110010://1519111801-$/0101017535-00|) আল কোরআনের আলোকে মানুষ গড়তে সক্ষম হয়েছিলো এবং আল কোরআনের আলোকে মানুষ সেইভাবে আধুনিক জাহেলিয়াতের মোকাবেলা করতে পারে যেমন করে অতীতে করেছিলো । কোরআন চায় যে পরিবর্তন আসুক তেমনি করে মানুষের অন্তরে, চিন্তায় ও কাজে যাতে 'ইসলাম' (ইসলামী জীবন) গড়ে উঠতে পারে তার নিজের অন্তরের মধ্যে এবং অপরের অন্তরের মধ্যে ও এর প্রতিফলন ঘটে তার নিজের জীবনে এবং মানুষের জীবনেও । আমরা চাই, আজকের জাহেলিয়াতের মোকাবেলায় আল কোরআন আর একবার রুখে দীড়াক, রুখে দাঁড়াক আধুনিক জাহেলিয়াতের সকল চিন্তাধারার, বিরুদ্ধে, এর সর্বপ্রকার প্রচারনার বিরুদ্ধে, সকল ভুল অনুকরণ এবং বাতিল কাজের বিরুদ্ধে, এমনি করে সর্বপ্রকার চাপ প্রয়োগের বিরুদ্ধে রুখে দীড়িয়ে ওই চাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক । কোরআন চায় রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস গড়ে তোলার পর তার পথেই চলতে হবে আর আল্লাহর প্রতি পূর্ণাংগভাবে বিশ্বাস স্থাপন করার ডাকে সাড়া দিতে হবে এবং আন্মাহর পথে টিকে থাকার জন্যে সর্বপ্রকার চেষ্টা, সংগ্রাম ও দৃঢ়তা প্রদর্শনের পর তার পথেই চলতে হবে এবং অন্যদেরকে এই পথে আসার জন্যে আহবান জানাতে হবে। এইই হচ্ছে আল কোরআনের সেই পরিবেশ, যেখানে মানুষের পক্ষে সুখে-শান্তিতে বাস করা সন্ভব। অতপর এ ধরনের পরিবেশ স্থাপিত হলে সেখানে মানুষ আল কোরআনের স্বাদ অনুভব করবে । এটিই হচ্ছে সেই পরিবেশ, যার মধ্যে আল কোরআন নাধিল হয়েছিলো এবং এই অবস্থার মধ্যেই ইসলাম কাজ করেছে । আজকে যারা এই ধরনের পরিবেশে বাস করে না, তারা প্রকৃতপক্ষে কোরআনুল কারীম থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে, তা তারা যতই কোরআন চর্চা করুক, পড়ুক এবং অপরকে কোরআনের জ্ঞান দান করুক না কেন। | আর, এ ব্যাপারে যারা আগ্রহী হবে তাদের ও কোরআনের মাঝে প্রকৃত যোগসূত্র ততোদিন পর্যন্ত কায়েম হবে না যতদিন সত্য সত্যই এঁকান্তিক আগ্রহ সহকারে তারা বাস্তবে এই চেষ্টাকে কার্যকর না করবে এবং পরবর্তী পর্যায়ের কাজ, অর্থাৎ কোরআন থেকে আহরিত জ্ঞান অনুযায়ী কাজ না করবে । এইভাবে যখন মহান এ কেতাবকে ব্যবহার করবে, তখনই তারা কেতাবের মধুর স্বাদ পাবে এবং সেই বাঞষ্কিত ফল পাবে যা আল্মাহ তায়ালা তাদেরকে দেবেন বলে ওয়াদা করেছেন। এ সুরাটি যে মৌলিক বিষয়টি নিয়ে আলোচনা করেছে, তা হচ্ছে প্রভুত্ব ও দাসত্বের বিষয়, আলোচনা করেছে মুনিব প্রতিপালকের সাথে বান্দাদের সম্পর্ক নিরপনণ করাকে । কে তিনি? এ সৃষ্টির উৎস কি? এ সৃষ্টির উর্ধে রয়েছে কোন অজানা রহস্য? এই বান্দারাই বা কারা? কে তাদেরকে এই অস্তিত্ব দান করলেন? কোন সেই মহান স্রষ্টা যিনি সৃষ্টি তাদেরকে করেছেন? কে তাদেরকে খাওয়াচ্ছেন? কে তাদেরকে দেখাশুনা করছেন? কে তাদের কার্যাবলী পরিচালনা করছেন? কে তাদের অন্তর ও চোখগুলোকে চালাচ্ছেন? কে তাদের রাত ও দিনকে আবর্তিত করছেন? কে তাদেরকে সৃষ্টি করতে শুরু করলেন এবং পুনরায় তাদেরকে নিজের কাছে ফিরিয়ে নেবেন? কোন উদ্দেশ্যে তিনি তাদেরকে সৃষ্টি করেছেন? আর কোন নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি তাদেরকে মিন্দা | রাখবেন এবং কোন সে ফিরে যাওয়ার জায়গায় তিনি তাদেরকে ফিরিয়ে নেবেন? এখানে ওখানে ছড়িয়ে থাকা সৃষ্টি মন্িকার বিভিন্ন ফুল, এ সকল মরণশীল সৃষ্টি দ্বারা কে সাজিয়ে রেখেছেন এ নশ্বর বিশ্বকে? এই যে মুষলধারে বৃষ্টি বর্ষণ, এই যে প্রাণ মাতানো ফুলকুঁড়ি, এই যে পরতে পরতে সাজানো খাদ্য শস্য, এই যে অন্ধকারের চাদর ভেদকারী তারকারাজির রশ্মি, এই যে স্গিপ্ধ প্রভাতের শুভাগমন, এই যে দীর্ঘ রজনী এবং এই যে সন্তরণশীল নৌযানগুলো- এ সব কিছু কার | পরিচালনায় চলছে? কার অদৃশ্য হাত ক্রিয়াশীল হয়ে রয়েছে এ সবের পেছনে? রয়েছে এ সবের প্রেছনে কোন সে মহারহস্যঃ কোন সে অজানা খবর? এই যে জাতিসমূহ, এই যে যুগের. পর যুগ
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।