110010://1519111801-$/01010175395-00|) করে দেয়া যায় এবং ইচ্ছাশক্তি ও সংযম শক্তিকে দুর্বলকারী আকর্ষণ থেকে রক্ষা করা যায়। এ জন্যে বেগানা স্ত্রীর প্রতি প্রথম অনিচ্ছাকৃত দৃষ্টির পর পুনদৃষ্টি হারাম করা হয়েছে, মেলামেশাকে কেবল অনিবার্ পর্যায়ে সীমিত অনুমতি দেয়া হয়েছে। সেজেগুজে সুগন্ধি মেখে রাস্তাঘাটে চলা . হারাম করা হয়েছে। যৌন উত্তেজনার সৃষ্টি করতে পারে এমন চালচলন, হাসিঠীন্টা, ইশারা-ইংগিত পবিত্র ইসলামী সমাজে নিষিদ্ধ ঘোষিত হয়েছে । ইসলাম মানুষকে প্রথমে অবাধ সুযোগ দিয়ে পাপসুলভ পরিস্থিতির মধ্যে নিক্ষেপ করে তারপর সেই পরিস্থিতির মোকাবেলা করার জন্যে তাদের স্নায়ুর ওপর চাপ প্রয়োগ করতে চায় না। ইসলাম অপরাধ সংঘটিত করার পর শাস্তি প্রয়োগের | আগেই মানুষকে অপরাধ থেকে রক্ষা করতে চায় । ইসলাম মানুষের বিবেক, স্নাযুমন্ডল, অংগ প্রত্যংগ ও আবেগ অনুভূতিকে পাপের স্পর্শযুক্ত রাখতে চায়। মহান আল্লাহ তীর সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশী জ্ঞান রাখেন এবং তিনি সবচেয়ে সুক্দর্শী ও প্রাজ্ঞ। যারা মানুষের মধ্যে অশ্লীল কামনা বাসনার বিস্তার ঘটাতে চায় এবং অশ্্রীল কথা, ছবি, গল্প, উপন্যাস, সিনেমা, অবাধ মেলামেশা এবং যাবতীয় প্রচার মাধ্যম দ্বারা উদ্দাম যৌনতা উক্কে দিতে চায়, তারা ইসলামকে ও মুসলমান সমাজকে কোন পথে ঠেলে দিতে চায়, তাও-কারো অজানা নয়। “ন্যায়সংগত বিধি ব্যবস্থা ছাড়া আন্মাহর নিষিদ্ধ করা প্রাণকে হত্যা করো না।' কোরআনে শেরক, ব্যাভিচার ও হত্যাকান্ড- এই তিনটে অপরাধের বিরুদ্ধে প্রায় এক সাথেই নিষেধাজ্ঞা জারী হয়েছে এমন আয়াতের সংখ্যা প্রচুর। এর কারণ এই যে, প্রকৃতপক্ষে এই তিনটেই হত্যাকান্ড বিশেষ । প্রথমটা অর্থাৎ শেরক হচ্ছে মানুষের ফেতরাত তথা সহজাত বিবেক, মন ও মনীষাকে হত্যা করার শামিল । দ্বিতীয়টা অর্থাৎ ব্যভিচার সমাজ ব্যবস্থাকে হত্যা করার শামিল। আর তৃতীয়টা অর্থাৎ হত্যাকান্ড হচ্ছে ব্যক্তি বিশেষকে বধ করা। যার ফেতরাত তথা জন্মগত বিবেক, মন ও মনীষা তাওহীদমুখী হয় না, তার ফেতরাত মৃত। (৮ম পারার দ্বিতীয় রুকুর প্রথম আয়াতের ব্যাখ্যা দেখুন) আর যে সমাজে অশ্লীলতা বিস্তার লাভ করে, সে সমাজও মৃত সমাজ। সে সমাজের ধ্রংস ও বিনাশ অনিবার্ধ। খ্বীক, রোমান ও পারসিক সভ্যতা ইতিহাসের উদাহরণ হয়ে রয়েছে। পাশ্চাত্য সভ্যতারও ধ্বংসের ঘন্টা বেজে উঠেছে। কেননা যে সব দুক্র্ম ও নৈতিক বিশৃংখলা জাতিগুলোর ধ্বংস অনিবার্ষ করে তোলে, তা সবই সেখানে নগ্নভাবে দেখা দিয়েছে। যে সমাজে হত্যাকান্ড ও বিদ্রোহ ব্যাপকভাবে মাথা চাড়া দিয়ে ওঠে, তার ধ্বংস অবধারিত। এ জন্যে ইসলাম এই অপরাধগুলো দমনে কঠোরতম শাস্তির বিধান দিয়েছে। কেননা সে তার সমাজকে ধ্বংসের উপকরণগুলো থেকে নিরাপদ রাখতে চায়। ইতিপূর্বে অভাবের ভয়ে সন্তান হত্যা করতে নিষেধ করা হয়েছে। আর এখানে হত্যাকান্ড সর্বতোভাবে নিষিদ্ধ করা হয়েছে। ইসলাম বিশ্বাস করে যে, প্রত্যেকটা ব্যক্তিগত হত্যাকান্ড সামগ্রিকভাবে গোটা মানব জাতিকে নিরাপত্তাহীন করে তোলে । যেমন সূরা মায়েদায় বলা হয়েছে, “যে ব্যক্তি কোনো হত্যাকান্ড ঘটানো বা দেশে বিদ্রোহ ও নৈরাজ্য ছড়ানো ব্যতীতই কাউকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করে । আর যে কারো প্রাণ রক্ষা করে, সে যেন গোটা মানব জাতিরই প্রাণ রক্ষা করে।” বস্তুত আগ্রাসন বা আক্রমণ কোনো ব্যক্তি বিশেষের ওপর পতিত হলেও তা সমগ্র মানব জাতির বিরুদ্ধেই পরিচালিত বলে গন্য হয়। এ কারণে আল্লাহ তায়ালা শুরুতেই মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছেন। ইসলামী রাষ্ট্রে মানুষের জীবনের পূর্ণ নিরাপত্তা রয়েছে। সেখানে ধর্ম বর্ণ নিবিশেষে সকলের পূর্ণ জীবনের নিরাপত্তা সহকারে চলাফেরা ও উৎপাদন উপার্জনের অবাধ সুযোগ বিদ্যমান । ন্যায়সংগত কারণ ব্যতীত সেখানে কেউ কোনো কষ্টের শিকার হয় না। যে ন্যায়সংগত কারণে কারো প্রাণ বধ করা যায়, তা আল্লাহ তায়ালা
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।