110010://1519111801-$/0101017535-00|) এ হচ্ছে পরবর্তী বংশধরদের সাথে পরিবারের যোগসূত্র স্থাপনের ব্যবস্থা ৷ আল্নাহর সাথে যোগসূত্র স্থাপন ও আল্লাহর একত্ প্রতিষ্ঠার পর এই ব্যবস্থার আদেশ দেয়া হয়েছে। আল্লাহর ভালোভাবেই জানা ছিলো যে, তিনি মানুষের প্রতি তার পিতামাতার চেয়েও দয়ালু । তাই তিনি পিতামাতাকে সন্তান সম্পর্কে এবং সন্তানদেরকে পিতামাতা সম্পর্কে সদাচারের উপদেশ দিয়েছেন । আর এই উপদেশকে আল্লাহর সর্বময় প্রভৃত্ ও প্রতিপালকত্রে সাথে যুক্ত করেছেন। তিনি বলেছেন যে, আল্লাহ তায়ালাই তাদের জীবিকার দায়িত্ নিয়েছেন, সুতরাং বার্ধক্যকালে পিতামাতার প্রতি সন্তানদের এবং সন্তানদের দুর্বলাবস্থায় তাদের প্রতি পিতামাতার অনুদার ও ৰিরক্ত হওয়া উচিত নয়৷ তাদের দারিদ্রের আশংকা করা উচিত নয়। কারণ আল্লাহ তায়ালা সবার জীবিকা প্রদান করে থাকেন। “গোপন ও প্রকাশ্য অশ্লীলতার কাছে যেয়ো না।' পরিবারের ব্যাপারে উপদেশ দেয়ার পর যে ভিত্তির ওপর পরিবার ও গোটা সমাজ প্রতিষ্ঠিত, তার ব্যাপারে উপদেশ দিয়েছেন এই ভিত্তিটি হলো পবিভ্রতা, পরিচ্ছন্নতা ও সতিত্ব । তাই তিনি গোপন ও প্রকাশ্য অশ্লীলতার ওপর নিষেধাজ্ঞা জারী করেছেন। এই নিষেধাজ্ঞাটি এর পূর্ববর্তী নিষেধাজ্ঞা, এর বিশেষত্ব প্রথম নিষেধাজ্ঞার সাথে গভীরভাবে সম্পৃক্ত । কেননা তার ওপর সবগুলো উপদেশের ভিত্তি প্রতিষ্ঠিত । উল্লেখ্য যে, গোপন ও প্রকাশ্য অশ্ীলতা যেখানে থাকে, সেখানে কোনো পারিবারিক ব্যবস্থা টিকে থাকতে পারে না এবং কোনো সমাজ ব্যবস্থা স্থিতিশীল হতে পারে না। পরিবার ও সমাজের টিকে থাকার জন্যে পবিত্রতা ও সতিত্ব অপরিহার্য । যারা অশ্রীলতার বিস্তার চায়, তারা পরিবারের স্থিতিহীনতা ও সমাজের ধ্বংস কামনা করে। আরবীতে “ফাহেশা' শব্দটির আভিধানিক. অর্থ হলো, সীমা অতিক্রমকারী কাজ । অনেক সময় “ফাহেশা" ছ্বারা শুধু ব্যাভিচার বুঝায় । সম্ভবত এখানেও সেটাই বুঝানো হয়েছে । কেননা এখানে বিভিন্ন নিষিদ্ধ কাজের বিবরণ দেয়া হয়েছে। ব্যাভিচারও এসব নিষিদ্ধ ও হারাম কাজের অন্যতম নচেত আভিধানিক অর্থে হত্যাকান্ড ও এতিমের সম্পত্তি আত্মসাত করা- উভয়ই ফাহেশা তথা সীমা অতিক্রমকারী কাজ। আর আল্লাহর সাথে শরীক করা তো সবচেয়ে বড় ফাহেশা বা সীমা অতিক্রমকারী কাজ । কাজেই পূর্বাপর বর্ণনার প্রেক্ষাপটে এখানে ফাহেশা দ্বারা ব্যভিচার বুঝাই অধিকতর যুক্তিযুক্ত । “ফাওয়াহিশ”' এর বহুবচন। বহুবচন দ্বারা ব্যাভিচারের কাছাকাছি যে সব বেহায়ামি ও অশ্লীলতার কাজ রয়েছে, সেগুলোকে বুঝানো হয়েছে, যেমন মেয়েদের রূপ ও সাজসজ্জার প্রদর্শনী করে যত্রতত্র ঘুরে বেড়ানো, শরীরের গোপনীয় স্থান তথা সতর খোলা, অবাধ মেলামেশা, অশ্লীল কথাবার্তা, অশ্লীল ইংগিত, অশ্ীল চালচলন, অশ্লীল হাসিঠা্টা, উত্তেজনাকর সাজসজ্জা, উত্তেজনা ও নির্লজ্জতার বিস্তার ঘটানো-এসবই অশ্লীলতা এবং সর্বশেষ ও সর্ববৃহৎ অশ্লীলতা অর্থাৎ এসব হচ্ছে ব্যাভিচারের ভূমিকা স্বরূপ। এসব অশ্ীলতার মধ্যে কতক থাকে গোপন এবং কতক থাকে প্রকাশ্য । কতক থাকে মনের মধ্যে লুকানো এবং অংগ প্রত্যংগে প্রকাশিত । এই সবই পরিবার ও সমাজের ভিত্তি ধ্বংস করে, মানুষের বিবেক মনকে কলুষিত করে এবং মানুষের দৃষ্টিতংগিতে হীনতা ও নোংরামি এনে দেয়। এ জন্যেই পিতামাতা ও সন্তান সং বক্তব্যের পরেই এটি আলোচিত হয়েছে। যেহেতু এই সব অশ্লীলতা বৃহত্তর অশ্লীলতার প্ররোচনা দেয়, তাই “কাছে যেয়ো না' বলা হয়েছে। অর্থাৎ ধারে কাছেও যেতে নিষেধ করা হয়েছে, যাতে অপকর্মের উপকরণগুলোকে নিষ্টিয়
— পৃষ্ঠা ৩৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।