Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) শেরক যে ধরনেরই হোক, সবচেয়ে বড় ও জঘন্য হারাম কাজ । কেননা এটা সকল হারাম ও ঘৃণ্য কাজের দিকে মানুষকে টেনে নেয়। তাই এই জঘন্যতম কাজকে সর্বশক্তি দিয়ে প্রত্যাখ্যান করা জরুরী, যাতে মানুষ তাদের জন্যে আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ, হুকুমদাতা ও আইনদাতাকে স্বীকার না করে এবং আল্লাহ তায়ারা ছাড়া আর কারো এবাদাত-উপাসনা না করে। আর শেরকের বিপরীত জিনিস তাওহীদ হলো সমস্ত সৎকাজ ও সৎ চিন্তার প্রধান ভিত্তি। এটা না থাকলে কোনো এবাদাত, সৎকাজ ও সৎ চরিত্র গ্রহণযোগ্য হবে না। এ কারণে উপদেশমালাটি শুরু হয়েছে এই মূলনীতি দিয়ে! “ আল্লাহর সাথে আর কাউকে শরীক করো না ।” ংগত এই উপদেশমালার পূর্ববর্তী আয়াতগুলোর ওপর একটা দৃষ্টি দেয়া যাক, যাতে আমরা জানতে পারি যে, উপদেশমালার শুরুতে যে শেরকের উল্লেখ রয়েছে, আসলে তা কী। এই সমগ্র পর্বটির মূল আলোচ্য বিষয় হলো আইন প্রণয়ন ও তা কার্যকরকরণে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ ৷ এই আয়াতের পূর্বে সাক্ষ্য সম্বলিত যে আয়াতটা রয়েছে তা হলো, তুমি বলে দাও, তোমরা তোমাদের সেই সাক্ষীদেরকে নিয়ে এসো * (আয়াত ১৫১) | এ আয়াতটা আমাদের স্মরণে রাখা জরুরী । সেই সাথে ইতিপূর্বে আমি যে আলোচনা করেছি, | তাও মনে থাকা দরকার, যাতে কোরআনে শেরক বলতে কী বুঝিয়েছে তা হৃদয়ংগম করতে পারি । এ দ্বারা আকীদাগত শেরক এবং সার্বভৌমত্রে শেরক দুটোই বুঝায়। আয়াতগুলো ও তার উপলক্ষ উপস্থিত রয়েছে । যে কেউ তা অধ্যয়ন করে বুঝে নিতে পারে। এ বিষয়টা আমাদের চিরদিন স্মরণ রাখা উচিত। কেননা দুঃখজনক হলেও সত্য যে, ইসলামকে তার আসল অর্থ ও তাৎপর্য থেকে বিচ্ছিন্ন করতে শয়তান যে চেষ্টা চালিয়েছে, তা এখন সফল হতে শুরু করেছে। এ জন্যে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ব্যাপারটা ইসলামের মূল আকীদা-বিশ্বীসের জায়গা থেকে সরে যাচ্ছে এবং চেতনা ও অনুভূতিতে তা তার বিশ্বাসগত ভিত্তি থেকে পৃথক হয়ে যাচ্ছে। তাই ইসলামের অতি দরদী ব্যক্তিদেরকেও দেখতে পাই, তারা আনুষ্ঠানিক এবাদাত তথা নামায রোযা ইত্যাদির সংশোধন, নৈতিক অধোপতন রোধ, কিংবা শরীয়তের কোনো খুঁটিনাটি বিধি লংঘন সম্পর্কে অনেক বক্তৃতা করেন, কিন্ত তারা সার্বভৌমত্ের মূলনীতি এবং ইসলামী আকীদা বিশ্বাসে তার গুরুত্ব সম্পর্কে কোনো কথা বলেন না। তারা অনেক ছোট-খাটো গুনাহর বাদ-প্রতিবাদ করেন, কিন্তু সবচেয়ে বড় কবীরা গুনাহ অর্থাৎ সামাজিক জীবনের ওপর আল্লাহর একক সার্বভৌমত্্‌ প্রতিষ্ঠিত না হওয়ার ব্যাপারে কোনো বাদ প্রতিবাদ করেন না। আল্লাহ মানুষকে অন্য কোনো উপদেশ দেয়ার আগে তার সাথে কাউকে শরীক না করার উপদেশ দিয়েছেন। আর এ উপদেশটাকে এমন জায়গায় স্থাপন করেছেন যে, তার থেকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে সবগুলো উপদেশ শুরু করা হয়েছে। এই মূলনীতিটার ভিত্তিতেই যে কোনো ব্যক্তি সচেতনভাবে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারে, তার সাথে মানব সমাজও সুষ্ঠুভাবে সম্পৃক্ত হয়, মানব জীবনকে নিয়ন্ত্রণকারী মৌলিক মানবীয় মূল্যবোধগুলোও এই সুবাদে প্রতিষ্ঠিত হয়ে যায়। ফলে এই মূল্যবোধগুলো প্রবৃত্তির তাড়না ও সামাজিক রীতি প্রথার লুষ্ঠনের শিকার হয় না। “পিতামাতার সাথে সদ্যবহার করো এবং তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো না। আমিই তোমাদেরকে ও তাদেরকে জীবিকা দিয়ে থাকি ।'

— পৃষ্ঠা ৩৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।