমাত্র জ্রষ্টা ও জীবিকাদাতা, সুতরাং মানুষের জীবনের ওপর তার ক্ষমতা ও কতৃতৃই একমাত্র কার্যকর প্রভাব বিস্তারকারী শক্তি। পরবর্তী আয়াতের বক্তব্যের সাথে পূর্ববর্তী আয়াতের বক্তব্যের যথেষ্ট মিল থাকা সত্তেও দুটোকে আলাদা আলাদা আয়াতে উল্লেখ করার হেতু এই যে, এখানে আদেশ বাস্তবায়নের জন্যে বান্দাদেরকে আনুগত্যে উদ্বুদ্ধ করার উপযুক্ত কিছু শক্তিশালী মন্তব্য আসা দরকার । সে জন্যেই দুই ' আয়াতের মাঝখানে এই জোরদার মন্তব্য স্থান পেয়েছে। “এতিম বয়োপ্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম পন্থা ছাড়া তার সম্পত্তির কাছে যেয়ো না।' এতিম হচ্ছে সমাজের এক দুর্বল সদস্য। কেননা সে তার পালক ও রক্ষক পিতাকে হারিয়ে মুসলিম সমাজের ঘাড়ের বোঝায় পরিণত হয়। সামাজিক নিরাপত্তার ইসলামী বিধান অনুসারে মুসলিম সমাজকে এই বোঝা বহন করতে হবে। এতীম ছিলো জাহেলী আরব সমাজে একেবারেই নিরাপত্তাহীন। এতীম সম্পর্কে কোরআনে বিপুল সংখ্যায় নানাভাবে ও ক্ষেত্র বিশেষে কঠোর ভাষায় এমন সব নির্দেশ এসেছে, যা ওই সমাজে এতীমদের অত্যন্ত করুণ অবস্থা ব্যক্ত করে। অবশেষে আল্মাহ তাদের মধ্য থেকে একজন মহত্হদয় এতীমকেই নিজের দূত হিসাবে পাঠালেন। তাঁকে পৃথিবীর শ্রেষ্ঠতম মিশন সম্পাদনের দায়িত্ব দিলেন এবং সমগ্র মানব জাতির রসূল হিসাবে পাঠালেন । যে দ্বীন তিনি তীর মাধ্যমে পাঠালেন, তাতে এতীমের যত্ন, রক্ষণাবেক্ষণ ও লালন পালনকে অন্যতম প্রধান মূলনীতি হিসাবে, স্থান দিলেন। এতীমের তত্ত্বাবধান সংক্রান্ত এই নির্দেশের একটি নমুনা বর্তমান পর্বের ১৫২ আয়াতে আমরা দেখতে পাই । “তোমরা উত্তম পন্থা ব্যতীত এতীমের সম্পত্তির কাছে যেয়ো না।' সুতরাং এতীমের অভিভাবকের কর্তব্য, এতীমের উপকার হয় এমন পন্থা ছাড়া সে যেন তার সম্পত্তিতে হস্তক্ষেপ না করে। তার সম্পত্তির হেফাযত, তাকে উৎপাদনশীল ও লাভজনক বানানো এবং পূর্ণ বিকশিত ও উৎপাদনশীল অবস্থায় তার কাছে তার বয়োপ্রান্তির পর অর্পণ করাই তার বিলাল শষ্ঠি ৪৭.

— পৃষ্ঠা ৩৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।